এক্সপ্লোর

Loksabha Election 2024: নজরে লোকসভা নির্বাচন, এক দফায় ভোট করাতে কমিশনের কাছে তৃণমূল

Election Commission Of India: লোকসভা ভোট এক দফায় করাতে কমিশনের কাছে দাবি তৃণমূলের।

কলকাতা: লোকসভা ভোটের (Loksabha Election 2024) প্রস্তুতি খতিয়ে দেখতে ৮টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। নির্বাচন এক দফায় করাতে কমিশনের কাছে দাবি জানাল তৃণমূল (Trinamool Congress)। 

কী আর্জি তৃণমূলের?

লোকসভা ভোটের নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি। বাংলায় ক'দফায় নির্বাচন হবে তা এখনও জানা যায়নি। তার আগে, সোমবার রাজ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকে, রাজ্যে 'ওয়ান ডে, ওয়ান ভোট' দাবি করল তৃণমূল কংগ্রেস। এদিন বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "এত দফায় ভোট কেন? যাতে নরেন্দ্র মোদি, অমিত শাহ পশ্চিমবঙ্গে বারবার এসে ভোটপ্রচার করতে পারেন। বিজেপি নেতা, ইডি-সিবিআইকে সুবিধা করে দেওয়ার জন্য সাত দফায় কেন ভোট হবে? এরাজ্যে এক দফায় ভোট হোক। এই সাত দফায় ভোট নিয়ে আমাদের আপত্তি আছে। বিজেপির নেতারা যেন CISF, BSF-কে নিয়ন্ত্রণ না করে তা দেখতে হবে নির্বাচন কমিশনকে।''

রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক কমিশনের: ২০১৯-এর লোকসভা নির্বাচনে সাত দফায়, এবং ২১-এর বিধানসভা ভোটে রেকর্ড আট দফায় ভোট হয়েছিল পশ্চিমবঙ্গে। কেন্দ্রীয় বাহিনী থেকে সন্দেশখালি, সন্ত্রাস থেকে আইনশৃঙ্খলার অবনতি সহ একাধিক বিষয় নিয়ে, একদিকে যখন নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছে বিরোধী দলগুলি, তখন তৃণমূল প্রশ্ন তুলছে, একাধিক দফায় ভোটের প্রাসঙ্গিকতা নিয়ে। সোমবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত,মোট ৮ টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন নির্বাচন কমিশনের শীর্ষস্থানীয় আধিকারিকরা। প্রত্যেকটি রাজনৈতিক দলের জন্য বরাদ্দ ছিল ১৫ মিনিট করে সময়। বৈঠক শেষে বেরিয়ে, শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

বেজে গিয়েছে লোকসভা ভোটের দামামা। গতকাল থেকেই কলকাতায় শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ ও এরিয়া ডমিনেশন। আজ উত্তর কলকাতার বড়তলা থানা এলাকার বিভিন্ন জায়গায় টহল দিচ্ছেন BSF জওয়ানরা। গলফ গ্রিন থানা এলাকাতেও চলছে এরিয়া ডমিনেশন ও রুটমার্চ। গতকালই কলকাতায় পৌঁছেছে ৭ কোম্পানি BSF। লোকসভা নির্বাচনের আগে ভোটারদের আস্থা বাড়াতে বিভিন্ন জায়গায় চলছে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Tapas Roy: দলে যাদের সাসপেনশন হওয়া উচিত, শোকজ, বহিষ্কার করা উচিত, তারাই বহাল তবিয়তে: তাপস রায়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget