এক্সপ্লোর

TMC Candidates List: তৃণমূলের প্রার্থী তালিকায় নেই মিমি, নুসরত! টিকিট পেলেন না অর্জুন সিং-সহ একাধিক নেতা

Lok Sabha Vote TMC Candidate List: মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় ৪২টি লোকসভা আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেন। একাধিক নতুন নাম যেমন রয়েছে, তেমন একাধিক নাম বাদও পড়ল। 

কলকাতা: লোকসভার ভোটের (Lok Sabha Election) দামামা বেজে উঠেছে বঙ্গে। প্রার্থী তালিকা প্রকাশ থেকে রাজ্যে নরেন্দ্র মোদির (Narendra Modi) পর পর সফর এবং পদ্ম শিবিরে যোগদানের হিড়িক। এরই মধ্যেই এদিন ব্রিগেডে জনগর্জন সভা থেকে প্রার্থী তালিকায় চমক দিল তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়  (Abhishek Banerjee) ৪২টি লোকসভা আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেন। একাধিক নতুন নাম যেমন রয়েছে, তেমন একাধিক নাম বাদও পড়ল। 

যাদবপুর লোকসভা কেন্দ্র (Jadavpur Lok Sabha Election) থেকে মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) এবং বসিরহাট (Basirhat) থেকে নুসরত জাহানের (Nusrat Jahan) নাম বাদ গেল তৃণমূলের লোকসভা প্রার্থী তালিকা থেকে। যাদবপুরে মিমি চক্রবর্তীর বদলে প্রার্থী হলেন সায়নী ঘোষ। এর আগে একুশের বিধানসভা ভোটে আসানসোল দক্ষিণ আসনে জোড়াফুলের প্রার্থী হয়েছিলেন সায়নী। বিজেপির অগ্নিমিত্রা পালের কাছে পরাজিত হয়েছিলেন তিনি। বর্তমানে তৃণমূলের যুবনেত্রী পদে রয়েছেন সায়নী ঘোষ।

এর আগে অবশ্য মিমি নিজেই ভোটে না দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। মুখ্যমন্ত্রীরকাছে গিয়ে সাংসদ পদ থেকে ইস্তফাও দিতে গিয়েছিলেন মিমি চক্রবর্তী। ব্যস্ততার কারণে আর প্রার্থী হতে চান না, থাকতে চান না রাজনীতিতেও, জানিয়েছিলেন এমনটাই। অভিনেত্রীর সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েই হয়তো মিমির বদলে যাদবপুর কেন্দ্রে দাঁড় করানো হল সায়নী ঘোষকে, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। 

অন্যদিকে, সন্দেশখালিকাণ্ডের পর চর্চায় এসেছিল বসিরহাটের সাংসদ নুসরত জাহানের নাম। নিজের সংসদীয় এলাকায় এমন ঘটনার পরও কেন 'অনুপস্থিত' অভিনেত্রী, তা নিয়ে জোর চর্চা উঠেছিল সব মহলেই। সম্প্রতি নুসরত জাহানকে নিয়ে একটি কর্মসূচীতে মুখ খুলেছিলেন তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ। তিনি বলেছিলেন, এক জন নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে তাঁর সেখানে যাওয়া দরকার ছিল।  এহেন পরিস্থিতিতে তৃণমূলের প্রার্থী তালিকায় নাম নেই নুসরত জাহানের, যা নিয়ে রাজনৈতিক মহলে জোর শোরগোল। তবে কি নুসরতের 'অ্যাবসেন্ট'ই প্রার্থী তালিকায় তাঁকে 'অ্যাবসেন্ট' করল? সেই প্রশ্ন উঠছেই।  

আরও পড়ুন, এবারের ভোটে তৃণমূলের ২৬ জন নতুন প্রার্থী 

এছাড়াও ব্যারাকপুরের 'হেভিওয়েট' প্রার্থী অর্জুন সিংহের নামও নেই তৃণমূলের প্রকাশিত লোকসভা ভোটের প্রার্থী তালিকায়। সম্প্রতি ব্যারাকপুর লোকসভা আসনে প্রার্থী বাছাইয়ের আগে ফের প্রকাশ্যে এসেছিল বিজেপির গোষ্ঠীকোন্দল। অর্জুন সিং-কে টিকিট না দেওয়ার দাবিতে জগদ্দল ও বীজপুরের বিধায়ক সোমনাথ শ্যাম ও সুবোধ অধিকারীর নেতৃত্বে চলেছিল সই সংগ্রহ অভিযান। দলের তরফে সই সংগ্রহ করে চিঠি পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রীকে, জানিয়েছেন সোমনাথ শ্যাম। যদিও সেই সময় এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি অর্জুন সিং।  এছাড়াও বাদ পড়লেন সুনীল মণ্ডল, চৌধুরী মোহন জাটুয়া, অপরূপা পোদ্দার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Fire Incident: তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত অন্তত ৪
তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত অন্তত ৪
Tarapith Fire : তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget