এক্সপ্লোর

Leander Paes: 'সৌরভদা ক্রীড়া মন্ত্রী হলে এসব হত না', যুবভারতীকাণ্ডে মুখ খুললেন লিয়েন্ডার পেজ

হাজার হাজার টাকার টিকিট কেটেও মেসিকে এক ঝলক দেখতে না পাওয়ায় ক্ষোভে-রাগে তাণ্ডব শুরু হয়েছিল গোটা যুবভারতী জুড়ে।

কলকাতা: ভারতের সর্বকালীন সেরা ক্রীড়াবীদদের অন্য়তম তিনি। ১৮টা গ্র্যান্ড স্লাম এবং অলিম্পিক্সে পদকজয়ী এবার, বিজেপিতে নতুন রাজনৈতিক ইনিংস শুরু করলেন, টেনিস কিংবদন্তি, লিয়েন্ডার পেজ। ৫ রাজ্যে বিধানসভা ভোটের মুখে, মঙ্গলবার গেরুয়া শিবিরে যোগ দিলেন তিনি। 

এদিকে, এবার যুবভারতীকাণ্ডে মুখ খুললেন লিয়েন্ডার পেজ। তিনি বলেন, 'আমার দুঃখ হয়, পশ্চিমবঙ্গে মেসিকে অসম্মান করা হল। আমার পশ্চিমবঙ্গকে এত অসম্মান হতে হবে কেন?সৌরভদা, স্নেহাশিসদা বা কোনও খেলোয়াড় ক্রীড়া মন্ত্রী হলে এসব হত না'। যুবভারতীকাণ্ডে মন্তব্য বিজেপি নেতা ও প্রাক্তন টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেজের। 

উল্লেখ্য, ১৪ বছর পর, গত ১২ ডিসেম্বর গভীর রাতে কলকাতায় আসেন লিওলেন মেসি। তাঁর ৩ দিনের সফরের নাম দেওয়া হয়েছিল 'GOAT ট্যুর অফ ইন্ডিয়া'। শনিবার সকাল সাড়ে ১১টা নাগাদ নির্ধারিত সময়েই যুবভারতীতে পৌঁছে যান মেসি, সুয়ারেজ, ডি'পল-রা। সেদিন প্রায় ঘণ্টা দেড়েক স্টেডিয়ামে থাকার কথা থাকলেও, মেসিকে ঘিরে নেতা, মন্ত্রী, তাঁদের অনুগামী, ভিআইপি, পুলিশের থিকথিকে ভিড় এবং তার জেরে তৈরি হওয়া চূড়ান্ত বিশৃঙ্খলায় মাত্র ১৭ মিনিটেই মাঠ ছাড়তে বাধ্য হন তিন তারকা ফুটবলার। 
তারপরের ঘটনা সকলেরই জানা! হাজার হাজার টাকার টিকিট কেটেও মেসিকে এক ঝলক দেখতে না পাওয়ায় ক্ষোভে-রাগে তাণ্ডব শুরু হয় গোটা যুবভারতী জুড়ে। যুবভারতীতে সৌরভ গঙ্গোপাধ্যায় যখন মেসির সঙ্গে মাঠে সেভাবে নামতেই পারেননি, তখন মুম্বইয়ের মাঠে মেসির হাতে সচিন তেন্ডুলকরের তাঁর জার্সি তুলে দেওয়ার অংশ জ্বলজ্বল করছে লিওর পোস্ট করা ভিডিওয়।                                                                                    

এদিকে, লিয়েন্ডার পেসের বিজেপিতে যোগদান প্রসঙ্গে বিজেপি বলছে, নির্বাচনের আগে হাওয়া গেরুয়া হচ্ছে। এদিকে, লিয়েন্ডার বিজেপিতে যোগদানের পরই, তৃণমূল X পোস্টে লিখছে, আরও এক বহিরাগতকে প্যারাশুটে করে পশ্চিমবঙ্গে আনল বিজেপি।

প্রসঙ্গত, ২০২১-এর ২৯ অক্টোবর, গোয়া বিধানসভা নির্বাচনের ঠিক আগে, তৃণমূলে যোগ দেন, লিয়েন্ডার পেজ। মমতা বন্দোপাধ্যায়ের হাত থেকে ঘাসফুলের পতাকা তুলে নেন। ৫ বছরের মাথায়, এবার বিজেপির কোর্টে লিয়েন্ডার পেজ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রত্যাহার? ক্ষমা চাইলেন অভিযোগকারিণী
স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রত্যাহার? ক্ষমা চাইলেন অভিযোগকারিণী
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা
Awas Yojana: এখনও পাননি সরকারের দেওয়া ৬০ হাজার টাকা? ১০ লক্ষের পর এবার কারা পাবেন দ্বিতীয় কিস্তি, জানুন পুরো আপডেট
এখনও পাননি সরকারের দেওয়া ৬০ হাজার টাকা? ১০ লক্ষের পর এবার কারা পাবেন দ্বিতীয় কিস্তি, জানুন পুরো আপডেট
Bankura News: টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত
টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget