এক্সপ্লোর

Suvendu on Mamata: 'আগে পায়ে ব্যান্ডেজ বেঁধেছিল এখন সেফটিপিন লাগিয়েছে', মমতাকে 'নাট্যকার' কটাক্ষ শুভেন্দুর

Suvendu Adhikari on Mamata Banerjee: হলদিয়ার সভা থেকে এদিন শুভেন্দু বলেন, 'কী নাটুকে মুখ্যমন্ত্রী! যেহেতু আমি কয়েকদিন আগে বলেছিলাম যে আগে অজন্তার হাওয়াই চটি পরত..."

কলকাতা: ভোটের আগে বঙ্গ রাজনীতিতে ফের উঠে এল 'চটি' ইস্যু! আজ গোপীবল্লভপুরের সভামঞ্চে বক্তৃতা দেওয়ার সময় আচমকা চটি ছিঁড়ে যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। নিজেই সেই চটিতে সেফটিপিন জুড়ে মঞ্চে উপস্থিত আদিবাসীদের সঙ্গে নাচে পা মেলান মমতা। এবার তৃণমূল নেত্রীর এই 'চটি' নিয়ে খোঁচা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)।   

হলদিয়ার সভা থেকে এদিন শুভেন্দু বলেন, 'কী নাটুকে মুখ্যমন্ত্রী! যেহেতু আমি কয়েকদিন আগে বলেছিলাম যে আগে অজন্তার হাওয়াই চটি পরত, এখন অ্যাডিডাসের হাওয়াই চটি পরে আর লেবেলটা উঠিয়ে দেয়। এসব শুনেই বোধহয় আজকে সভায় সেফটিপিন লাগিয়েছে জুতোয় সবার সামনে। উনি বড় নাট্যকার। নন্দীগ্রামে এর নাটক আমি দেখেছিলাম। ভালো পায়ে ব্যান্ডেজ দেখিয়ে ঘুরে বেড়াচ্ছিল। গোটা রাজ্যকে টুপি পরিয়েছে। হলদিয়া সে টুপি পরেনি। যতদিন বাঁচবে, কানের কাছে বাজবে, হেরেছি, হেরেছি' । 

এদিন ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের জনসভা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। জনসভায় বক্তব্য রাখার প্রায় শেষ লগ্নে আচমকাই ছিঁড়ে যায় মুখ্যমন্ত্রীর পায়ের চটি। এই দেখে মমতা বলেন, 'ছিঁড়েই তো গেছে। খালি পায়েই চলে যাব না হয়। একটা সেফটিফিন হবে?' তিনি বলেন, 'আমার জুতোটা ছিঁড়ে গিয়েছে। সেফটিফিন লাগিয়ে নিচ্ছি। এত হাঁটতে হাঁটতে ছিঁড়ে গিয়েছে। জুতোর কোনও দোষ নেই। জুতোর যা আয়ু তার থেকে বেশি হেঁটে ফেলেছে'।                

আরও পড়ুন, সভামঞ্চে আচমকা ছিঁড়ল মুখ্যমন্ত্রীর চটি, 'আয়ুর থেকে বেশি হেঁটে ফেলেছে', মন্তব্য মমতার

এদিন আর কী কী বলেছেন শুভেন্দু? 

  • 'গতকাল আকাশরানী এসেছিলেন, হেলিকপ্টারে করে'
  • 'মমতার নাটক নন্দীগ্রামে দেখেছি'
  • 'মুখ্যমন্ত্রীর এ কি ভাষা ? ২০১১ সালে ২১ জুলাই দিল্লি থেকে নেমেছিলেন, তার আগে কোথায় ছিল ভাইপো ?'
  • 'নন্দীগ্রামে গয়লা-কয়লা পাচারকারী ভাইপো আসবে, তারও উত্তর দেব'
  • 'মমতা বন্দ্যোপাধ্যায় একুশের আগে বলেছিলেন ডবল ডবল চাকরি হবে, এখন ডবল ডবল চাকরি যাচ্ছে'
  • 'মমতা বন্দ্যোপাধ্যায় এসেও নিজের সহকর্মীর নাম বলতে ভুলে গেলেন'
  • 'আমার ওপর ক্রোধ, প্রতিহিংসা'
  • 'যতদিন বাঁচবে, কানের কাছে বাজবে, হেরেছি, হেরেছি'
  • 'নবান্ন থেকে বিমান বসুকে ফ্রিশফ্রাই খাইয়ে ম্যানেজ করার চেষ্টা করা হয়েছে'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: শান্তিনিকেতনে পুলিশকে গুলিকাণ্ডে এনকাউন্টার, এনকাউন্টারে নিহত অভিযুক্ত রতন শেখ
শান্তিনিকেতনে পুলিশকে গুলিকাণ্ডে এনকাউন্টার, এনকাউন্টারে নিহত অভিযুক্ত রতন শেখ
Shantiniketan Encounter: শান্তিনিকেতন গুলিকাণ্ডে এনকাউন্টারে খতম মূল অভিযুক্ত রতন শেখ, পালাবদলের পর এটি পঞ্চম এনকাউন্টার
শান্তিনিকেতন গুলিকাণ্ডে এনকাউন্টারে খতম মূল অভিযুক্ত রতন শেখ, পালাবদলের পর এটি পঞ্চম এনকাউন্টার
Purba Bardhaman News: ‘৬ লক্ষ দিয়ে সেটল কর, পুলিশ ধরবে না, ১ লাখ থানা নেবে, ১ লাখ আমি খাব’, টাকা চেয়ে হুমকি বিজেপি নেতার? ভাইরাল অডিও ক্লিপ
‘৬ লক্ষ দিয়ে সেটল কর, পুলিশ ধরবে না, ১ লাখ থানা নেবে, ১ লাখ আমি খাব’, টাকা চেয়ে হুমকি বিজেপি নেতার? ভাইরাল অডিও ক্লিপ
TMC News: জোড়াফুল প্রতীক, দলের নাম কার? ২ ট্রাক ভর্তি নথি জমা দিল মমতা-তৃণমূল, কতজন বিধায়ক ও সাংসদের সমর্থন মিলল?
জোড়াফুল প্রতীক, দলের নাম কার? ২ ট্রাক ভর্তি নথি জমা দিল মমতা-তৃণমূল, কতজন বিধায়ক ও সাংসদের সমর্থন মিলল?

ভিডিও

Tolabaji News |
Suvendu Adhikari :
Kalyan Banerjee : 'বিজেপি ক্ষমতায় আসার পর থেকে তোলাবাজি চূড়ান্ত পর্যায়ে গিয়েছে', বললেন কল্যাণ | ABP
Birbhum News : শান্তিনিকেতনে পুলিশকে গুলিকাণ্ডে এনকাউন্টার, পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার
Kaustav Bagchi: তৃণমূলের দুষ্কৃতীরা BJP-র নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় অশান্তি করছে: কৌস্তভ বাগচী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget