এক্সপ্লোর

' নাম বাদ গেলে হাত গলায় ঝুলবে ’ এবার পুলিশ প্রশাসনকে হুমকি বামনেত্রী মীনাক্ষীর

অনুব্রতর গড় রামপুরহাটের সভা থেকে পুলিশ-প্রশাসনকে হুমকি দিয়ে মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, ‘যারা টেবিলের তলায় ভয়ে ফাইল মাথায় দিয়েছিল, তাদের বুঝিয়ে দিয়েছে বর্ধমানের কর্মীরা’। 

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম  : নন্দীগ্রামে দুই হেভিওয়েটের বিরুদ্ধে ঘাড় সোজা করে লড়েছিলেন। প্রতিপক্ষের তুলনায় পিছিয়ে জেনেও আত্মবিশ্বাসী মেজাজে ভটা পড়েনি আগাগোড়া। এমনই দাপুটে মীনাক্ষী ( Minakshi Mukherjee ) । ২০২১ এর বিধানসভা ভোটে দাপটের সঙ্গে বক্তৃতা দিয়েছেন তিনি। দাপটে ভাষণ দেওয়ার প্রশংসা তাঁর ঝুলিতে বরাবর। এবার অবশ্য মীনাক্ষীর বক্তব্যে বাঁধল বিশাল তরজা। 

'হাত কেটে গলায় ঝুলবে'
বীরভূমের রামপুরহাটের ( Rampurhat )  সভা থেকে পুলিশ-প্রশাসনকে হুমকি দিতে শোনা গেল ডিওয়াইএফআইয়ের 9 DYFI )  রাজ্য সম্পাদিকাকে। মীনাক্ষী ( Minakshi Mukherjee)  বলেন, জনগণের টাকায় সরকারের প্রকল্প হয়। সেই প্রকল্প থেকে নাম বাদ গেলে হাত কেটে গলায় ঝুলবে। বামনেত্রী বলেন, ‘আমাদের টাকা আমাদের প্রকল্পেই থাকবে, নাম বাদ গেলে হাত গলায় ঝুলবে’। তিনি আরও বলেন, ‘গ্রামে ঢুকতে হলে আগে চোর নেতাদের ফোন করত পুলিশ’ !

অনুব্রতর গড় রামপুরহাটের সভা থেকে পুলিশ-প্রশাসনকে হুমকি দিয়ে মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, ‘যারা টেবিলের তলায় ভয়ে ফাইল মাথায় দিয়েছিল, তাদের বুঝিয়ে দিয়েছে বর্ধমানের কর্মীরা’। 

বিধানসভা ভোটের সময় একাই গুটি কয়েক সঙ্গীকে সঙ্গে নিয়ে, চৈত্রের চাঁদিফাটা রোদ্দুরে তাপমাত্রার মধ্যে নন্দীগ্রামের এ প্রান্ত থেকে ও প্রান্ত চষে বেড়িয়েছিলেন মীনাক্ষী। ঘুরেছিলেন দরজায় দরজায়। প্রতিপক্ষরা হেভিওয়েট জেনেও সহজ-আটপৌড়ে কথায় মানুষকে রুজি-রুটির কথা ভেবে ভোট দেওয়ার কথা বলছেন। পরবর্তীতে রাজ্যের বিভিন্ন ইস্যুতে গলা ছড়িয়েছেন তিনি। আমতায় নিহত ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর বিচার চেয়ে সরব হন তিনি। মৃত ছাত্রনেতার বাবার সঙ্গে দেখা করেন DYFI-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। আনিস হত্যাকাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে গত ২৬ ফেব্রুয়ারি, হাওড়ার পাঁচলায় বিক্ষোভ দেখানোয় গ্রেফতার হয়েছিলেন মীনাক্ষী-সহ ১৬ জন বাম যুব নেতাকর্মী। 

এবার তিনি সরব অনুব্রতর গড়ে ! সোজাসুজি হুমকি রাজ্যের পুলিশ প্রশাসনকে। 

 

                                                                                   
                                                            

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
GKSS Poll: দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
West Bengal News Live: বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP-র
বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP'র
Calcutta Medical College: ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা
ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget