এক্সপ্লোর

Narayan Debnath Update: আইসিইউ-তে ভর্তি নারায়ণ দেবনাথ, হাসপাতালের শয্যায় পেলেন ‘পদ্মশ্রী’ সম্মান

Narayan Debnath Update: বার্ধক্যজনিত অসুস্থতার জেরে গত ২৪ ডিসেম্বর কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন নারায়ণবাবু। এই মুহূর্তে নার্সিংহোমের আইসিইউ-তে ভর্তি রয়েছেন তিনি।

রুমা পাল ও সুনীত হালদার, কলকাতা: বার্ধক্যে কাবু লেখিক-শিল্পী নারায়ণ দেবনাথ (Narayan Debnath)। নার্সিংহোমে শয্যাশায়ী অবস্থাতেই তাঁর হাতে তুলে দেওয়া হল ‘পদ্মশ্রী’(Padma Shri Medal) সম্মান। রাজ্যের মন্ত্রী অরূপ রায় (Arup Roy) এবং স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা বৃহস্পতিবার হাসপাতালে দেখতে যান তাঁকে। সেখানেই পরিবার-পরিজনদের উপস্থিতিতে প্রবীণ শিল্পীকে সম্মানিত করা হয়।

বার্ধক্যজনিত অসুস্থতার জেরে গত ২৪ ডিসেম্বর কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন নারায়ণবাবু। এই মুহূর্তে নার্সিংহোমের আইসিইউ-তে ভর্তি রয়েছেন তিনি। এ দিন সেখানেই উপস্থিত হন রাজ্যের মন্ত্রী এবং স্বরাষ্ট্রসচিব। চিকিৎসকের কাছে প্রবীণ শিল্পীর স্বাস্থ্যের খোঁজ নেন তাঁরা। তারপরই শয্যাশায়ী অবস্থায় তাঁর হাতে তুলে দেওয়া হয় ‘পদ্মশ্রী’ সম্মান এবং মানপত্র।

অরূপ জানিয়েছেন, কথা না বললেও, হাসপাতালে তাঁদের দিকে চোখ খুলে তাকান নারায়ণবাবু। চিকিৎসকদের পরামর্শ মেনে খাওয়াদাওয়া করছেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নারায়ণবাবুর জন্য শাল-মিষ্টি পাঠান এবং শিল্পীর দ্রুত আরোগ্য কামনা করেন বলেও জানিয়েছেন অরূপ।  

পরিবারের বাকি সদস্যরা নার্সিংহোমে থাকলেও, এই ‘পদ্মশ্রী’ নেওয়ার মুহূর্তে বাবার পাশে থাকতে না পেরে আক্ষেপ করেছেন নারায়ণবাবুর ছেলে। তিনি জানিয়েছেন, করোনায় আক্রান্ত হয়ে এই মুহূর্তে বাড়িতে নিভৃতবাসে রয়েছেন তিনি। তাই বাবাকে দেখতে যেতে পারেননি।

আরও পড়ুন: North 24 Parganas: করোনা বিধিকে বুড়ো আঙুল, নিয়ম ভঙ্গের ছবি এবার শ্যামনগরের পৌষমেলায়

গত বছরের শেষ দিকে বাড়ি বয়ে গিয়ে নারায়ণবাবুর সঙ্গে দেখা করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। শিল্পীর স্বাস্থ্যের খোঁজ নেন। সেই সময় ধনখড় প্রতিশ্রুতি দেন যে, শিল্পীর চিকিৎসার যাবতীয় খরচ বহন করবে রাজভবন।

এর পর ২০২১ সালে ‘পদ্মশ্রী’ প্রাপকদের তালিকায় নাম ওঠে নারায়ণবাবুর। শারীরিক অসুস্থতার জেরে দিল্লিতে সম্মান নিতে যেতে পারেননি শিল্পী। প্রথমে কেন্দ্র জানায়, নারায়ণবাবুর বাড়ির সদস্যদের দিল্লি গিয়ে ‘পদ্মশ্রী’ সম্মান সংগ্রহ করতে হবে। তার পর বলা হয়, বাড়িতেই পৌঁছে দেওয়া হবে সম্মান।

সেই নিয়ে টালবাহানায় কয়েক মাস কেটে গেলেও সম্মান হাতে পাননি নারায়ণবাবু। কবে হাতে সম্মান পাবেন তিনি, সে নিয়ে প্রশ্ন করলে সদুত্তর দিতে পারেননি ধনখড়ও। বরং রাজভবন থেকে শিল্পীর বাড়িতে ৫ লক্ষ টাকার চেক পৌঁছে দেওয়া হয়। তবে এত দিন পর শয্যাশায়ী অবস্থায় সেই সম্মান পেলেন নারায়ণবাবু।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটে থাকা প্রত্যেকের জামিন, সশরীরে এসে জামিন নিয়ে গেলেন পার্থ চট্টোপাধ্যায়
গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটে থাকা প্রত্যেকের জামিন, সশরীরে এসে জামিন নিয়ে গেলেন পার্থ চট্টোপাধ্যায়
Abhishek Banerjee : অভিষেকের বিদেশযাত্রায় আদালতের 'না', 'ট্রাম্পের সঙ্গে কথা বলে দেখুন...ওখানে যদি সেবাশ্রয় খোলা যায়', কটাক্ষ স্বাস্থ্যমন্ত্রীর
অভিষেকের বিদেশযাত্রায় আদালতের 'না', 'ট্রাম্পের সঙ্গে কথা বলে দেখুন...ওখানে যদি সেবাশ্রয় খোলা যায়', কটাক্ষ স্বাস্থ্যমন্ত্রীর
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে হুমায়ুন কবীর, AJUP বিধায়কের বিরুদ্ধে কী কী অভিযোগ মহামেডান ক্লাবের
চেক বাউন্স বিতর্কে হুমায়ুন কবীর, AJUP বিধায়কের বিরুদ্ধে কী কী অভিযোগ মহামেডান ক্লাবের
Ashok Kirtania: রেশন দোকানে মিলছিল নিম্নমানের চাল ও গম, অভিযোগ পেয়েই আচমকা হানা দিলেন খোদ খাদ্যমন্ত্রী
Ashok Kirtania: রেশন দোকানে মিলছিল নিম্নমানের চাল ও গম, অভিযোগ পেয়েই আচমকা হানা দিলেন খোদ খাদ্যমন্ত্রী

ভিডিও

Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF
Suvendu-NCPI:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget