এক্সপ্লোর

Loksabha Election 2024 : 'রোজ রাতে টিভিতে দেখতে পাবেন, আর সকালে সামনে' হুগলিতে প্রচারে 'দিদি নাম্বার ওয়ান'

Loksabha Election Hooghly : শনিবাসরীয় সকালে হুগলির দুই প্রান্তে প্রচার সারলেন লকেট চট্টোপাধ্য়ায় ও রচনা বন্দ্য়োপাধ্য়ায়।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, সোমনাথ মিত্র, হুগলি : আগামী ২০ মে পঞ্চম দফায় হুগলি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ। প্রচারে একে অপরকে টেক্কা দিচ্ছেন লকেট ও রচনা। তাঁদের বাগ্‍যুদ্ধে তুঙ্গে জেলার রাজনীতি। দুই দিদিরই লক্ষ্য নম্বর ওয়ান হওয়া। জনসংযোগে কেউ ধরছেন খুন্তি, তো কেউ সাধারণ মানুষের খাচ্ছেন পাত পেড়ে। শনিবাসরীয় সকালে হুগলির দুই প্রান্তে প্রচার সারলেন লকেট চট্টোপাধ্য়ায় ও রচনা বন্দ্য়োপাধ্য়ায়। 

সিঙ্গুর জমি আন্দোলনের আঁতুড়ঘর বেড়াবেড়ি থেকে শনিবার প্রচার শুরু করেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। বললেন, 'আপনাদের পাশে থাকব , যদি আপনারা আমাকে ভালোবাসেন, রোজ রাতে টিভিতে দেখতে পাবেন, আর সকালে সামনে  দেখতে পাবেন।' সিঙ্গুরে প্রচারে জনতার দুয়ারে পৌঁছলেন জনপ্রিয় মুখ রচনা।  

প্রথমে বেড়াবেড়ি পঞ্চায়েত এলাকার দক্ষিণ পাড়া এলাকা থেকে হুড খোলা গাড়িতে রোড শো করেন তৃণমূল প্রার্থী। এরপর বেড়াবেড়িতে সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পুজো দেন রচনা বন্দ্যোপাধ্যায়। সেখানে মন্ত্র বলে পুষ্পাঞ্জলি দেন অভিনেত্রী। সেই সঙ্গে প্রদীপ ও ধূপ জেলে আরতি করেন রচনা । এরপর বেড়াবেড়ি হরি মন্দিরে উপস্থিত হয়ে রাধা-কৃষ্ণ বিগ্ৰহে পুজো দেন । তারপরে বাতাসা হরিলুট দেন তৃণমূল প্রার্থী। 

প্রচারের সময় কেউ প্রিয় তারকার সঙ্গে হাত মেলাতে এগিয়ে এলেন।  কেউ আবার তুলতে এলেন সেলফি। তৃণমূল সূত্রে খবর, সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পুজো দিয়ে বেড়াবেড়ি পঞ্চায়েত এলাকার বিস্তীর্ণ এলাকায় প্রচার সারেন রচনা বন্দ্যোপাধ্যায়। দুপুরে কর্মীদের সঙ্গে 'একতা ভোজ' কর্মসূচিতে অংশ নেন তিনি। 

অন্যদিকে আবার বিজেপি প্রার্থী বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায় চন্দননগর বিধানসভার ঝাউবাগানে দেশপ্রেমিক ভগৎ সিংকে মাল্যদানের করে  চন্দননগরের ১২ নং ওয়ার্ডে প্রচার করেন। সাধারণ মানুষদের সঙ্গে কথা বলেন। এলাকায় এলাকায় হেঁটে  প্রচার সারেন। একসময় ডাক্তার হতে চেয়েছিলেন লকেট। পরে হন ধ্রুপদী ঘরানার নৃত্যশিল্পী। সেখান অভিনয় জগত হয়ে রাজনীতিতে। বর্তমানে তিনি হুগলির বিজেপি সাংসদ। তাঁকে ঘিরে একাধিকবার অভিযোগ উঠেছে, তাঁকে গত ৫ বছরে এলাকায় দেখা যায় নি বলে। তারপরও এবার এই কেন্দ্রে তার উপরই ভরসা রেখেছে বিজেপি। প্রতিদ্বন্দ্বী 'দিদি নাম্বার ওয়ান'কে লক্ষ করে লকেট বলেছেন, ' সন্দেশখালির মহিলারা হচ্ছে দিদি নাম্বার ওয়ান। মানুষকে বিভ্রান্ত করতে এটা হয়েছে। সত্যিটাকে চাপা দেওয়ার জন্য চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা মুখ্যমন্ত্রী হয়ে, মহিলাদের সবচেয়ে বেশি অত্যাচার হয়েছে, মহিলাদের ওপর সবচেয়ে বেশি আঘাত হয়েছে। এই লড়াই সেই লড়াই।' 

আরও পড়ুন :                  

Arjun Singh Exclusive : বিজেপি-তৃণমূল বাপের বাড়ি-শ্বশুরবাড়ি? অর্জুনের ফুল-বদলের রহস্য জানত বিজেপি? এক্সক্লুসিভ অর্জুন সিংহ 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

North Bengal Weather Update: উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?
উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?
West Bengal News Live Today Updates: চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Birbhum Tulu Mondal News: টুলুর পার্কিং লট থেকে উদ্ধার ছাপাখানার মেশিন, এর সাহায্যেই কি ছাপানো হত নকল DCR ?
টুলুর পার্কিং লট থেকে উদ্ধার ছাপাখানার মেশিন, এর সাহায্যেই কি ছাপানো হত নকল DCR ?
Tulu Mondal Birbhum: টুলু মণ্ডল যেন সমান্তরাল সরকার, নদী দখল করে বানিয়েছিল রাস্তা, পরিকল্পনা ছিল ব্রিজ তৈরিরও!
টুলু মণ্ডল যেন সমান্তরাল সরকার, নদী দখল করে বানিয়েছিল রাস্তা, পরিকল্পনা ছিল ব্রিজ তৈরিরও!

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget