এক্সপ্লোর

Purulia News: পড়ে পড়ে নষ্ট হচ্ছে ৩৫ লাখি মেশিন, কচুরিপানায় ভরেছে সাহেব বাঁধ; ক্ষোভ পুরুলিয়ায়

News of Purulia" মেশিন উদ্বোধনের পরে ২ মাস কেটে গেলেও, পুরসভা হস্তান্তর নিতে অস্বীকার করল

সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া : মেশিন রয়েছে। তা সত্ত্বেও পরিষ্কার করা যাচ্ছে না পুরুলিয়ার সাহেব বাঁধ। ঘটনায় ক্ষুব্ধ পুরুলিয়াবাসী। জেলা পরিষদের দেওয়া কচুরি পানা তোলার জন্য প্রায় ৩৫ লক্ষ টাকার মেশিন ব্যবহার না হওয়ায় তা কার্যত জলেই গেল ! পুরুলিয়া সাহেব বাঁধের কচুরিপানা তোলার মেশিন অকেজো দেখিয়ে পুরসভা আর জেলা পরিষদের 'দ্বন্দ্বে'র কারণে এগোয়নি কাজ। মেশিন উদ্বোধনের পরে ২ মাস কেটে গেলেও, পুরসভা হস্তান্তর নিতে অস্বীকার করল। ফলে, এই মেশিন ফেরত পাঠানো ছাড়া কোনও পথ রইল না। 

পুরুলিয়া জেলা পরিষদকে একটি বেসরকারি ব্যাঙ্কের দেওয়া এই কচুরিপানা পরিষ্কারের যন্ত্রটি কার্যকর না হওয়ায় পুরুলিয়া পুরসভা তা নিতে অস্বীকার করল। তাদের বক্তব্য, এই মেশিনটি পুরুলিয়া সাহেব বাঁধকে পরিষ্কার করতে পারবে না।
গত অক্টোবর মাসের ২৬ তারিখে সভাধিপতি নিবেদিতা মাহাত ও প্রশাসনিক কর্তাদের উপস্থিতিতে এর উদ্বোধন করেন পশ্চিমাঞ্চল উন্নয়নমন্ত্রী সন্ধ্যারানি টুডু। সেদিন পরীক্ষামূলকভাবে চালানো হলেও, পরে আর এই মেশিনটিকে দিয়ে কচুরিপানা পরিষ্কার করা যায়নি। কথা ছিল, এই মেশিনটি দিয়ে শহরের সাহেব বাঁধ সহ অন্যান্য বড় বড় পুকুর থেকে কচুরি পানা পরিষ্কার করা হবে। কিন্তু পরিষ্কার করা তো দূর অস্ত, মেশিনটি নিতে অস্বীকার করছে পুরসভা।

শহরের একটি বেসরকারি ব্যাঙ্কের কর্পোরেট সামাজিক দায়িত্ব থেকে পাওয়া এই মেশিনটি পড়ে পড়েই নষ্ট হচ্ছে। অন্যদিকে, সাহেব বাঁধে কচুরি পানায় ভরে গেছে। আর এই কচুরিপানার জন্য পরিযায়ী পাখি আসা বন্ধ হয়ে গেছে। এদিকে আর্থিক সংকটে ভুগছে এই পুরসভা। তাই সাহেববাঁধ পরিষ্কারের কাজ কবে শুরু হবে সেটাই এখন প্রশ্ন।

বর্ধমানের ঘটনার জের-

এদিকে বর্ধমানে শতাব্দী প্রাচীন জলের সুউচ্চ ট্যাঙ্ক ভেঙে পড়ার পর নড়েচড়ে বসেছে রেল কর্তৃপক্ষ। এবার পূর্ব রেলের সব ট্যাঙ্কের স্বাস্থ্য পরীক্ষার ভাবনা রেলের। নিরাপত্তার স্বার্থে ট্যাঙ্ক এলাকায় থাকা বস্তিবাসী ও দোকানদারের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ।

বর্ধমান স্টেশনে ১৮৯০ সালের জলের ট্যাঙ্ক ভেঙে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ৩ জনের, জখম ৩৯ জন। ঘটনার পর আতঙ্ক রয়েছে। শুধু এই ট্যাঙ্কই নয়, বর্ধমান স্টেশনের ৮ নম্বর প্লাটফর্মের বাইরে থাকা ১৯৩৫ সালে তৈরি একই প্রকার ট্যাঙ্ক ও রেলের আবাসন এলাকায় থাকা আরও একাধিক ট্যাঙ্ক ঘিরে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। রক্ষণাবেক্ষণের অভাবে যে কোনও মুহূর্তে আবার দুর্ঘটনা ঘটতে পারে বলে তাঁরা আশঙ্কা করছেন। যদিও কিছু ক্ষেত্রে রেলের তরফে ট্যাঙ্ক চত্বর এলাকায় থাকা বস্তিবাসী ও দোকানদারদের অন্যত্র সরে যেতে বলা হয়েছে বলে দাবি স্থানীয়দের।

পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, হাওড়া, মালদা, আসানসোল ও শিয়ালদহ ডিভিশনের সব স্টেশনে পুরনো জল ট্যাঙ্কগুলি আধুনিক পদ্ধতিতে ‘স্বাস্থ্য পরীক্ষা’ করা হবে। সেই রিপোর্ট পাওয়ার পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সেরা শিরোনাম

EC On TMC: কমিশনে শুনানি শেষ, কার দখলে 'জোড়াফুল' প্রতীক ? সাংবাদিকদের মুখোমুখি কল্যাণ-ঋতব্রত
কমিশনে শুনানি শেষ, কার দখলে 'জোড়াফুল' প্রতীক ? সাংবাদিকদের মুখোমুখি কল্যাণ-ঋতব্রত
West Bengal Live Updates: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চার বছরের আইনি লড়াইয়ে ইতি, পুরনো মামলা প্রত্যাহার রাজ্যের
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চার বছরের আইনি লড়াইয়ে ইতি, পুরনো মামলা প্রত্যাহার রাজ্যের
Bangladesh News: বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ, ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভ
বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ, ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভ
Kolkata Road Name Change: বদলাবে কলকাতার মেট্রো স্টেশনের নাম? লেনিন সরণি, হো চি মিন সরণিরও নাম বদলের প্রস্তাব
বদলাবে কলকাতার মেট্রো স্টেশনের নাম? লেনিন সরণি, হো চি মিন সরণিরও নাম বদলের প্রস্তাব

ভিডিও

Voter List | রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা । নাম না থাকলে কী করবেন?
Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget