এক্সপ্লোর

Remal Cyclone Update : রেমাল কি ধেয়ে আসছে ? সত্যিই কি তছনছ করবে উপকূল? বড় বার্তা আবহাওয়া দফতরের

Remal Cyclone Update : ২৩ মে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ বলয় তৈরির ইঙ্গিত মিলেছে উপগ্রহ চিত্রে। সেই নিম্নচাপই কি পরিণত হবে ঘূর্ণিঝড়ে?

কলকাতা : প্রায় ফি-বছরই মে মাসে পশ্চিমবঙ্গের গাঙ্গেয় উপকূলবর্তী এলাকায় তাণ্ডব দেখায় ঘূর্ণিঝড় ( Cyclone )। কখনও আয়লা, কখনও আমফান, কখনও ইয়াস। তছনছ করে দিয়ে যায় গতিবেগ। এবারও কি প্রবল গতি বেগে বঙ্গে আছড়ে পড়বে রেমাল ( Remal )? বিভিন্ন সংবাদ মাধ্যমে ইতিমধ্যেই রেমাল নিয়ে চর্চা তুঙ্গে। কিন্তু আবহাওয়া দফতর কী জানাচ্ছে ? সত্যি সত্যিই কি রেমাল অতি শক্তিশালী ঝড় হবে ?

 মে মাসেই কেন বারবার ধেয়ে আসে ঘূর্ণিঝড়? বিশেষজ্ঞদের মতে, সমুদ্রের জলের উষ্ণতা বৃদ্ধি এর অন্যতম বড় কারণ। মে মাসে ঘূর্ণিঝড়ের প্রবণতার জন্য বিশেষজ্ঞরা, সাইক্লোন সিজন এবং জলীয় বাষ্প যুক্ত পুবালী হাওয়াকেও অন্যতম কারণ বলে মনে করছেন।

এবার ২৩ মে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ বলয় তৈরির ইঙ্গিত মিলেছে উপগ্রহ চিত্রে। যেহেতু আন্দামান সাগরে ১৯ মে মৌসুমী বায়ু প্রচুর জলীয় বাষ্প নিয়ে প্রবেশ করবে, অতএব সেখান থেকে এবং সমুদ্র পৃষ্ঠ থেকে পর্যাপ্ত জলীয় বাষ্প সংগ্রহ করে এই নিম্নচাপ বলয় তার শক্তি বৃদ্ধি করতে পারবে বলে মনে করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনই নিশ্চিত কিছুই বলতে পারা যাচ্ছে না। 

আবহাওয়া দফতরের মতে, উত্তর আন্দামান সাগরে ২৫ মে নাগাদ, এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর আরোও শক্তি বৃদ্ধি করে তা ক্রমশ উত্তর - উত্তর পূর্ব দিকে এগোতে পারে। জলভাগের ওপর দিয়ে এগোতে থাকায় এটির শক্তিক্ষয় নয়, উল্টে শক্তি বৃদ্ধির আশঙ্কা থেকে যায়। পরবর্তী সময়ে অর্থাৎ ২৮ মে এটি অতি গভীর নিম্নচাপ এবং ২৯ অথবা ৩০ মে এটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। তবে পুরোটাই এখন  পূর্বাভাসের স্তরে। যেহেতু এখনও নিম্নচাপ তৈরিই হয়নি, তাই রেমাল আদৌ তৈরি হবে কি না, তা বলা যাচ্ছে না।  

ঘূর্ণিঝড় তৈরি হলে এটির নামকরণ হবে রেমাল। তবে সর্বশেষ পর্যবেক্ষণে, এটি কতটা শক্তি বৃদ্ধি করে তার ওপর নজর রাখা হচ্ছে। এখনও পর্যন্ত ঘূর্ণিঝড় নিয়ে কোনো আগাম পূর্বাভাস দেয়নি দিল্লির মৌসম ভবন।

তবে আপাতত দিনকয়েক গরমের সঙ্গেই গেরস্থালী করতে হবে বঙ্গবাসীকে। আবহাওয়া দফতরের পূর্বাভাস,  আগামী দু'দিন তাপমাত্রা আরও বাড়তে পারে। শনিবারও দক্ষিণবঙ্গের চার জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এই জেলাগুলি হল, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং বীরভূম।

চলতি সপ্তাহেই পশ্চিমাঞ্চলের একাধিক জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা এখন নেই। বজায় থাকবে গরম ও অস্বস্তির দাপট। সোমবার বৃষ্টি হতে পারে কলকাতায়। রবিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। সোম ও মঙ্গলবার বৃষ্টির সম্ভবনা রয়েছে দক্ষিণবঙ্গে।  

আরও পড়ুন :

চোখে স্ট্রোক থেকে কর্নিয়ায় রক্ত জমাট বাঁধা, লাগামছাড়া ব্লাড প্রেসার কাড়তে পারে দৃষ্টিশক্তিও

সেরা শিরোনাম

Humayun Kabir on By-Poll: 'পুলিশ উর্দি পরে ভোট লুঠ করছে', রেজিনগরে উপনির্বাচনে বড় অভিযোগ হুমায়ুনের, তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীকে
'পুলিশ উর্দি পরে ভোট লুঠ করছে', রেজিনগরে উপনির্বাচনে বড় অভিযোগ হুমায়ুনের, তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীকে
Humayun Kabir Detained: গ্রেফতার হুমায়ুন কবীর, পুলিশকে হুঁশিয়ারি, ভোটারদের প্রভাবিত করার একাধিক অভিযোগ
গ্রেফতার হুমায়ুন কবীর, পুলিশকে হুঁশিয়ারি, ভোটারদের প্রভাবিত করার একাধিক অভিযোগ
Nandigram-Reginagar By-Polls LIVE: পালাবদলের পর ভোট ময়দানে প্রথম পরীক্ষা, আজ নন্দীগ্রাম ও রেজিনগরে উপ নির্বাচন
পালাবদলের পর ভোট ময়দানে প্রথম পরীক্ষা, আজ নন্দীগ্রাম ও রেজিনগরে উপ নির্বাচন
Rejinagar By Elections: রেজিনগরে আটক হুমায়ুন কবীর, থানায় নিয়ে গেল পুলিশ
রেজিনগরে আটক হুমায়ুন কবীর, থানায় নিয়ে গেল পুলিশ

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget