এক্সপ্লোর

Dilip Ghosh : 'আপনাদের অপকর্মের জন্যই তৃণমূল এ রাজ্যে ক্ষমতায়', এবার বামেদের ভোট চাইলেন দিলীপ

Loksabha Election 2024 : দিলীপ বললেন, 'আপনাদের অপকর্মের জন্যই তৃণমূল এ রাজ্যে ক্ষমতায় এসেছে। তাদের তাড়াতে মোদির হাত শক্ত করুন।'

মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর : 'রামের ঘরে আসুক বামের ভোট' এবার বামমনস্কদের কাছে ভোটের আর্জি জানালেন দিলীপ ঘোষ। রোজকার মতোই প্রচারে বেরিয়েছিলেন দুর্গাপুরে ।  বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বললেন, 'বাম-কংগ্রেসকে বলছি, পঞ্চায়েত ও পুরসভার ভোটে দলের ঝান্ডা নিয়ে রাজনীতি করবেন। লোকসভায় বিজেপিকে ভোট দিন। '

এ রাজ্যের বাম ভোটারদের পদ্ম চিহ্নে ভোট দেওয়ার আহ্বান জানালেন বিজেপির প্রাক্তন রাজ্য সভআপতি।  বাম ভোটারদের সেই সঙ্গে করলেন কটাক্ষও। বললেন, 'আপনাদের অপকর্মের জন্যই তৃণমূল এ রাজ্যে ক্ষমতায় এসেছে। তাদের তাড়াতে মোদির হাত শক্ত করুন।' বিজেপিকে ভোট দেওয়ার জন্য বাম-কংগ্রেসের ভোটারদের কাছে এই ভাবেই আবেদন জানালেন দিলীপ ঘোষ।

এই কথা শুনে তৃণমূল ও বিজেপিকে একই  সুতোয় বেঁধে আক্রমণ শানিয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।  তিনি বলেন, 'তৃণমূল মানেই বিজেপি। তাই তৃণমূল বিজেপিকে, আর বিজেপি তৃণমূলকে ভোট দিক।' সেই সঙ্গে সুজনের কটাক্ষ, আসলে হারবেন বুঝেই এসব কথা বলছেন !

মঙ্গলবার হনুমান জয়ন্তী। এদিন প্রচারে  দিলীপকে দেখা গেল অন্য অবতারে। তিনি প্রচারে বেরিয়ে কখনও ক্রিকেট খেলছেন, কখনও ফুটবল। আবার কখনও ছড়ি বা হাতপাখা নিয়ে ঘুরছেন। এবার দিলীপ ঘোষের হাতে দেখা গেল গদা ! এর আগে ত্রিশূল হাতে প্রচারে বেরিয়ে বিরোধীদের আক্রমণের মুখে পড়েছিলেন দিলীপ। এছাড়া একদিন বেরিয়েছিলেন রুল হাতে। 

মঙ্গলবার দুর্গাপুর স্টিল টাউনশিপে গদা হাতে প্রাতর্ভ্রমণে বেরন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী। বলেন, 'কীর্তি আজাদ মনোনয়ন জমা দেওয়ার আগেই প্যাকিং হয়ে যাবে। তৃণমূল বুঝে গিয়েছে হারবে, তাই গন্ডগোল পাকাচ্ছে। কালু, মালু, হালু, হুলো, কারা এখানে গন্ডগোল পাকাচ্ছে, সব রিপোর্ট আমার কাছে আছে। প্রচারে বেরিয়ে ফের হুঁশিয়ারি দিলীপ ঘোষের। 

দিলীপ ঘোষ এদিন মুখ্যমন্ত্রীকে সরাসরি কটাক্ষ করে বলেন, 'ইডি সিবিআই নেতাদের বাড়ি থেকে টাকা বের করে নিয়ে যাচ্ছে তাতে খুব কষ্ট। মানুষ আপনাকে মানে না তাই রাস্তায় দাঁড়িয়ে চোর চোর স্লোগান শুনতে হচ্ছে। তাঁর দলের ছিটকে চোররা শুনতো চোর চোর। এখন মুখ্যমন্ত্রীকেও চোর শুনতে হচ্ছে, জলে ডুবে মরা উচিত। ' 

এরপরেই অবশ্য তিনি শুধরে নিয়ে বলেন, ' আমি ভুল বলেছি। ডুবে মরার জল পাবেন না'  

আরও পড়ুন:SSC নিয়োগ দুর্নীতি মামলায় স্কুলে ২৫ হাজার ৭৫৩জনের চাকরি বাতিল করল হাইকোর্ট

 

সেরা শিরোনাম

West Bengal News Live: স্বাস্থ্য সাথীতে বেলাগাম দুর্নীতি, রিপোর্ট তৈরি স্বাস্থ্যমন্ত্রীর, চাইছেন তদন্ত
স্বাস্থ্য সাথীতে বেলাগাম দুর্নীতি, রিপোর্ট তৈরি স্বাস্থ্যমন্ত্রীর, চাইছেন তদন্ত
North 24 Parganas News: ঘুষ নিতে গিয়ে এবার গ্রেফতার নিউ ব্যারাকপুরের এক সরকারি অফিসার
ঘুষ নিতে গিয়ে এবার গ্রেফতার নিউ ব্যারাকপুরের এক সরকারি অফিসার
CM Suvendu Adhikari:“..একটাকেও ছাড়ব না”, “ধর্ষণ ও খুন” নিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, যাদের মামলা
“..একটাকেও ছাড়ব না”, “ধর্ষণ ও খুন” নিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, যাদের মামলা "হাইকোর্টে আটকে" আছে, তাঁদের..
Birbhum News: ভয়াবহ দুর্ঘটনা বীরভূমে, ব্রাহ্মণী নদী পেরোতে গিয়ে তলিয়ে গেলেন দুই শ্রমিক, চলছে উদ্ধারকাজ
ভয়াবহ দুর্ঘটনা বীরভূমে, ব্রাহ্মণী নদী পেরোতে গিয়ে তলিয়ে গেলেন দুই শ্রমিক, চলছে উদ্ধারকাজ

ভিডিও

Nepal Helicopter Collision: আকাশপথে ফের বিপদ, এবার ২টি হেলিকপ্টারের সংঘর্ষ, মৃত্যু এক ভারতীয়র | ABP
CM Suvendu Adhikari: আলিপুরদুয়ারে সুপারি পাচারচক্রের পর্দাফাঁস, পুলিশ-প্রশংসায় পোস্ট মুখ্যমন্ত্রীর
Debra BJP News: তোলাবাজির প্রতিবাদ, আক্রান্ত খোদ BJP বিধায়ক! দলীয় কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ
Part-time Teachers Protest | বিকাশ ভবনের সামনে পার্ট টাইম শিক্ষকদের টানা অবস্থান-বিক্ষোভ
Indranil Sen | প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে বেআইনিভাবে বিপুল অঙ্কের অর্থ ও সম্পত্তি সংগ্রহের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget