এক্সপ্লোর

Loksabha Election 2024:'অভিনেত্রী কম সভানেত্রী বেশি হয়ে গিয়েছি' উচ্ছ্বসিত যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ

Saayoni Ghosh: জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ।

কলকাতা: একের পর এক চমক দিয়ে প্রার্থীতালিকা ঘোষণা করেছে তৃণমূল (TMC Candidate List)। ৪২ জনের মধ্যে প্রথমবার ভোটের লড়াইয়ে নেমেছেন এমন নামও রয়েছে একাধিক। যাঁর মধ্যে অন্যতম তারকা প্রার্থী সায়নী ঘোষও (Saayoni Ghosh)। প্রথমবার নির্বাচনী (Loksabha Election 2024) লড়াইয়ে নামলেও জয়ের বিষয়ে যথেষ্ট আশাবাদী তিনি। 

কী বললেন সায়নী ঘোষ?

টলিপাড়ার অত্যন্ত পরিচিত মুখ। অভিনেত্রীর পাশাপাশি এখন তিনি যুব তৃণমূল নেত্রীও। রাজনীতির ময়দানে নেমেছেন কয়েকবছর আগে। তৃণমূলের মিছিল থেকে সভায় উপস্থিত থেকেছেন বরাবরই। এবার ভোটের লড়াইয়ে। যাদবপুর কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করেছে তৃণমূল। এদিন সায়নী ঘোষ বলেন, "আমার মনে হয়, ২০২১-এর নির্বাচনে আগে যেমন বাংলার মানুষ বলেছিল, বাংলা নিজের মেয়েকে চায় ২০২৪ সালে যাদবপুরও সেটাই বলবে যে যাদবপুর নিজের মেয়েকেই চায়। চিন্তার বিষয় কোনও কিছু নেই। একটা নির্বাচনে তৃণমূল, বাম, কংগ্রেস, বিজেপি নিজের প্রার্থী দেবে। জনগণের রায় হচ্ছে শেষ কথা। আমি তিন বছর ধরে সংগঠন করছি। অভিনেত্রী কম সভানেত্রী বেশি হয়ে গিয়েছি। মানুষ সেইভাবে আমায় চেনে। ৩টে সিনেমা করেছি। তিনশোর বেশি সভা করেছি। মনে হয় না মানুষের কোনও দুশ্চিন্তা আছে যে তাঁরা আমাকে পাশে পাবেন না। আমি কাজ করব তাঁরা যেন নিশ্চিন্ত থাকেন।''

২০১৯-এ যাদবপুর থেকে, তৃণমূলের টিকিটে জেতেন টালিগঞ্জের অভিনেত্রী মিমি চক্রবর্তী। রাজনীতি থেকে সরে দাঁড়াতে চান বলে আগেই জানিয়েছিলেন তিনি। ফেব্রুয়ারি মাসে সরকারি কমিটি থেকে পদত্যাগ করেন মিমি। সেই সঙ্গে সংসদের স্ট্যান্ডিং কমিটির সদস্যপদ থেকেও ইস্তফা দেন। সংসদে শিল্পবিষয়ক স্ট্যান্ডিং কমিটির সদস্য ছিলেন মিমি। পাশাপাশি কেন্দ্রীয় শক্তি মন্ত্রক এবং পুনর্নবীকরণযোগ্য বিদ্যুৎ মন্ত্রকের যৌথ কমিটির সদস্যও ছিলেন। সূত্রের মারফত জানা যায়, চিঠি লিখে সেই পদে ইস্তফা দিয়েছিলেন তিনি। এর আগে স্বাস্থ্য দফতরের প্রধান সচিবকে চিঠি লিখে মিমি চক্রবর্তী জানিয়েছেন, ভাঙড় ২ নম্বর ব্লকের জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সনের পদ থেকে ইস্তফা দিচ্ছেন তিনি। এরপর গত মাসেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে লোকসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেন মিমি চক্রবর্তী। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Loksabha Election 2024: 'দিদি বলেছিলেন তোমাকে আমার পাশে থাকতে হবে' ভোটের লড়াইয়ে নেমে বললেন রচনা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget