এক্সপ্লোর

Liluah: লিলুয়ার প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, ক্ষতির পরিমাণ লক্ষাধিক

পুলিশ সূত্রে খবর, সোমবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ ওই প্লাস্টিক কারখানায় আগুন লাগে।

সুনীত হালদার, লিলুয়া: ভোরে লিলুয়ার গোশালা রোডে একটি প্লাস্টিকের কারখানায় ভয়াবহ আগুন লাগে। অগ্নিসংযোগের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন। পুলিশ সূত্রে খবর, সোমবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ ওই প্লাস্টিক কারখানায় আগুন লাগে। স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে দমকল ও পুলিশকে খবর দেয়। 

প্লাস্টিক দাহ্য বস্তু হওয়ায় সহজেই আগুন ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে অনেকটাই বেগ পেতে হয় দমকলকর্মীদের। গোটা এলাকা ততক্ষণে কালো ধোঁয়ায় ছেয়ে যায়। এরপর ঘণ্টাখানেকের চেষ্টায় চারটি ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আসে৷ জানা গিয়েছে ততক্ষণে লক্ষাধিক টাকার সামগ্রীর ক্ষতি হয়ে গিয়েছে৷

ওই কারখানায় প্রচুর পরিমাণে প্লাস্টিক মজুর থাকায় দাউ দাউ করে জ্বলতে থাকে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর নেই। কী থেকে এমন আগুন লেগেছে তা খতিয়ে দেখছে দমকল কর্মীরা। ওই কারখানার পাশে আরও দু’টি কারখানা রয়েছে৷ আগুন সেখানেও ছড়িয়ে পড়ে প্রাথমিকভাবে৷ গোটা ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসী৷

জনবহুল এবং ঘিঞ্জি এলাকার জন্য আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগে। ঘণ্টাখানেক পর সকাল আটটা নাগাদ আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে বলে দমকল সূত্রে খবর। আগুনে অনেকটাই পুড়ে ছাই হয়ে গিয়েছে কারখানার। 

এদিকে, মহেশতলার  সম্প্রীতি উড়ালপুল থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে গেল লরি। চালক আহত হলেও অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা। ভোর সোয়া পাঁচটা নাগাদ ডাকঘর মোড়ের কাছে সম্প্রীতি উড়ালপুলের ওপর থেকে নিচে পড়ে যায় ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার লরি। ফুড কর্পোরেশনের গুদাম থেকে পণ্য নামিয়ে তারাতলার দিকে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। যান্ত্রিক ত্রুটির কারণেই দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।

সোমবার ভোর সোয়া ৫টা নাগাদ ডাকঘর মোড়ের কাছে সম্প্রীতি উড়ালপুলের ওপর থেকে নিচে পড়ে যায় ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার লরি। নিয়ন্ত্রণ হারিয়ে বেসামাল হয়ে যায় গাড়িটি। অছিপুরে ফুড কর্পোরেশনের গুদাম থেকে পণ্য নামিয়ে তারাতলার দিকে যাওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে। তবে অল্পের জন্য প্রাণরক্ষা পেয়েছে চালকের। ঘটনায় আহত হয়েছেন তিনি।

সেরা শিরোনাম

West Bengal News Live: ফের ডিম-বিক্ষোভের মুখে 'কালীঘাট তৃণমূল'-এর সাংসদ মহুয়া মৈত্র, শুনতে হল গো ব্যাক স্লোগান
ফের ডিম-বিক্ষোভের মুখে 'কালীঘাট তৃণমূল'-এর সাংসদ মহুয়া মৈত্র, শুনতে হল গো ব্যাক স্লোগান
'তোলার টাকা যুব তৃণমূলের অ্যাকাউন্ট থেকে লিপস অ্যান্ড বাউন্ডসে', অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিটে দাবি পুলিশের
'তোলার টাকা যুব তৃণমূলের অ্যাকাউন্ট থেকে লিপস অ্যান্ড বাউন্ডসে', অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিটে দাবি পুলিশের
Poll : চন্দ্রনাথ খুনের নেপথ্যে 'ভাইপো-গ্যাং,' বললেন মুখ্যমন্ত্রী, এবার সামনে আসবে চক্রীদের নাম? কী বলছে Poll?
চন্দ্রনাথ খুনের নেপথ্যে 'ভাইপো-গ্যাং,' বললেন মুখ্যমন্ত্রী, এবার সামনে আসবে চক্রীদের নাম? কী বলছে Poll?
Shantanu Sinha Biswas: কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু
কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু

ভিডিও

TMC Logo News | প্রতীক ও তহবিলের অধিকার কার হাতে? চরমে চাপানউতোর | ABP ANANDA LIVE
Abhishek Banerjee PA News | ধৃত সুমিত রায়ের মোবাইল ফোন কোথায়? | ABP ANANDA LIVE
Rejinagar News | বিধানসভা উপনির্বাচনের আগে রেজিনগরে বিস্ফোরণ | ABP ANANDA LIVE
Kolkata ED Raid | নারকেলডাঙা, নেতাজিনগর, রবীন্দ্র সরোবর-সহ একাধিক জায়গায় চলছে ED অভিযান | ABP ANANDA
Dilip Ghosh on UPI |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sumit Roy: সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
Shantanu Sinha Biswas: কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু
কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু
Uranium Ore in Medina: গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
UPI Transaction Rule: UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
Afghanistan Trip : মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
Nandigram By Election 2026:চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
Embed widget