এক্সপ্লোর

CPM: কেন বামেদের পাশ থেকে সরে যাচ্ছে মানুষ? 'আমরাই ধরে রাখতে পারিনি' আক্ষেপ সূর্যকান্তর

Suryakanta Mishra: তমলুকের সিপিএমের নির্বাচনী সভাতে এবার আত্মসমালোচনার সুর শোনা গেল সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্রর গলাতে।

বিটন চক্রবর্তী, তমলুক: লোকসভা ভোটের (Loksabha Election 2024) আগে এবার আত্মসমালোচনা বর্ষীয়ান সিপিএম নেতা (CPM) সূর্যকান্ত মিশ্রর। দল ধরে রাখতে পারেনি বলেই মানুষ তৃণমূল বিজেপিতে চলে গিয়েছে বলে আক্ষেপ তাঁর। নির্বাচনের আগে বুথে সংগঠনের উপর জোর দেওয়ার বার্তা দিলেন। 

আত্মসমালোচনা বর্ষীয়ান সিপিএম নেতার: তমলুকের সিপিএমের নির্বাচনী সভাতে এবার আত্মসমালোচনার সুর শোনা গেল সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্রর গলাতে। এদিন তিনি বলেন, "যত বড়ই ব্রিগেড করুন না কেনো বুথে যদি বিজেপি যে করে তাঁর বাড়িতে যেতে হবে। তৃণমূল যে করে তাঁর বাড়িতে যেতে হবে। কারণ আমাদের থেকে মানুষ সরে গেছেন। বিজেপিতে গেছেন তৃণমূলে গেছেন। তাঁরা ভুল করতে পারেন। তার জন্য আমরা তাদের দোষ দিতে পারি না। এটা আমাদের দুর্বলতা। তাই প্রত্যেক মানুষের কাছে আমাদের যেতে হবে।''

 

পাখির চোখ লোকসভা নির্বাচন। তাই জোরকদমে নামছে সব দল। পিছিয়ে নেই সিপিএমও। একইসঙ্গে এদিন কর্মীদের উদ্দেশেও কড়া বার্তা দেন তিনি। মাথা পরিষ্কার করার পরামর্শ দিয়েছেন বর্ষীয়ান সিপিএম নেতা। সূর্যকান্ত মিশ্র্রর কথায়, "ব্রিগেডে সভা থেকে বলেছিলাম আমাদের পার্টিতে এমন কিছু লোক আছে তাঁরা পার্টিতে না থাকলেই ভাল। পার্টির বাইরে এমন লোক আছেন যাঁদের পার্টিতে আসা দরকার ছিল। আমি আপনাদের বলতে চাই কেউ কেউ মনে করেন তৃণমূলকে দিয়ে বিজেপির বিরুদ্ধে লড়ব। আবার কেউ মনে করছেন বিজেপিকে দিয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়ব। এই কথা যাঁরা মনে করছেন নিজেদের চিন্তাভাবনা আলাপ আলোচনার মধ্য দিয়ে আপনার মাথা পরিষ্কার করুন আর যদি মাথা পরিষ্কার হয় আমাদের ছেড়ে চলে যান। কোনও আমাদের অসুবিধা নেই। বরং আপনারা থাকলে আমাদের অসুবিধা।''

গত ১০ মার্চ রাজ্য়ের ৭ প্রান্তে সভা করেছিল সিপিএম (CPM Meeting)। একের পর এক সভা থেকে একযোগে তৃণমূল-বিজেপিকে উৎখাতের ডাক দেন মহম্মদ সেলিম, মীনাক্ষী মুখোপাধ্য়ায় থেকে বিমান বসু, সুজন চক্রবর্তীরা। বীরভূমের রামপুরহাটে সুজন চক্রবর্তীর পাশাপাশি, মুর্শিদাবাদের ভগবানগোলায় সভা করেছিলেন মহম্মদ সেলিম।নদিয়ার কৃষ্ণনগরের পোস্ট অফিস মোড়ে পথসভা করেছিলেন মীনাক্ষী মুখোপাধ্য়ায়। দলবদল নিয়ে তৃণমূল ও বিজেপিকে তীব্র নিশানা করেন তিনি। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Arjun Singh: 'পার্থ ভৌমিকের বিরুদ্ধে ভোটে দাঁড়াব এটা নিশ্চিত' জানিয়ে দিলেন অর্জুন সিংহ

সেরা শিরোনাম

Kolkata News: নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে
নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে
News Live: তোলাবাজির টাকায় প্রীতিভোজের আয়োজন, অভিযোগ বিজেপির অন্দরে, যাদবপুরকাণ্ডে বেলাগাম দিলীপ ঘোষ
তোলাবাজির টাকায় প্রীতিভোজের আয়োজন, অভিযোগ বিজেপির অন্দরে, যাদবপুরকাণ্ডে বেলাগাম দিলীপ ঘোষ
Purulia Gas Pipeline: রান্নাঘরে গ্যাসের পাইপলাইন ফেটে আগুন, কপাল জোরে প্রাণে বাঁচল গোটা পরিবার
রান্নাঘরে গ্যাসের পাইপলাইন ফেটে আগুন, কপাল জোরে প্রাণে বাঁচল গোটা পরিবার
Bankura Food Inspection: খাবার তৈরিতে কি মানা হয় স্বাস্থ্যবিধি? বাঁকুড়ায় খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁয় পুলিশ ও এনফোর্সমেন্ট বিভাগের নজরদারি
খাবার তৈরিতে কি মানা হয় স্বাস্থ্যবিধি? বাঁকুড়ায় খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁয় পুলিশ ও এনফোর্সমেন্ট বিভাগের নজরদারি

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Embed widget