এক্সপ্লোর

Nepal Landslide : নেপালে পরপর ধস, খাবার-জল নিয়ে হাহাকার, বেড়াতে গিয়ে ভয়ঙ্কর পরিস্থিতিতে বাঙালি পর্যটকরা

Nepal Landslide Update : খাবার ও পানীয় জলের সমস্যাও প্রকট হচ্ছে প্রতিনিয়ত। ঝর্নার জল খেতে বাধ্য হচ্ছেন পর্যটকরা।

রঞ্জিত সাউ, দক্ষিণ ২৪ পরগণা : আবহাওয়ার পূর্বাভাস তো ছিলই। উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়ে রেখেছিল আবহাওয়া দফতর ( weather Office ) । সম্প্রতি প্রবল বৃষ্টির জেরে শনিবার সিকিমের ( Sikkim ) সিংতামে ধসও নামে। এমন আরও ধস নামার আশঙ্কার কথাও শুনিয়ে রেখেছিলেন আবহাওয়া অফিসের অধিকর্তারা। তাই পর্যটকরা ভয়কে সঙ্গী করেই ব্যাগ পিঠে তুলে নিচ্ছেন। এরই মধ্যে ধস নেমেছে নেপালে ( Nepal Disaster ) । আর তার জেরে  নেপালে গিয়ে ধসে আটকে পড়লেন বহু বাঙালি পর্যটক।

 ঝর্নার জল খেতে বাধ্য হচ্ছেন পর্যটকরা
সম্প্রতি মুক্তিনাথ দর্শনে ( Muktinath Temple Nepal ) যান রাজ্যের বিভিন্ন জেলার বাঙালি পর্যটকরা। তাঁরা জানিয়েছেন, গত পাঁচদিন ধরে নেপালে প্রবল বৃষ্টি হচ্ছে। প্রায় ১৫টি জায়গায় ধস নেমেছে। এর ফলে আটকে পড়েছে পর্যটক বোঝাই একাধিক গাড়ি। খাবার ও পানীয় জলের সমস্যাও প্রকট হচ্ছে প্রতিনিয়ত। ঝর্নার জল খেতে বাধ্য হচ্ছেন পর্যটকরা। দিল্লির তরফে নেপাল সরকারের সঙ্গে যোগাযোগ করে আটকে পড়া পর্যটকদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে। 

পুজোর ছুটিতে উত্তরবঙ্গের পাশাপাশি, নেপালও বাঙালিদের প্রিয় ডেস্টিনেশন। তাই পার্বত্য প্রতিবেশী দেশে এ সময় বাঙালি ভিড় কম নয়। আর এমন সময় আবহাওয়াও ভাল থাকে পাহাড়ে। কিন্তু এবার মাটি করেছে বৃষ্টির তাণ্ডব। গত কয়েকদিন ধরে টানা বর্ষণে কার্যত এলোমেলো নেপাল। এবার পর্যটকরা যাতে ভালয় ভালয় ফিরে আসেন সেদিকেই তাকিয়ে সকলে। 

সম্প্রতি উত্তরকাশীতে পর্বতারোহনের প্রশিক্ষণ সেরে  গিয়ে ভয়াবহ অভিজ্ঞতা হয় একটি দলের। উত্তরাখণ্ডের উত্তরকাশীতে তুষারঝড়ের কবলে পড়ে মৃত্যু হয় এরাজ্যের দুই শিক্ষার্থী পর্বতারোহীর। সোমবার মহেশতলার অমিত কুমার সাউয়ের দেহ পৌঁছয় বাড়িতে। কাল আরেক শিক্ষার্থী পর্বতারোহী সন্দীপ সরকারের দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে।

বর্ষণ দিকে দিকে 
অন্যদিকে, উত্তরপ্রদেশে একটানা প্রবল বৃষ্টি। বহু জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। লখনউ, আগরা, গোন্ডা ও বুলন্দশহর জেলায় আজও সমস্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।উত্তরাখণ্ডেও গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টি হচ্ছে। মহারাষ্ট্রের কয়েকটি জেলাতেও ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। 

                                

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget