এক্সপ্লোর

Lok Sabha Election 4th Phase Voting: চতুর্থ দফায় বহরমপুরে অশান্তি! তৃণমূল কর্মীকে সপাটে চড় পুলিশের

Lok Sabha Election, Berhampore: বড়ঞায় হরিবাটি শিশুশিক্ষা কেন্দ্রের বুথের বাইরে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের ধাক্কাধাক্কি চলে।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: আজ চতুর্থ দফার (4th Phase) লোকসভা ভোট (Lok Sabha Election)। ৫ জেলার ৮টি কেন্দ্রে নির্বাচন। ভোট চলছে বহরমপুর (Berhampore), বীরভূম (Birbhum), বোলপুর (Bolpur), রানাঘাট (Ranaghat), কৃষ্ণনগর (Krishnanagar), আসানসোল (Asansol), বর্ধমান-পূর্ব ও বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনে। এদিকে এরই মধ্যে অশান্ত হয়ে উঠল বহরমপুরের বড়ঞায় এলাকা।                                                                  

ঠিক কী হয়েছে? 

বড়ঞায় হরিবাটি শিশুশিক্ষা কেন্দ্রের বুথের বাইরে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের ধাক্কাধাক্কি চলে। কংগ্রেসের এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। এরপর তৃণমূল কর্মীকে সপাটে চড় মারে পুলিশ, এমনটাই অভিযোগ। লাঠিচার্জ করে দু’পক্ষের ৪-৫টি বাইক ভেঙে দেওয়ারও অভিযোগ পুলিশের বিরুদ্ধে। বড়ঞার হরিবাটি শিশুশিক্ষা কেন্দ্রের ৫১ ও ৫২ নম্বর বুথের ঘটনা। কংগ্রেসের অভিযোগ, তাদের এজেন্টকে বারবার বার করে দেওয়া হচ্ছে। 

অন্য কোথায় কোথায় অশান্তি? 

এছাড়াও বহরমপুরের বেলডাঙায় কংগ্রেস এজেন্টকে বুথে বসতে বাধা। মির্জাপুর খাগড়ুপাড়া ৮৫ নং বুথের বাইরে অবৈধ জমায়েত। তাড়া করল কেন্দ্রীয় বাহিনী। বেলডাঙার মির্জাপুর খাগড়ুপাড়ায় ৮৫ নম্বর বুথের বাইরে উত্তেজনা। লাঠি উঁচিয়ে অবৈধ জমায়েত হঠাল কেন্দ্রীয় বাহিনী। অভিযোগ ওঠে, কংগ্রেসের পোলিং এজেন্ট বসাতে বাধা দিচ্ছে তৃণমূল। এজেন্ট বসানো গেলেও, বুথের বাইরে লোক জড়ো হতে শুরু করে। কেন্দ্রীয় বাহিনীর তাড়া খেয়ে পালিয়ে যায় লোকজন।

আরও পড়ুন, দুর্গাপুরে 'পিঙ্ক বুথ', কেউ ভাবলেন বিয়ে বাড়ি ! এখানে A টু Z, দায়িত্ব মহিলাদেরই

অন্যদিকে, বহরমপুরের প্রার্থী ইউসুফ পাঠানের বেলডাঙায় বুথ পরিদর্শনের সময় ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল তৃণমূল কর্মীর বিরুদ্ধে। বেলডাঙার মির্জাপুর-খাগড়ুপাড়া প্রাথমিক বিদ্যালয়ের  বুথের ঘটনা। ভোটারদের রাজ্য সরকারের প্রকল্পের কথা মনে রেখে ভোট দিতে বলছেন তৃণমূল কর্মী, ক্যামেরায় ধরা পড়ল ছবি।কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ অত্যাচার করছে বলে সাফাই দেওয়ার চেষ্টা করেছেন ওই তৃণমূল কর্মী। এর আগে কংগ্রেসের এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগে গন্ডগোলকে কেন্দ্র করে এই বুথের বাইরে অবৈধ জমায়েত হয়। লাঠি উঁচিয়ে তাড়া করে জমায়েত হঠায় কেন্দ্রীয় বাহিনী।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
El Nino : ভয়ঙ্কর কিছুর অপেক্ষা? ওলটপালট হবে ভারতের আবহাওয়া? বৃষ্টি নিয়ে বড় আপডেট বিজ্ঞানীদের
ভয়ঙ্কর কিছুর অপেক্ষা? ওলটপালট হবে ভারতের আবহাওয়া? বৃষ্টি নিয়ে বড় আপডেট বিজ্ঞানীদের
Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget