এক্সপ্লোর

Loksabha Election 2024: 'ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে তিনটি আসনে জয় সম্ভব,' মুর্শিদাবাদ জেলা নিয়ে বৈঠকে বার্তা মমতার

Mamata Banerjee: বাংলায় কংগ্রেসের সঙ্গে জোট না হওয়ার সম্ভাবনা মাথায় রেখেই এগিয়ে যাওয়ার পরামর্শ মমতার। 

আশাবুল হোসেন, কলকাতা: মুর্শিদাবাদে অধীর চৌধুরী কোনও ফ্যাক্টর নয়, ঐক্যবদ্ধভাবে লড়াই করলে তিনটি আসনেই জয় সম্ভব। কালীঘাটে মুর্শিদাবাদ জেলা নিয়ে বৈঠকে বোঝালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ৪২টি আসনে জয়ের প্রস্তুতি নিয়ে তৃণমূল নেতা-কর্মীদের মাঠে নেমে পড়ার নির্দেশ দিলেন তৃণমূলনেত্রী। মুর্শিদাবাদ জেলার তৃণমূল সাংসদ, বিধায়ক ও জেলা পরিষদ সদস্যদের নিয়ে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ছা্ড়াও উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী। বাংলায় কংগ্রেসের সঙ্গে জোট না হওয়ার সম্ভাবনা মাথায় রেখেই এগিয়ে যাওয়ার পরামর্শ মমতার। 

কী বললেন মুখ্যমন্ত্রী?

বিজেপি বিরোধী 'I.N.D.I.A.' জোটের শরিক হলেও, বঙ্গ রাজনীতির এক মেরুতে তৃণমূল থাকলে, ঠিক উল্টো মেরুতে রয়েছে প্রদেশ কংগ্রেস। সূত্রের দাবি, দু-পক্ষের মধ্যে জোট হবে কী না, তা ঠিক হয়ে যাবে দু-একদিনের মধ্যেই। সূত্রের খবর, এই অবস্থায় শুক্রবার, মুর্শিদাবাদের তৃণমূল নেতাদের নিয়ে বৈঠকে রাজ্যের ৪২ লোকসভা আসনেই জয়ের লক্ষে দলকে ঝাঁপিয়ে পড়ার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

দিল্লিতে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুসম্পর্ক থাকলেও, এ রাজ্যে বিভিন্ন ইস্যুতে তৃণমূল-কে চড়া সুরে আক্রমণ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। যিনি বহরমপুরের ৫ বারের সাংসদ। আর শুক্রবার অধীরের জেলা মুর্শিদাবাদের নেতাদের নিয়েই বৈঠকে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তৃণমূল নেত্রী বৈঠকে বলেন, মুর্শিদাবাদে ঐক্যবদ্ধভাবে লড়াই করলে, ৩টি আসনেই জয় সম্ভব। ঝগড়াঝাটি না করে, জেলা, মহকুমা এবং বুথস্তরের নেতাদের মধ্যে সমন্বয় বাড়ান। এই মুহূর্তে বহরমপুর বাদে, জঙ্গিপুর আর মুর্শিদাবাদ - এই দুটি লোকসভা কেন্দ্র তৃণমূলের দখলে।  সূত্রের খবর, এই প্রসঙ্গে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর বলেন, বহরমপুরে অধীর চৌধুরী একটা বড় চ্যালেঞ্জ। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে থামিয়ে দিয়ে বলেন, “কোনও কেউ ফ্যাক্টর নয়। ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের প্রস্তুতি নিন। ৩টি আসনেই জয় সম্ভব।’’

সূত্রের খবর, এদিনের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যত তিরষ্কারের মুখে পড়েন ভরতপুরের বিধায়ক। তৃণমূল নেত্রী তাঁকে বলে দেন, “বেফাঁস মন্তব্য করলে দলের ভাবমূর্তির ক্ষতি হয়। কথা কম বলুন। বিতর্ক কমান।’’ সূত্রের খবর, এদিনের বৈঠকে মুর্শিদাবাদ জেলার সংগঠন নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “মুর্শিদাবাদে সংগঠন খুবই ভাল। ২২টি বিধানসভার মধ্যে ২০টি আমাদের দখলে। পঞ্চায়েতেও ফলাফল খুব ভাল হয়েছে। ঐক্যবদ্ধভাবে লড়াই করুন। সবাইকে নিয়ে চলতে হবে। সবাইকে সমান গুরুত্ব দিতে হবে।’’

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Medical College: মেডিক্য়াল কলেজের ক্য়ান্টিনে স্বাস্থ্য সম্মত খাবার রাখতে হবে, নির্দেশিকা জারি কেন্দ্রের

সেরা শিরোনাম

Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Abhishek Banerjee : থানায় অভিষেক, বাইরে মমতা-তৃণমূল সমর্থকদের তাড়া বিক্ষোভকারীদের ; চরম উত্তেজনা
থানায় অভিষেক, বাইরে মমতা-তৃণমূল সমর্থকদের তাড়া বিক্ষোভকারীদের ; চরম উত্তেজনা

ভিডিও

Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি
Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget