এক্সপ্লোর

Indian Railway Service: বদলাচ্ছে হাওড়া-খড়্গপুর ডিভিশনের লোকাল ট্রেন রুট, দেখে নিন তালিকা

দক্ষিণ-পূর্ব রেলের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, হাওড়া-খড়্গপুর ডিভিশনের গোকুলপুর স্টেশনে আধুনিকীকরণের কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

সুনিত হালদার, হাওড়া: চলবে কাজ। জানানো হয়েছে আধুনিকীরণের কাজের জন্য পূর্ব রেলের (East Railway) হাওড়া-খড়্গপুর ডিভিশনে (Howrah-Kharagpur Division) ৬ জোড়া লোকাল ট্রেনের (Local Train) যাত্রাপথে কাটছাঁট করা হচ্ছে। দক্ষিণ-পূর্ব (South East Railway) রেলসূত্রে খবর, আগামী ১৭ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত ১২ টি লোকাল ট্রেন তার নির্ধারিত রুটে চলবে না।  

পাশাপাশি জানানো হয়েছে, এই চারদিন হাওড়া (Howrah) থেকে খড়্গপুর অবধি হাওড়া-মেদিনীপুর লোকাল (Howrah Midnapur Local) ট্রেন পরিষেবা চালু থাকবে। দক্ষিণ-পূর্ব রেলের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, হাওড়া-খড়্গপুর ডিভিশনের গোকুলপুর স্টেশনে আধুনিকীকরণের কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

নিম্নলিখিত আপ লোকাল ট্রেন (Local Train) মেদিনীপুরের (Midnapur) পরিবর্তে খড়্গপুর (Kharagpur) স্টেশন পর্যন্ত যাবে, রইল তালিকা।

  • ২৮৮০১ হাওড়া-মেদিনীপুর লোকাল।
  • ৩৮৮০৩ হাওড়া-মেদিনীপুর লোকাল।
  • ৮৮০৯ হাওড়া-মেদিনীপুর লোকাল।
  • ৩৮৮১১ হাওড়া-মেদিনীপুর লোকাল।
  • ৩৮৮১৫ হাওড়া-মেদিনীপুর লোকাল।
  • ৩৮৮১৭ হাওড়া-মেদিনীপুর লোকাল।

পাশাপাশি ডাউন ট্রেন মেদিনীপুর স্টেশনের পরিবর্তে খড়্গপুর স্টেশন থেকেই হাওড়াগামী মেদিনীপুর লোকাল ছাড়বে, তালিকা দেখে নিন।

  • ৩৮৮০৬ মেদিনীপুর-হাওড়া লোকাল।
  • ৩৮৮১০ মেদিনীপুর-হাওড়া লোকাল।
  • ৩৮৮১৬ মেদিনীপুর-হাওড়া লোকাল।
  • ৩৮৮১৮ মেদিনীপুর-হাওড়া লোকাল।
  • ৩৮৮২২ মেদিনীপুর-হাওড়া লোকাল।
  • ৩৮৮২৪ মেদিনীপুর-হাওড়া লোকাল।  

আরও পড়ুন: Missing : ৭ বছরের শিশুকে নিয়ে বাজারে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ ২ মহিলা !

উল্লেখ্য, নাকা চেকিংয়ের সময় গ্রেফতার  বাংলাদেশের একাধিক নাগরিক। অবৈধভাবে ভারতে প্রবেশ করার অভিযোগে জলপাইগুড়ি কোতয়ালি থানার পুলিশ বাংলাদেশের ৫ নাগরিককে গ্রেফতার করল। জলপাইগুড়ির মানিকগঞ্জ আউটপোস্টের পুলিশ তাদের পাকড়াও করে। কাজের সন্ধানে তারা ভারতে ঢুকেছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ধৃতদের নাম- লিটন শেখ,হৃদয় শেখ, যুবাইদুল শিকদার, আনারুণ মিঞা, পারভিন বেগম।

ওই পাঁচ বাংলাদেশিকে ভারত-বাংলাদেশ সীমান্তের খারিজা বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের দাস পাড়া মোড় থেকে ধরা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের বাড়ি বাংলাদেশের নারালি জেলায়। পাচারকারীদের সহযোগিতায় তারা বুড়ির জোত এলাকা দিয়ে ভারতে প্রবেশ করে। খবর পেয়ে মানিকগঞ্জ আউটপোস্টের পুলিশ নাকা চেকিং করে ৫ জনকে ধরে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসে করে আসছিল। হলদিবাড়ি থেকে জলপাইগুড়িগামী NBSTC বাসে করে শিলিগুড়ি যাওয়ার চেষ্টা করছিল।

আরও পড়ুন: Jalpaiguri : অবৈধভাবে ভারতে ঢুকে গ্রেফতার ৫ বাংলাদেশি

 

সেরা শিরোনাম

West Bengal Live Updates: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চার বছরের আইনি লড়াইয়ে ইতি, পুরনো মামলা প্রত্যাহার রাজ্যের
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চার বছরের আইনি লড়াইয়ে ইতি, পুরনো মামলা প্রত্যাহার রাজ্যের
Weather Update: পারদ পতনের মাঝেই ফের সাগরে ঘূর্ণাবর্তের পূর্বাভাস, কী জানাচ্ছে IMD ?
পারদ পতনের মাঝেই ফের সাগরে ঘূর্ণাবর্তের পূর্বাভাস, কী জানাচ্ছে IMD ?
Nadia News: 'মাথায় অস্ত্র ঠেকিয়ে' মতুয়া নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, দুই শিশুকন্যাকেও যৌন হেনস্থার অভিযোগ, ভয়াবহ ঘটনা নদিয়ার চাকদায়
'মাথায় অস্ত্র ঠেকিয়ে' মতুয়া নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, দুই শিশুকন্যাকেও যৌন হেনস্থার অভিযোগ, ভয়াবহ ঘটনা নদিয়ার চাকদায়
CM Suvendu Adhikari:
"বেসরকারি স্কুলগুলিকে ফেরত দিতে হবে বাড়তি ফি..", বৈঠকের পর বড় বার্তা মুখ্যমন্ত্রীর, আরও কী কী সিদ্ধান্তগুলি নেওয়া হল এবার ? পোর্টাল নিয়ে কী জানালেন

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget