এক্সপ্লোর

Paschim Bardhaman:কয়লা মাফিয়া-সহ দুজনকে হত্যায় যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ৮ বন্দির

Life Imprisonment For 8 Convicts:কয়লা মাফিয়া শেখ আমিন ও আরও এক ব্যক্তিকে হত্যার ঘটনায় ৮ অপরাধীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডে দিলেন দুর্গাপুর মহকুমা আদালতের বিচারক।

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: কয়লা মাফিয়া (Coal Mafia Murder Case) শেখ আমিন ও আরও এক ব্যক্তিকে হত্যার ঘটনায় ৮ অপরাধীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড (Lifetime Imprisonment) দিলেন দুর্গাপুর মহকুমা আদালতের বিচারক (durgapur court)। নিহত দ্বিতীয় ব্যক্তির নাম শেখ মুজাহার। দুজনকে হত্যার ঘটনায় গত কাল যাবজ্জীবন সশ্রম কারাবাস হয়েছে ৮ বন্দির।

কী জানা গেল?
শেখ সানিউল ওরফে সানাই, শেখ শাকিবুল, শেখ কাশেম, শেখ নুরুল হোদা, শেখ জাহাঙ্গির, শেখ জনিয়ুল, বাবর আলি এবং শেখ শাহজাহান-- এই আট জন ওই হত্যাকাণ্ডে দোষী প্রমাণিত হয় মঙ্গলবার। বুধবার তাদের ফের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে ৮ জনেরই যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের নির্দেশ দেয় আদালত। যে ঘটনায় এই শাস্তি ঘোষণা হয়েছে, সেটি ২০১৬ সালের। লাউদোহা থানা এলাকায় কয়লা কারবার নিয়ে গন্ডগোলের সূত্রপাত হয়েছিল। সেই বছরই ইদের সময় গুলি করে হত্যা করা হয় শেখ আমিনকে। পরে তদন্তের ভিত্তিতে দুর্গাপুরের বিভিন্ন প্রান্ত থেকে ৮ জনকে গ্রেফতার করে পুলিশ। তারপর থেকে তারা বিচারাধীন অবস্থায় ছিল। মঙ্গলবার দোষী সাব্যস্ত হয় আটজনই। বুধবার ছিল সাজা ঘোষণা। আদালত চত্বরে এই ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা শুরু হয়।  সরকারি আইনজীবীকে ঘিরে ধরেও বিক্ষোভ শুরু করে দেন আসামিদের পরিবার-পরিজনেরা। গোটা পরিস্থিতি ঘিরে আদালত চত্বরে সাময়িক কিছু ক্ষণ উত্তেজনা শুরু হয়। পরে পরিস্থিতি সামাল দেয় দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী এবং কমব্যাট ফোর্স।

গৃহবধূ হত্যায় যাবজ্জীবন...
বছরদুয়েক আগে এক গৃহবধূকে কেরোসিন তেল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে খুনের ঘটনায় দোষীদের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেয় মালদা জেলা আদালত। মৃত মহিলার স্বামী সহ শ্বশুরবাড়ির পাঁচজনকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন মালদা জেলা আদালতের অ্যাডিশনাল ফাস্ট কোটের বিচারক মৌ চট্টোপাধ্যায়। দোষীদের শাস্তি হওয়ায় খুশি মৃত মহিলার বাপের বাড়ির লোকেরা। ২০১২ সালের ৪ মার্চ কালিয়াচক থানার চোরিঅনন্তপুর গ্রামের বাসিন্দা রাজিবুল শেখ তার স্ত্রী ঝর্ণা বিবিকে কেরোসিন তেল ঢেলে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করে বলে অভিযোগ উঠেছিল। তাঁর গায়ে কেরোসিন তেল ও আগুন ধরাতে সাহায্য করে বাবা ভোগ্গু শেখ, মা জোনাকি বিবি ও দুই বোন আসমানি বিবি ও আসিয়া বিবি। ঝর্ণা বিবি অগ্নিদগ্ধ অবস্থায় ছটপট করতে থাকলে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে প্রথমে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। কিন্তু, অবস্থার অবনতি হতে থাকায় মালদা মেডিক্যালের চিকিৎসকরা তাঁকে কলকাতা রেফার করে দেন। কলকাতা নিয়ে যাওয়ার পথে মুর্শিদাবাদের জঙ্গিপুরে তাঁর মৃত্যু হয়। তার পরেই মৃত ঝর্ণা বিবির বাবা মোতায়ের শেখ অভিযুক্ত জামাই সহ তার পরিবারের ৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে। শুরু হয় ঘটনার বিচার প্রক্রিয়া। অভিযুক্ত পাঁচজনের বিরুদ্ধে 498A,304B,302 ও 34 ধারাই মামলা রুজু করা হয়। প্রায় নয় বছর ধরে চলে ঘটনার বিচার প্রক্রিয়া। ১৬ জনের সাক্ষী গ্রহণ করা হয় এই মামলায়। তার পরই যাবজ্জীবনের ঘোষণা।

আরও পড়ুন:মোদি পদবী নিয়ে কটাক্ষ, মানহানি মামলায় দোষী, সাময়িক জামিন পেলেন রাহুল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SC On TMC Account : 'রোজকার খরচও চালানো যাচ্ছে না', অ্যাকাউন্ট ফ্রিজ মামলার শুনানিতে জানাল 'কালীঘাট তৃণমূল', বড় সিদ্ধান্ত নিল কি এবার সুপ্রিম কোর্ট ?
'রোজকার খরচও চালানো যাচ্ছে না', অ্যাকাউন্ট ফ্রিজ মামলার শুনানিতে জানাল 'কালীঘাট তৃণমূল', বড় সিদ্ধান্ত নিল কি এবার সুপ্রিম কোর্ট ?
News Live Update : বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
Abhishek Banerjee: অভিষেকের ‘বিদেশ যাত্রা’-র মামলার শুনানি শেষ, এল ‘সুপ্রিম’ নির্দেশ, কী জানাল শীর্ষ আদালত ?
অভিষেকের ‘বিদেশ যাত্রা’-র মামলার শুনানি শেষ, এল ‘সুপ্রিম’ নির্দেশ, কী জানাল শীর্ষ আদালত ?
Census Question List: জনগণনায় এই ৩৩ প্রশ্নের উত্তর দিতে হবে, উত্তর জেনে তৈরি থাকুন
Census Question List: জনগণনায় এই ৩৩ প্রশ্নের উত্তর দিতে হবে, উত্তর জেনে তৈরি থাকুন

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget