এক্সপ্লোর

Lok Sabha Election: 'এলাকা ছেড়ে না গেলে...', বিজেপিকে হুমকি তৃণমূলের, ভাইরাল সেই ভিডিও

Lok Sabha Election 2024: এলাকা ছেড়ে মুহূর্তের মধ্যে বেরিয়ে না গেলে গাড়ি ভাঙচুর করে মারধর করা হবে, হুমকি দেন গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য। সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। 

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: নির্বাচনী প্রচারে (Election Campaign) গিয়ে তৃণমূলের (TMC News) পঞ্চায়েত সদস্যের হুমকির মুখে পড়লেন বিজেপির (BJP) নেতারা। এমনকি, এলাকা ছেড়ে মুহূর্তের মধ্যে বেরিয়ে না গেলে গাড়ি ভাঙচুর করে মারধর করা হবে এমন হুমকি দেন গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য। বিজেপির দেওয়া সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। 

যদিও, এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ঘটনাটি ঘটেছে দেগঙ্গার বেড়াচাঁপা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ইয়াজপুর দাসপাড়া এলাকায়। বিজেপির দেগঙ্গা ২ নম্বর মণ্ডলের সভাপতি চন্দন দাস অভিযোগ করেন, বেড়াচাঁপা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ইয়াজপুর দাসপাড়া এলাকায় বারাসাতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের হয়ে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন জেলা নেতৃত্বদের সঙ্গে নিয়ে।  

পদ্ম শিবিরের অভিযোগ ইয়াজপুর দাসপাড়া এলাকায় স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য আকতারুল মোল্লা তাঁদের প্রথমে এসে হুমকি দেন। এরপর ওই তৃণমূল নেতা বলেন, এলাকায় কী করতে এসেছেন? ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে বিজেপি। ১৫ লক্ষ করে টাকা দেওয়ার কথা ছিল সেটাও দেওয়া হয়নি, এমন বিভিন্ন অভিযোগ তুলে এলাকা ছেড়ে বেরিয়ে যেতে বলা হয় বলে অভিযোগ। 

বিজেপি নেতার কথায়, "আমরা প্রতিবাদ করলে মোবাইল কেড়ে নেয় এবং এবং গাড়ি ভাঙচুর করবে বলে হুমকি দেয়। দুই পক্ষের মধ্যে তুমুল বচসা বেধে যায়। আমরা আমাদের প্রধানমন্ত্রী মোদিজীর স্বপ্নের প্রকল্প গুলো নিয়ে মানুষের বাড়ি বাড়িতে বলতে গেছিলাম। আর এই ভাবেই তৃণমূলের হার্মাদ বাহিনী আমাদের উপরে আক্রমণ করতে আসে। এ বিষয় নিয়ে দেগঙ্গা থানায় অভিযোগ দায়ের করেছি"। 

আরও পড়ুন, রেমাল কি ধেয়ে আসছে ? সত্যিই কি তছনছ করবে উপকূল? বড় বার্তা আবহাওয়া দফতরের

তবে বিজেপির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন দেগঙ্গা বিধানসভার তৃণমূলের নির্বাচনী কমিটির সদস্য তুষার কান্তি দাস। তিনি বলেন ওই এলাকায় বিজেপি কর্মী ও নেতৃত্বরা প্রচারে গিয়েছিলেন এটা সঠিক কথা কিন্তু তারা এলাকায় গিয়ে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে অপপ্রচার করছিল মুখ্যমন্ত্রী দেওয়া প্রকল্পগুলি কেন্দ্র সরকার দিয়েছে বলে মানুষকে বোঝাচ্ছিল। আর সেই সময় এলাকার তৃণমূলের কর্মীরা প্রতিবাদ করেছেন সেখানে মারধর বা হুমকির কোন ঘটনাই ঘটেনি। লোকসভা ভোটের মুখে বিজেপির পায়ের তলার মাটি সরে গেছে তাই শান্ত এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Burdwan: মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
RG Kar Case: 'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
RG Kar Case: রত্ন পেয়েছিলাম, হারিয়ে ফেলেছি...অভয়ার মায়ের কথা শুনে চোখে জল শুভেন্দুর, দিলেন কড়া বার্তা
রত্ন পেয়েছিলাম, হারিয়ে ফেলেছি...অভয়ার মায়ের কথা শুনে চোখে জল শুভেন্দুর, দিলেন কড়া বার্তা

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget