এক্সপ্লোর

Lok Sabha Election: ভোটের পরেও থাকবে কেন্দ্রীয় বাহিনী, বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের

Lok Sabha Election Central Force: ইতিমধ্যেই রাজ্যে চলে এসেছে কয়েকশো কোম্পানির কেন্দ্রীয় বাহিনী। আগামী দিনে আসবে আরও বাহিনী।

রুমা পাল, কলকাতা: লোকসভা ভোটের (Lok Sabha Election) মহাযুদ্ধ শুরু হতে আর বাকি মাত্র কয়েক দিন। তার আগেই বড় সিদ্ধান্তের কথা জানিয়ে দিল নির্বাচন কমিশন (Election Commission)। ভোট পরবর্তী হিংসা রুখতে কড়া নির্বাচন কমিশন। ভোটের পরেও থাকবে কেন্দ্রীয় বাহিনী (CEntral Force), এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে। ১৯ এপ্রিল প্রথম দফা ভোটের আগেই রাজ্যে থাকছে ২৭৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।              

এদিন কমিশনের তরফে জানান হয়েছে, প্রথম দফা ভোটের পরেও ৩ কেন্দ্রে থাকবে বাহিনী, ভোট পরবর্তী হিংসা রুখতেই এই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, এমনটাই খবর। 

ইতিমধ্যেই রাজ্যে চলে এসেছে কয়েকশো কোম্পানির কেন্দ্রীয় বাহিনী। আগামী দিনে আসবে আরও বাহিনী। যদিও এই প্রেক্ষাপটে বাংলায় কেন্দ্রীয় বাহিনী পাঠানো নিয়ে ফের সুর চড়িয়েছে তৃণমূল। ৭ দফায় ভোটে বাংলার জন্য ৯২০ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী চেয়েছে নির্বাচন কমিশন। যা জম্মু-কাশ্মীরের থেকেও বেশি। পাশাপাশি এ প্রসঙ্গে উত্তরপ্রদেশের সঙ্গেও তুলনা টেনেছে তৃণমূল। 

আরও পড়ুন, 'কপ্টারে টাকা-সোনা নিয়ে BJP ঘোরে', সুর চড়ালেন মমতা, কড়া জবাব শুভেন্দুর

বাংলায় যেখানে ৪২টি লোকসভা আসন, সেখানে উত্তরপ্রদেশে প্রায় দ্বিগুণ, ৮০টি কেন্দ্র। বাংলার মতো যোগী রাজ্যেও ৭ দফায় ভোট হবে। তবে তৃণমূলের দাবি, এরাজ্যে যেখানে ৯২০ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে, সেখানে উত্তরপ্রদেশে সংখ্যাটা ২২০ কোম্পানি।

এই কেন্দ্রীয় বাহিনীদের জন্য বিশেষ সুবিধা দেওয়ার কথা এর আগে জানিয়েছিল এ রাজ্যের সরকার। ভোট শেষ না হওয়া পর্যন্ত রাজ্যে মোতায়েন কোনও কেন্দ্রীয় বাহিনীর জওয়ান অসুস্থ হলে বিনামূল্যে বেসরকারি হাসপাতালেও চিকিৎসা করাবে রাজ্য সরকার,  জানান হয়েছিল এমনটাই। স্বাস্থ্য দফতরের তরফে নির্দেশিকা প্রকাশ করে জানান হয়েছিল, আধা সামরিক বাহিনীর জওয়ান, ভিনরাজ্যের পুলিশ কর্মীরা বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন। ভোটে নিরাপত্তার দায়িত্বে থাকা রাজ্য পুলিশের কর্মীরাও একই সুবিধা পাবেন। বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন কেন্দ্রীয় বাহিনীর গাড়ির চালক ও EVM ইঞ্জিনিয়াররাও। রাজ্যের ১৫৩ টি বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে।                         

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget