এক্সপ্লোর

Dilip Ghosh: 'পার্টি থাকবে কি না সেটা আগে দেখুক' অভিষেকের টার্গেট বেঁধে প্রসঙ্গে কটাক্ষ দিলীপের

২০২৬-এর বিধানসভা ভোটে, ২৪০ আসন জয়ের টার্গেট বেঁধে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই জয়ের টার্গেট বেঁধে দেওয়া প্রসঙ্গে কটাক্ষ দিলীপ ঘোষের।

কলকাতা: ২০২৩-এই '২৬-এর টার্গেট বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। ২০২৬-এর বিধানসভা ভোটে, ২৪০ আসন জয়ের টার্গেট বেঁধে দিয়েছেন তিনি। এই জয়ের টার্গেট বেঁধে দেওয়া প্রসঙ্গে কটাক্ষ দিলীপ ঘোষের।

টার্গেট প্রসঙ্গে কটাক্ষ দিলীপের: নিয়োগ দুর্নীতি থেকে গরু, কয়লা পাচারের অভিযোগে জেরবার দল। একাধিক তৃণমূল নেতার নাম জড়িয়েছে দুর্নীতিতে। সেই আবহে, পঞ্চায়েত নির্বাচনের আগে (Panchayat Elections 2023) বিরোধীরা লাগাতার বিঁধে চলেছেন তৃণমূলকে (TMC)। তার পরেও আত্মবিশ্বাসের সুর ধরা পড়ল দলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) গলায়। আসন্ন পঞ্চায়েত নির্বাচন তো বটেই, ২০২৬-এর বিধানসভা নির্বাচনেও (West Bengal Assembly Elections 2026) বাংলায় আসন বাড়িতে তৃণমূল ফিরবে বলে ঘোষণা করেন তিনি। যা নিয়ে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। এপ্রসঙ্গে এদিন দিলীপ ঘোষ বলেন, "একুশের বিধানসভা ভোটে একডজন সিট হারিয়েছে। এবার যদি আরও এক ডজন হারায়, তাহলে আগে পার্টি থাকবে কি না সেটা আগে দেখুক।''

'জনসংযোগ যাত্রা'য় বেরিয়ে রবিবার উত্তর দিনাজপুরের (Uttar Dinajpur News) চোপড়ায় বক্তৃতা করেন অভিষেক। সেখানেই ২০২৬-এর লক্ষ্যমাত্রা বেঁধে দিতে শোনা যায় তাঁকে। এ দিন অভিষেক বলেন, 'ইডি-সিবিআই দিয়ে ধমকে চমকে কোনও লাভ হবে না। অন্য দল ভয় পেতে পারে। তৃণমূল এসবকে ভয় পায় না। আমাকেও নোটিস পাঠিয়েছে। যত নোটিস আসবে, আন্দোলনের ভাষা তীব্র হবে ততই। ধমকে চমকে তৃণমূলকে আটকাতে পারবেন না। ২০১১ সালে ১৮৪ আসন ছিল, ২০১৬ সালে ২১১, আর ২০২১ সালে ২১৪। ২০১৬ সালে তৃণমূলের আসনসংখ্যা ২৪০ হবে। যত ধমকাবেন চমকাবেন, ততই শক্তিশালী হবে তৃণমূল।' 

এই নিয়ে যদিও অভিষেককে তীব্র কটাক্ষ করেছেন বঙ্গ বিজেপি-র মুখপাত্র শমীক ভট্টাচার্য। তিনি বলেন, "জোয়োর তো কিছু দেখতে পাচ্ছি না! আশা কির ব্যালট বাক্স সুরক্ষিত রয়েছে। যে রাজনৈতিক দল অভ্যন্তরীণ বিষয়ের জন্য, মানুষের করের টাকায় বেতন পাওয়া পুলিশকে ব্যবহার করে, নির্বাচনের আগে একটি নির্বাচনী প্রক্রিয়া করে, তারা কী লড়াই করবে? আন্দোলনের কথা এই প্রজন্মের তৃণমূল যত কম বলে, ততই ভাল। আন্দোলন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেউ অস্বীকার করছে না। এই পরিবর্তনের তিনিি ছিলেন আইকন। তিনি ছিলেন নিয়ামক শক্তি। তাঁকে কেন্দ্র করেই ৩৪ বছরে অপশাসন শেষ হয়। মানুষ চেয়েছিলেন, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার। কিন্তু ক্ষমতায় এসে আজ মানুষের কণ্ঠস্বরই রোধ করে দিয়েছে। মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে তৃণমূল।"

আরও পড়ুন: Kidney Stone: কিডনিতে পাথর জমার সমস্যা এড়াতে প্রতিদিনের জীবনে অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলি

সেরা শিরোনাম

Fake Currency Recovery: বর্ধমানে চারচাকা গাড়ি থেকে উদ্ধার ১ লক্ষ টাকার জাল নোট, গ্রেফতার মহিলা-সহ ৩
বর্ধমানে চারচাকা গাড়ি থেকে উদ্ধার ১ লক্ষ টাকার জাল নোট, গ্রেফতার মহিলা-সহ ৩
West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Sujit Bose: পুজোর আগেই বড় ধাক্কা সুজিত বসুর! জামিনের আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে, জেলেই কাটবে দুর্গাপুজো
পুজোর আগেই বড় ধাক্কা সুজিত বসুর! জামিনের আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে, জেলেই কাটবে দুর্গাপুজো
Mamata Banerjee Rally: আজ মমতার মিছিল,
আজ মমতার মিছিল, "আমি পুলিশকে বলব যেখানে শুরু, সেখানেই শেষ করে দিতে", পরামর্শ মুখ্যমন্ত্রীর

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Embed widget