এক্সপ্লোর

South 24 Parganas: স্বনির্ভর গোষ্ঠীর সভানেত্রীকে মারধরের অভিযোগ গোষ্ঠীরই অন্য সদস্যদের বিরুদ্ধে

Self Help Group:মালদার ছায়া এবার দক্ষিণ ২৪ পরগনায়। স্বনির্ভর গোষ্ঠীর সভানেত্রীকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে নিয়ে এসে মারধরের অভিযোগ উঠল, ওই গোষ্ঠীরই অন্য সদস্যদের বিরুদ্ধে।

গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: মালদার ছায়া এবার দক্ষিণ ২৪ পরগনায় (South 24 Parganas)। স্বনির্ভর গোষ্ঠীর সভানেত্রীকে (Chief Of Self Help Group) বাড়ি থেকে টেনে হিঁচড়ে নিয়ে এসে মারধরের অভিযোগ উঠল, ওই গোষ্ঠীরই অন্য সদস্যদের বিরুদ্ধে। মারধরের পর ওই মহিলাকে লাইটপোস্টে বেঁধে রাখার অভিযোগও উঠেছে। কয়েক ঘণ্টা এভাবে বেঁধে রাখার পর খবর যায় থানায়। পুলিশ গিয়ে মহিলাকে উদ্ধার করে।

কী জানা গেল?
অভিযোগ, বাকি সদস্যদের অন্ধকারে রেখে ব্যাঙ্কে জমানো স্বনির্ভর গোষ্ঠীর টাকা থেকেই ওই সভানেত্রী কয়েক লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন। পরে বাকি সদস্যরা জানতে পারায় তাঁকে ঋণ পরিশোধের জন্য চাপ দিতে থাকেন। মঙ্গলবার সকালে গোষ্ঠীর সদস্যরা সভানেত্রীর বাড়িতে চড়াও হন বলে অভিযোগ। শুরু হয় বচসা। তখন সভানেত্রীর স্বামী, গোষ্ঠীর এক মহিলাকে চড় মারেন বলে অভিযোগ। তাতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। দু’পক্ষ থানায় মারধর ও শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছেন। এর আগে, দুই স্বনির্ভর গোষ্ঠীর বিবাদের জেরে পুরুলিয়ার একটি স্কুলে মিড ডে মিলের রান্না বন্ধ হয়ে যাওয়ার ঘটনা ঘটে।

পুরুলিয়ার স্কুলে মিড ডে মিল বন্ধের নেপথ্যে...
গত ফেব্রুয়ারি মাসের ওই ঘটনায় প্রশাসনিক বৈঠকেও সমাধান সূত্র মেলেনি। বিষয়টি নিয়ে হইচই হলে স্কুল কর্তৃপক্ষ আশ্বাস দেয়, পর দিন থেকে ফের মিড ডে মিল শুরু হবে। কিন্তু পরিস্থিতি যা ছিল তাতে আদৌ সেটি চালু করা যাবে কিনা, তা নিয়ে দোলাচল অব্য়াহত।এর পর, গত এপ্রিলে কার্যত এক ছবি ধরা পড়েছিল পুরুলিয়ারই ঝালদায়। সে বার, ঝালদা ১ নম্বর ব্লকের ইচাগ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কেনদুয়াডি প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিল ৮টি স্বনির্ভর গোষ্ঠীর মধ্যে কে রাঁধবে তাই নিয়ে টানাপোড়েন চলছিল। স্কুল সূত্রে খবর, এই সংঘাত বেশ কিছু দিন ধরেই চলে আসছিল। কেনদুয়াডি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম থেকে রান্নার দায়িত্বে ছিল মহাবীর সঙ্ঘ মহিলা সমিতি নামের একটি স্বনির্ভর গোষ্ঠী। গ্রামে ৮টি স্বনির্ভর গোষ্ঠী থাকা সত্ত্বেও, কেন একটি গোষ্ঠীই মিড ডে মিল রান্নার বরাত পাবে, সেই প্রশ্ন তুলে বিরোধিতায় সরব হয় বাকি ৭টি স্বনির্ভর গোষ্ঠী। ২০১৭ সালে বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় প্রথম থেকে মিড ডে মিল রান্না করে আসা স্বনির্ভর গোষ্ঠী। স্কুল সূত্রে খবর, কিছু দিন আদালতের রায় ওই গোষ্ঠীর পক্ষে যায়। কেনদুয়াডি প্রাথমিক বিদ্যালয় সূত্রে খবর, ২০১৭ সাল থেকে বিরোধী সাতটি স্বনির্ভর গোষ্ঠীই পালা করে মিড ডে মিল রান্না করছিল স্কুলে। কলকাতা হাইকোর্টের রায় তাদের পক্ষে যাওয়ার পর ফের রান্নার দায়িত্বে পায় পুরনো স্বনির্ভর গোষ্ঠী। কিন্তু অশান্তির আশঙ্কা এতটাই ছিল যে সেদিন পুলিশ-পাহারায় স্কুলে মিড ডে মিল রান্না করা হয়। 

আরও পড়ুন:লোকসভার আগেই বড় রদবদল, সেপ্টেম্বরেই সংসদে;এক দেশ এক নির্বাচন বিল! বিশেষ অধিবেশন ঘিরে জোর জল্পনা

 

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Satabdi Roy: প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, 'বিজেপিতে যোগ দেওয়ার অফার আসলে...' প্রশ্ন শুনে কী করলেন শতাব্দী রায়?
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, 'বিজেপিতে যোগ দেওয়ার অফার আসলে...' প্রশ্ন শুনে কী করলেন শতাব্দী রায়?
অডি, BMW-সহ ২৪২টি গাড়ি! আর কী কী সম্পত্তির মালিক মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডল
অডি, BMW-সহ ২৪২টি গাড়ি! আর কী কী সম্পত্তির মালিক মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডল
West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Kakoli Ghosh Dastidar : 'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
ITR Filing 2026 : ১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
ITR Filing 2026: ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Embed widget