এক্সপ্লোর

Lata Mangeshkar Death: মানুষ চিরকাল থাকে না, কিন্তু উনি তো দেবী! লতার স্মৃতিচারণায় হৈমন্তী শুক্লা

Lata Mangeshkar Death: রবিবার সুর সম্রাজ্ঞীর মৃত্যুর খবর সামনে আসতেই টেলিফোনে এবিপি আনন্দকে নিজের প্রতিক্রিয়া জেনে ফেলেন হৈমন্তী শুক্লা। সুর সম্রাজ্ঞীর কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন তিনি।

কলকাতা: প্রায় এক মাস ধরে টানাপোড়েন। শেষমেশ চলেই গেলেন লতা মঙ্গেশকর (Lata Mangeshkar Death)। রবিবার মুম্বইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। আর তাঁর মৃত্যুতেই ভারতীয় সঙ্গীত জগতের উজ্জ্বলতম নক্ষত্রের পতন ঘটল। এই ক্ষতি কোনও কিছুতেই মেটানো যাবে না বলে জানালেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী হৈমন্তী শুক্লা (Haimanti Shukna)। তাঁর মতে, লতা মঙ্গেশকর তাঁর কাছে সাক্ষাৎ সরস্বতীই। লতার সান্নিধ্যে আসতে পারাকে সৌভাগ্য বলেও উল্লেখ করলেন তিনি।

রবিবার সুর সম্রাজ্ঞীর মৃত্যুর খবর সামনে আসতেই টেলিফোনে এবিপি আনন্দকে নিজের প্রতিক্রিয়া জেনে ফেলেন হৈমন্তী শুক্লা। সুর সম্রাজ্ঞীর কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন তিনি। বলেন, ‘‘উনি স্বয়ং মা সরস্বতী ছিলেন। ওঁর সঙ্গে কথা বলার, ওঁকে কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল আমার। আমরা বুঝি, মানুষ চিরকাল থাকে না। কিন্তু উনি তো মানুষ ছিলেন না! দেবী ছিলন। দেবী সরস্বতী।’’

সুর সম্রাজ্ঞীর সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতি টেনে আনেন হৈমন্তী শুক্লা। বলেন, ‘‘এক মঞ্চে গাওয়ার সুযোগ হয়েছিল। এক বার মেদিনীপুরে এবং এক বার দুর্গাপুরে গেয়েছিলাম। বলেছিলেন, এখনও গান গাইতে উঠলে নাকি হাত—পা ঠান্ডা হয়ে যায় ওঁর। আমি শুনে অবাক হয়েছিলাম। বলে ছিলাম, কী বলছ দিদি? আর এক বার একটা গান শেষ করে ফিরে এলেন। জিজ্ঞেস করলেন ‘হৈমন্তী, ঠিক গাওয়া হয়েছে তো?’ কী বলব বুঝে উঠতে পারিনি।’’

আরও পড়ুন: Lata Mangeshkar Death: থামল সুরঝঙ্কার, প্রয়াত লতা মঙ্গেশকর

সুদীর্ঘ শিল্পীজীবনে প্রায় ৩০ হাজার গান গেয়েছেন কোকিলকণ্ঠী লতা মঙ্গেশকর। কিন্তু তাঁর মতো অমায়িক মানুষ দেখেননি বলে জানান হৈমন্তী শুক্লা। তাঁর কথায়, ‘‘লতাজি বলেই এক বার মাত্র কোরাসে গাইতে রাজি হয়েছিলাম। শুধু ওঁর পাশে থাকতে পারব বলে। কত কথা যে মনে পড়ছে। উনি তো স্বয়ং সরস্বতী। আমরা মেয়েরা যআঁরা গান করি, সবার তো ওঁকে দেখেই আসা। কী অসম্ভব জ্ঞান। অথচ কী অমায়িক। ওঁর বাড়িতেও গিয়েছি আমি। কিন্তু কেউ এত অনাড়ম্বর হতে পারেন, না দেখলে বোঝা যায় না।’’

শিল্পী হিসেবে দেশ-বিদেশ থেকে অজস্র পুরস্কার এবং সম্মান পেয়েছেন লতা মঙ্গেশকর। ভারত সরকার তাঁকে ‘ভারতরত্ন’, ‘পদ্ম বিভূষণ’, ‘পদ্মভূষণ’। ‘দাদাসাহেব ফালকে পুরস্কার’-এ সম্মানিত করেছে। বাংলা, হিন্দি, মারাঠি-সহ প্রায় ৩৬টি ভারতীয় ভাষায় গান গেয়েছেন লতা মঙ্গেশকর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget