এক্সপ্লোর

Murshidabad News: হনুমানজিকে রামের সঙ্গে দেখা করানো লক্ষ্য, অযোধ্যার উদ্দেশ্যে পদযাত্রা বহরমপুরের বিশ্বম্ভরের

Birbhum: শুক্রবার বিশ্বম্ভর বাবু বীরভূম জেলার সিউড়ি থানা এলাকায় পৌঁছান। তবে বৃষ্টিপাতের কারণে তার দু'দিন হাঁটার পথে বাধা সৃষ্টি হয়।

রাজীব চৌধুরী ও ভাস্কর মুখোপাধ্যায়, বহরমপুর ও সিউড়ি : আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরের দ্বারোদ্ঘাটন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নতুন বছরেই ভক্তদের জন্য খুলে যাচ্ছে অযোধ্য়ার রাম মন্দিরের (Ayodhya Ram Temple) দরজা। এই আবহে মুর্শিদাবাদের বহরমপুর থেকে হেঁটে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিলেন রাম ভক্ত এক ব্যক্তি। গত ৪ ডিসেম্বর অর্থাৎ সোমবার সকালে বহরমপুরের হাতিনগর এলাকা থেকে যাত্রা শুরু করেন বিশ্বম্ভর কলিতা নামে ওই ব্যক্তি। দীর্ঘ প্রায় ১০০০ কিলোমিটার পথ অতিক্রম করে অযোধ্যায় পৌঁছাতে তাঁর সময় লাগবে প্রায় ৩ মাস। শুক্রবার বিশ্বম্ভর বাবু বীরভূম জেলার সিউড়ি থানা এলাকায় পৌঁছান। তবে বৃষ্টিপাতের কারণে তার দু'দিন হাঁটার পথে বাধা সৃষ্টি হয়। এই দীর্ঘ পথ অতিক্রম করতে তিনি সঙ্গে নিয়েছেন নিজের বাড়িতে প্রতিষ্ঠিত হনুমানজির মূর্তিটিও।

বিশ্বম্ভর বাবু জানান, আজ একদিকে রাজ্যজুড়ে অরাজকতা, অন্যদিকে হনুমানজিকে রামের সাক্ষাৎ পাইয়ে দিতেই সুদীর্ঘ এই পদযাত্রার সিদ্ধান্ত গ্রহণ করেছেন তিনি। সেই মোতাবেক সোমবার সকালে পরিবারের সদস্যদের কাছ থেকে বিদায় নিয়ে তিনি রওনা দেন গন্তব্যের উদ্দেশ্যে। 

এছাড়াও দিন দিন পরিবেশে দূষণ বাড়ছে। তার হাত থেকে পরিবেশকে রক্ষা করতে বিশ্বম্ভর বাবু জল ও বৃক্ষ সংরক্ষণের বার্তা দিয়ে চলেছেন নিজের চলার পথে । গেরুয়া বস্ত্র ধারণ করে, পিঠে দৈনন্দিন জিনিস সহ ভারতীয় পতাকা ও বজরংবলীর পতাকা নিয়ে হেঁটে চলেছেন বহরমপুরের বিশ্বম্ভর। 

রাজ্যবাসী তথা সারা দেশবাসীর মঙ্গল কামনা করে যে ছেলে এই দুর্বিষহ সিদ্ধান্ত গ্রহণ করেছেন- ছেলের সেই মানসিকতাকে সম্মান জানিয়ে নিজেদের চোখের জলে ছেলেকে বিদায় জানান তাঁর বাবা, মা। এছাড়া স্ত্রী-সহ প্রতিবেশী ও ওই এলাকার সাধারণ মানুষও।

এদিকে বিষয়টি জানতে পেরে ওইদিন সকালেই তাঁর বাড়িতে সশরীরে হাজির হন বহরমপুরের বিজেপি বিধায়ক কাঞ্চন মৈত্র। তিনি বলেন, 'রাজ্যবাসী তথা সারা দেশবাসীর মঙ্গল কামনায় যিনি এই সুদীর্ঘ পথ হেঁটে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন- তাঁকে সর্বোতভাবে সাহায্য করবে বিজেপি দল। জনসাধারণের মঙ্গলার্থে তাঁর এই মানসিকতাকে সাধুবাদ জানানো হচ্ছে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে।'

লোকসভা ভোটের আগেই উদ্বোধন হচ্ছে রাম মন্দিরের (Ram Mandir)। ২২ জানুয়ারি রাম লালার মন্দিরের প্রধান উদ্বোধক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এখন সাজসাজ রব অযোধ্যা (Ayodhya) জুড়ে। মোদি, যোগীর মতো রাজনৈতিক নেতা, সন্ন্যাসী, ভক্তদের পাশাপাশি ঐতিহাসিক দিনে আমন্ত্রিত বহু বিশিষ্টজন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget