এক্সপ্লোর

Lok Sabha Election 2024: 'মানুষের কাছে পৌঁছতেই..' টোটো চালিয়ে প্রচারে বাঁকুড়ার BJP প্রার্থী সুভাষ সরকার 

Bankura BJP Candidate Drive Toto :বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপির হেভিওয়েট প্রার্থী সুভাষ সরকার, দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মিছিল করার পাশাপাশি আচমকাই..

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: টোটো চালিয়ে বাঁকুড়ার জঙ্গলমহলে প্রচার চালালেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপির হেভিওয়েট প্রার্থী সুভাষ সরকার। আজ বাঁকুড়ার খাতড়া বাজারে তিনি প্রচারে যান।

দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মিছিল করার পাশাপাশি আচমকাই পথ চলতি একটি টোটোকে থামিয়ে নিজে বসে পড়েন চালকের আসনে। টোটো চালককে পাশে বসিয়ে নিজেই বেশ কিছুটা টোটো চালান বিজেপির বাঁকুড়া লোকসভা কেন্দ্রের প্রার্থী সুভাষ সরকার। সুভাষ সরকারের দাবি, টোটো গরিব ও সাধারণ মানুষের ও জীবিকার সঙ্গে জড়িত। সেই শ্রেণীর মানুষের কাছে স্বাভাবিকভাবেই পৌঁছাতে প্রচারে বেরিয়ে এদিন তিনি টোটো চালিয়েছেন। 

লোকসভা ভোটের প্রার্থী ঘোষণা হতেই জেলায় জেলায় শুরু হয়েছে প্রচার। নিজের লোকসভা কেন্দ্রে বাইক র‍্যালি করলেন সুকান্ত মজুমদার। মথুরাপুরে কপিল মুনির আশ্রমে পুজো দিলেন তৃণমূল প্রার্থী বাপি হালদার। অন্য়দিকে মেদিনীপুরে জুন মালিয়ার নামে শুরু হয়েছে দেওয়াল লিখন। দুয়ারে লোকসভা ভোট। তার আগে সময় নষ্ট না করে প্রচারে নেমে পড়লেন প্রার্থীরা।

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট আসনে এবারও সুকান্ত মজুমদারকে প্রার্থী করেছে বিজেপি। এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী বিপ্লব মিত্র। এদিন বালুরঘাট স্টেশন থেকে কর্মী সমর্থকদের নিয়ে বাইক ‍র‍্যালি করেন রাজ্য বিজেপি সভাপতি। এরপর পুজো দেন কালী মন্দিরে। সুকান্ত মজুমদার বলেন, আজকে থেকে আনুষ্ঠানিকভাবে আমরা মায়ের আশীর্বাদ নিয়ে পুজো করে প্রচার শুরু করলাম। দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর লোকসভা কেন্দ্রের এবারের তৃণমূল প্রার্থী বাপি হালদার। 

  উন্নয়নকে হাতিয়ার করেই দ্বিতীয়বারের জন্য তিনি ভোটে লড়বেন জানিয়েছেন বালুরঘাটের বিজেপি প্রার্থী।তাঁর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী হয়েছেন ক্রেতা সুরক্ষামন্ত্রী ও হরিরামপুরের বিধায়ক বিপ্লব মিত্র। ২০১৯-এ তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। ২০২০-তে ফের তৃণমূলে ফেরেন। মন্ত্রী বিপ্লব মিত্রকে তৃণমূল লোকসভা আসনে দাঁড় করানোয় জেলারই ক্ষতি বলে দাবি করেছেন সুকান্ত মজুমদার। 

আরও পড়ুন, কেন্দ্রীয় এজেন্সির নজরে অভিষেক, মমতা বলেন..

রবিবার প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা হওয়ার পরই সুন্দরবন উন্নয়নমন্ত্রী ও সাগরের বিধায়ক বঙ্কিম হাজরাকে সঙ্গে নিয়ে কপিলমুনির আশ্রমে পুজো দেন বাপি হালদার। মথুরাপুর তৃণমূল কংগ্রেস প্রার্থী বাপি হালদার বলেন, দল যখন যে দায়িত্ব দিয়েছে নিষ্ঠার সাথে পালন করেছি। সুতরাং এটা নিয়ে যে বিরাট আশাবাদী ছিলাম তা নয়। দলনেত্রী, দলের সেনাপতি তাঁরা যা ভেবেছেন সেটাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি। মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়াকেই এবার মেদিনীপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছে তৃণমূল। পশ্চিম মেদিনীপুরের দাঁতন ব্লকের একাধিক এলাকায় তাঁর নামে শুরু হয়েছে দেওয়াল লিখন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
West Bengal News Live : হাওড়া পুরসভা-সংক্রান্ত সংশোধনী বিল পাস
হাওড়া পুরসভা-সংক্রান্ত সংশোধনী বিল পাস
Indigo Flight : কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget