এক্সপ্লোর

Dev Vs Hiran : 'দশবার জন্মাতে রাজি' ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে বাজি ধরলেন দেব, হিরণের ঝাঁঝাল জবাব

Loksabha Election 2024 : ঘাটালে দুই তারকার বাকযুদ্ধ লেগেই আছে। ঘাটাল লোকসভা কেন্দ্রে সব থেকে বড় ইস্যু হল ঘাটাল মাস্টার প্ল্যান। 

বিশ্বজিৎ দাস , ঘাটাল : ঘাটালে লড়াইয়ের নয়দানে দুই তারকা। দু'বারের সাংসদ দেবকে পরাস্ত করতে হিরণ চট্টোপাধ্যায়কে আসরে নামিয়েছে গেরুয়া শিবির। দুজনেই প্রচার সারছেন জোরকদমে। কেউ কাউকে এক ইঞ্চি জমিও ছেড়ে দিচ্ছেন না। এবার প্রথম লোকসভা ভোটে লড়ছেন খড়গপুর সদরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। ঘাটালে তাঁর প্রতিপক্ষ তৃণমূলের হেভিওয়েট তারকা প্রার্থী দেব। দেব আগেও ২ বার সাংসদ হয়েছেন। লোকসভা ভোটে জয়লাভ করে, কে 'সুপারহিট' হবেন, তা ঠিক করবে ঘাটালের মানুষ। কিন্তু তার আগে বিভিন্ন ইস্যুতে দুই তারকার বাকযুদ্ধ লেগেই আছে। ঘাটাল লোকসভা কেন্দ্রে সব থেকে বড় ইস্যু হল ঘাটাল মাস্টার প্ল্যান। 

এবার ঘাটালের মানুষকে দেব বললেন, ' ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করতে তিনি দশবার জন্মাতে রাজি ' । ঘাটাল লোকসভার তৃণমূল প্রার্থী শুক্রবার ত্রিলোচন মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচার শুরু করেন। এরপর নির্বাচনী সভায় দেব বলেন, ' ঘাটাল মাস্টার প্ল্যান ঘাটালের মানুষের বেঁচে থাকার লড়াই। এতে তৃণমূল-বিজেপি-কংগ্রেস করে রাজনীতির রং লাগিয়ে কাজটাকে আটকাবেন না। '

অন্যদিকে প্রতিপক্ষ তৃণমূল প্রার্থীকে আক্রমণ করতে গিয়ে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় বলেন ' যে কাজ ১০ বছরে করতে পারেননি, সেটা করতে যে দশ জন্ম লাগবে, সেটা নিজেই স্পষ্ট করে দিয়েছেন। ওখানে শুধু ভুয়ো জব কার্ড তৈরি করে কেন্দ্রের দেওয়া টাকা আত্মসাৎ করা হয়েছে' 

নির্বাচনের আগেই ঘাটাল মাস্টার প্ল্যানের বাস্তবায়ন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন দেব। তথন মুখ্যমন্ত্রী আষ্বাস দেন, রাজ্য সরকারের খরচে ঘাটাল মাস্টার প্ল্যান হবে। মঞ্চে দেবকে পাশে বসিয়ে আশ্বাস দেন, রাজ্য সরকার টাকায় ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ' প্ল্য়ান তৈরি আছে।  আর তা বাস্তবায়িত হলে ১৭ লক্ষ মানুষ উপকৃত হবেন। কেন্দ্রীয় সরকার ক্লিয়ারেন্স দিচ্ছে না বলে, প্রোজেক্ট করা যায়নি। তাই কেন্দ্রের দিকে তাকিয়ে বসে না থেকে রাজ্য সরকার পরিকল্পনা তৈরি করে  ৩-৪ বছরের মধ্যে পরিকল্পনা রূপায়ন করার চেষ্টা করছে। 

মুখ্যমন্ত্রীর এই আশ্বাসে ভর করেই দেবের প্রচারে বারবার ঘুরে ফিরে আছে ঘাটাল মাস্টার প্ল্যান প্রসঙ্গ। এখন এই পরিকল্পনা সত্যি সত্যিই বার রূপায়িত হয় কিনা সেটাই দেখার। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

West Bengal News Live: 'যতবার ভোটে, ততবার হার', মমতার সঙ্গে এবার অভিষেককেও হারানোর চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
'যতবার ভোটে, ততবার হার', মমতার সঙ্গে এবার অভিষেককেও হারানোর চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
Kolkata Metro: রবিবার প্রায় সারাদিন শহরের একটা বড় অংশে বন্ধ মেট্রো চলাচল! ট্রেন চলবে আংশিকভাবে
রবিবার প্রায় সারাদিন শহরের একটা বড় অংশে বন্ধ মেট্রো চলাচল! ট্রেন চলবে আংশিকভাবে
Higher Secondary: সেমেস্টার নয়, পালাবদলের পর এবার পুরোনো নিয়মেই ফিরছে উচ্চ মাধ্যমিক?
সেমেস্টার নয়, পালাবদলের পর এবার পুরোনো নিয়মেই ফিরছে উচ্চ মাধ্যমিক?
CM Suvendu Adhikari:
"একজন জেলে চলে গিয়েছে, বড় চোর যাবে, চিন্তার কোনও কারণ নেই", মঞ্চ থেকে নাম না করে আক্রমণ মুখ্যমন্ত্রীর

ভিডিও

Kakoli Ghosh Dastidar | Indranil -কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন Kakoli, কী বললেন তিনি?
Ayushman Card | সরকারি কর্মীদের স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান কার্ড জমা দেওয়ার সময়সীমা বাড়াল রাজ্য
Cooch Behar: অন্তঃসত্ত্বার উপরেও হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে! ঘটনাকে কেন্দ্র করে দিনহাটায় চাঞ্চল্য
ED Raid News | ব্যাঙ্ক প্রতারণা মামলায় কলকাতা, আসানসোল মিলিয়ে ৫ জায়গায় তল্লাশি
Suchetan Bhattacharya | গ্রেফতার ইন্দ্রনীল, মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সন্তান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget