এক্সপ্লোর

LPG Price Hike: 'যুদ্ধের জন্য দাম বাড়ছে, সহ্য করতে হবে', LPG নিয়ে সাফাই দিলীপের, পাল্টা জয়প্রকাশের

Cooking Gas Price: অর্থনীতির যা অবস্থা, তাতে পেট্রোপন্যের শুল্ক বাড়িয়েই নরেন্দ্র মোদি সরকার চালাচ্ছেন বলেও দাবি করেন জয়প্রকাশ।

কলকাতা: পেট্রোল-ডিজেলের দাম কিছু দিন হল এক জায়গায়। কিন্তু তার মধ্যেই উদ্বেগ বাড়িয়ে ঘরোয়া রান্নার গ্যাসের দাম হাজার টাকার গণ্ডি ছাড়াল কলকাতায় (Cooking Gas Price)। সেই নিয়ে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। গ্যাসের দাম বাড়া (LPG Subsidy) নিয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দোহাই দিতে শোনা গিয়েছে রাজ্য বিজেপি-র প্রাক্তন সভাপতি তথা বিজেপি-র (BJP) সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষকে (Dilip Ghosh)। পাল্টা তাঁর বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন তৃণমূলের (TMC) জয়প্রকাশ মজুমদার (Jay Prakash Majumdar)।

রান্নার গ্যাসের দাম বাড়া নিয়ে দিলীপ-জয়প্রকাশ তরজা

শনিবার শহর কলকাতায় ঘরোয়া রান্নার গ্যাসের প্রতি ১৪.২ কেজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বেড়ে হয়েছে ১ হাজার ২৬ টাকা। তাতে হেঁশেলে পা রাখাই এখন কার্যত দায় হয়ে দাঁড়িয়েছে বাঙালি মধ্যবিত্তের। সেই নিয়ে প্রতিক্রিয়া চাইলে দিলীপ বলেন, ‘‘সারা দুনিয়ায় দাম বাড়ছে। পেট্রোলিয়াম যে কোনও পদার্থ, গ্যাস, তেল, যুদ্ধের প্রভাবে দাম বাড়ছে। অন্য দেশে অনেক বেশি দাম বেড়েছে। আমাদের সরকার তবু অনেকটা আটকে রেখেছে। তা-ও কিছু কিছু দাম বাড়ছে। গোটা বিশ্বের অর্থনীতিতে প্রভাব পড়ছে, যার আঁচ পড়ছে এখানেও। আমাদের কিছুটা সহ্য করতে হবে।’’

দিলীপের এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ। তাঁর কথায়, ‘‘দিলীপবাবু কোথায়, কী বলেন, তার ঠিকানা রাখা মুশকিল। কিছু দিন আগে বলেলন, সরকার পেট্রোপন্যের দাম নিয়ন্ত্রণ করে না। আজ বলছেন, সরকার অনেকটা নিয়ন্ত্রণ করে রেখেছে। অন্য দেশে কী দাম, তার খবর রাখেন দিলীপবাবু! তাহলে অন্য দেশে দাম সর্বনিম্ন থাকার সময় ভারতে পেট্রোলের দাম লিটারে ১০০ টাকা ছাড়িয়েছিল কেন? এ সবের উত্তর নেই ওঁদের কাছে।’’

আরও পড়ুন: LPG Price Hike: মল্যবৃদ্ধির ঝাঁঝে হেঁশেলে পা রাখাই দায়, কলকাতায় হাজারের গণ্ডি ছাড়াল LPG-র দাম

অর্থনীতির যা অবস্থা, তাতে পেট্রোপন্যের শুল্ক বাড়িয়েই নরেন্দ্র মোদি সরকার চালাচ্ছেন বলেও দাবি করেন জয়প্রকাশ। তিনি বলেন, ‘‘দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে। এলআইসি-র মতো একাধিক রাষ্ট্রায়াত্ত সংস্থা বিক্রি করে টাকা তুলছে সরকার। পেট্রোপন্যের উপর কর চাপিয়ে সরকার চলছে।মানুষের কষ্টের দিকে খেয়াল নেই। মানুষের পাশে দাঁড়ানোর কথা ভাবছে না মোদি সরকার। তাদের তেল নীতির জন্যই সাধারণ মানুষের এত দুর্দশা।’’

কলকাতায় LPG হাজারের গণ্ডি পেরোল

২০১৪-র পর ২০২২, আট বছর পর ফের শহরে হাজারের গণ্ডি পেরোল এলপিজি-র দাম। যদিও সেইসময় ভর্তুকির পরিমাণ বেশি হওয়ায় সাধারণ মানুষের ওপর চাপ কম পড়েছিল। এবারে ভর্তুকির পরিমাণ কম হওয়ায় চাপ অনেক বেশি বাড়ল।

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget