এক্সপ্লোর

Lawyers for Justice: বাংলায় রাষ্ট্রপতি-শাসনের দাবি, মমতার দিল্লি সফরের মাঝেই রাজধানীতে বিজেপি প্রভাবিত সংগঠন

President Rule: এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল সাংসদ দোলা সেন। তিনি বলেন, "বিজেপি অবকি বার দোশো পার বলে নেমেছিল। সেই হার হজম করতে পারছে না।"

বিজেন্দ্র সিংহ, দীপক ঘোষ ও আশাবুল হোসেন, কলকাতা: মুখ্যমন্ত্রীর দিল্লি সফরের মাঝেই বাংলায় ৩৫৬ ধারা (Section 356) কার্যকরের দাবিতে গতকাল রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (Ram Nath Kovind) দ্বারস্থ  হলেন বিজেপি (BJP) প্রভাবিত আইনজীবী সংগঠন লইয়ার্স ফর জাস্টিস-এর সদস্যরা।  ভোট পরবর্তী সন্ত্রাসে স্বজনহারা পরিবারের সদস্যদের নিয়েও ইন্ডিয়া গেটে মিছিল করেন তাঁরা। বিষয়টি নিয়ে শুরু হয়েছে তরজা। 

বাংলায় ৩৫৬ ধারা জারির দাবি

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যখন দিল্লিতে, ঠিক সেই সময়ই বাংলায় ৩৫৬ ধারা জারির (President Rule) দাবিতে রাষ্ট্রপতির দ্বারস্থ হন বিজেপি প্রভাবিত ওই আইনজীবী সংগঠনের সদস্যরা। সংগঠনের আহ্বায়ক তথা বিজেপি নেতা কবীরশঙ্কর বসু বলেন, "পশ্চিমবঙ্গের আজকে যে অবস্থা, আইনশৃঙ্খলা বলে কিছু নেই, গণতন্ত্র বলে কিছু নেই। প্রশাসনের সাপোর্ট নিয়ে যেভাবে মানুষ খুন হচ্ছেন, মেয়েরা ধর্ষিত হচ্ছেন, মায়েরা চোখের জল ফেলছেন, তাতে রাষ্ট্রপতি শাসন জারি করা হোক।"

এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল সাংসদ দোলা সেন। তিনি বলেন, "বিজেপি অবকি বার দোশো পার বলে নেমেছিল। সেই হার হজম করতে পারছে না।"

ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ থেকে শুরু করে বীরভূমের রামপুরহাট হত্যাকাণ্ড, নদিয়ার হাঁসখালিতে ধর্ষণকাণ্ডের মতো একের পর এক ইস্যুকে জাতীয় মঞ্চে তুলে নিয়ে গেছে বিজেপি। বাংলায় পাঠানো হয়েছে ফ্যাক্ট ফাইন্ডিং টিম। বারবার বাংলার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে ৩৫৬ ধারা কার্যকরের দাবি তুলেছে বিজেপি।

আরও পড়ুন: Arjun Singh Letter: পাটশিল্প বাঁচাতে মমতার দ্বারস্থ বিজেপি সাংসদ

একই দাবিতে শুক্রবার ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ তোলা ৩০টি পরিবারের সদস্যকে নিয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হয় বিজেপির আইনজীবীদের সংগঠন ল ইয়ার্স ফর জাস্টিস। এর পর বিকেলে দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট থেকে ইন্ডিয়া গেট থেকে প্রতিবাদ মিছিল করে তারা। তাতে পা মেলান বাংলায় ভোট পরবর্তী হিংসায় স্বজনহারা পরিবারের সদস্যরাও।

মুখ্যমন্ত্রীর দিল্লি সফরের দিনই রাজধানীতে সক্রিয় বিজেপি প্রভাবিত আইনজীবীদের সংগঠন। বাংলায় ইস্যু নিয়ে তরজায় জড়াল তৃণমূল-বিজেপি। রাজ্য বিজেপি-র প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ বলেন, "বাংলার ইমেজ কী বানিয়েছে তৃণমূল!"

৩৫৬ ধারা নিয়ে তৃণমূল-বিজেপি তরজা

তার পাল্টা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "মমতা বন্দোপাধ্যায়ের সফরের সময় বিজেপি যা করছে, সেটা কুরুচিকর। দিল্লিতে কর্মসূচি করছে। কেউ কোথাও গেলে যদি কর্মসূচির কালচার শুরু হয়, তাহলে এর শেষ হবে না। আসলে মমতা বন্দোপাধ্যায়ের আলোয় আলোকিত হতে যাচ্ছেন। মুখ্যমন্ত্রীর সফরসূচি নিয়ে নিজেদের কর্মসূচি করছেন।"এই তরজার আবহেই শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গেও দেখা করবেন বিজেপি প্রভাবিত আইনজীবী সংগঠনের সদস্যরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
New Market Fire:বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
New Market Hotel Fire: পুড়ে নয়, তাহলে কীভাবে মৃত্যু হোটেলের ৯ আবাসিকের? নিউ মার্কেট অগ্নিকাণ্ডে ভয়াবহ তথ্য প্রকাশ্যে
পুড়ে নয়, তাহলে কীভাবে মৃত্যু হোটেলের ৯ আবাসিকের? নিউ মার্কেট অগ্নিকাণ্ডে ভয়াবহ তথ্য প্রকাশ্যে
New Market Fire: ''মধ্যরাতে হঠাৎ মহিলাদের চিৎকার, দরজা খুলতেই দেখি...', ভয়াবহ অভিজ্ঞতা নিউ মার্কেটের হোটেলের আবাসিকের!
'মধ্যরাতে হঠাৎ মহিলাদের চিৎকার, দরজা খুলতেই দেখি...', ভয়াবহ অভিজ্ঞতা নিউ মার্কেটের হোটেলের আবাসিকের!

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget