এক্সপ্লোর

Lata Mangeshkar Death: ‘যা রেখে গেলেন, সেটুকুই সান্ত্বনা’, লতা মঙ্গেশকরের প্রয়াণে বললেন লোপামুদ্রা

Lata Mangeshkar Death: মৃত্যুকালে শিল্পীর বয়স হয়েছিল ৯২ বছর। এ বছর সেপ্টেম্বরে ৯৩-এ পা দিতেন তিনি। এর পাশাপাশি শরীরে থাবা বসিয়েছিল করোনাও।

কলকাতা: প্রয়াত সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। তাঁর মৃত্য়ুতে শোকের চায়া নেমে এসেছে গোটা দেশে। বিশেষ করে সঙ্গীত জগতের মানুষ জন তাঁর চলে যাওয়া মেনে নিতে পারছেন না। সুরসম্রাজ্ঞীর প্রয়াণে শোকপ্রকাশ করলেন লোপামুদ্রা মিত্রও (Lopamudra Mitra)। দ্বিতীয় লতা মঙ্গেশকর কখনও তৈরিই হবে না বলে সাফ জানিয়ে দিলেন তিনি। 

রবিবার সকালে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। প্রায় এক মাস ধরে সেখানে ভর্তি ছিলেন তিনি। প্রবাদপ্রতিম শিল্পীর মৃত্যুতে প্রতিক্রিয়া জানতে চাইলে এবিপি আনন্দকে ফোনে লোপামুদ্রা বলেন, ‘‘লতা মঙ্গেশকরের চলে যাওয়া ভারতের কাছে অন্য রকম একটা শোকের জায়গা। যে কেউ, যত যা-ই করে থাকুন না কেন, দ্বিতীয় লতা মঙ্গেশকর আর তৈরি হবে না।’’

মৃত্যুকালে শিল্পীর বয়স হয়েছিল ৯২ বছর। এ বছর সেপ্টেম্বরে ৯৩-এ পা দিতেন তিনি। এর পাশাপাশি শরীরে থাবা বসিয়েছিল করোনাও। বার্ধক্যজনিত অসুস্থতা এবং করোনা, দুইয়ের ধাক্কা কাটিয়ে উঠতে পারেননি তিনি। 

এ প্রসঙ্গে লোপামুদ্রার বক্তব্য, ‘‘যতই বয়স হোক না কেন, ওঁর চলে যাওয়া সকলের কাছে ক্ষতি, সকলের কাছে শোক। এই সমস্ত মানুষ চলে যান। কিন্তু রেখে য়ান নিজেদের সমস্ত শিল্পকীর্তি। আমাদের কাছে এ টুকুই সান্ত্বনা। উনি চলে গেলেও, ওঁর কাজ, শিল্প, গান, আমাদের সঙ্গে চিরকাল থাকবে।’’

আরও পড়ুন: Lata Mangeshkar Death: মানুষ চিরকাল থাকে না, কিন্তু উনি তো দেবী! লতার স্মৃতিচারণায় হৈমন্তী শুক্লা

সুদীর্ঘ শিল্পীজীবনে প্রায় ৩০ হাজার গান গেয়েছেন কোকিলকণ্ঠী লতা মঙ্গেশকর। কিন্তু তাঁর মতো অমায়িক মানুষ দেখেননি বলে জানান হৈমন্তী শুক্লা। তাঁর কথায়, ‘‘লতাজি বলেই এক বার মাত্র কোরাসে গাইতে রাজি হয়েছিলাম। শুধু ওঁর পাশে থাকতে পারব বলে। কত কথা যে মনে পড়ছে। উনি তো স্বয়ং সরস্বতী। আমরা মেয়েরা যআঁরা গান করি, সবার তো ওঁকে দেখেই আসা। কী অসম্ভব জ্ঞান। অথচ কী অমায়িক। ওঁর বাড়িতেও গিয়েছি আমি। কিন্তু কেউ এত অনাড়ম্বর হতে পারেন, না দেখলে বোঝা যায় না।’’

শিল্পী হিসেবে দেশ-বিদেশ থেকে অজস্র পুরস্কার এবং সম্মান পেয়েছেন লতা মঙ্গেশকর। ভারত সরকার তাঁকে ‘ভারতরত্ন’, ‘পদ্ম বিভূষণ’, ‘পদ্মভূষণ’। ‘দাদাসাহেব ফালকে পুরস্কার’-এ সম্মানিত করেছে। বাংলা, হিন্দি, মারাঠি-সহ প্রায় ৩৬টি ভারতীয় ভাষায় গান গেয়েছেন লতা মঙ্গেশকর।

সেরা শিরোনাম

Howrah: তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
Amit Shah : 'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম', কী প্রসঙ্গে বললেন অমিত শাহ ?
'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম', কী প্রসঙ্গে বললেন অমিত শাহ ?
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Annapurna Yojana: অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা ঢুকতেই হনুমান মন্দিরে পুজো, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনায় মহিলারা
অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা ঢুকতেই হনুমান মন্দিরে পুজো, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনায় মহিলারা

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget