এক্সপ্লোর

Madan Mitra: 'আমরা এসব করিনি, ক্ষমতা পেলে কিছুজনের মাথা ঘুরে যায়', সোহমের নিন্দা মদনের

Soham Chakraborty: রেস্তরাঁ মালিককে মারধরের ঘটনায় গত কয়েক দিন ধরেই খবরের শিরোনামে তৃণমূলের বিধায়ক সোহম।

কলকাতা: কড়া ভাষায় সতীর্থের সমালোচনা করায় তারকা সাংসদ দেবকে একহাত নিয়েছিলেন তিনি। কিন্তু কিছু ক্ষণের মধ্যেই উল্টো সুর কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের গলায়। রেস্তরাঁ মালিককে মারধরের ঘটনায় সোহমের নিন্দা করলেন তিনি। ক্ষমতা হাতে পেয়ে সোহমের মাথা ঘুরে গিয়েছে বলেই কার্যত দাবি করলেন তিনি। দীর্ঘ দিন ধরে রাজনীতি করলেও, কখনও তাঁদের এসব করতে হয়নি বলেও জানালেন। (Madan Mitra)

রেস্তরাঁ মালিককে মারধরের ঘটনায় গত কয়েক দিন ধরেই খবরের শিরোনামে তৃণমূলের বিধায়ক সোহম। সেই সঙ্গে তাঁর বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ সামনে আসছে। বিজেপি-র শঙ্কুদেব পণ্ডার দাবি, বিজেপি-র কর্মীদের মারধর করতে লোক ভাড়া করেছিলেন সোহম। এমনকি নিজের ব্যক্তিগত সচিবকে দিয়েও সোহম অপরাধমূলক কাজ করান বলে অভিযোগ করেছেন তিনি। এ প্রসঙ্গে সোহমের কথোপকথনের একটি অডিও-ও প্রকাশ করেন শঙ্কুদেব, যার সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।(Soham Chakraborty)

সেই অডিও নিয়েই এদিন সোহমের প্রসঙ্গে সুর পাল্টে যায় মদনের। তাঁর বক্তব্য, "অডিওটার সত্যতা যদিও যাচাই করা যায়নি, কিন্তু শুনে মনে হচ্ছে সোহমেরই গলা। সত্যি যদি তাই হয়, তাহলে খুব দুঃখের। আমি ভাবছি অভিষেকের মতো বাচ্চা ছেলে, বিপুল ভোটে জেতার পর নম্র হতে, বিনয়ী হতে বলছে। আর আমাদের...একটু ক্ষমতা পেলেই মাথাটা খারাপ হয়ে যায়। রাজনীতিতে হাতে যখন ক্ষমতা আসে, যখন বোঝা যায় মানুষ গুরুত্ব দিচ্ছে, কথা শুনছে, তখনই মারো, ধরো নীতি চলে আসে। ও যেটা করেছে, অন্যায় করেছে।"

আরও পড়ুন: Madan Mitra: 'দাদাগিরি' করছেন দেব, রাজনীতিতে বাড়াবাড়ি করছেন? হঠাৎ নায়কের উপর খাপ্পা মদন

মদন আরও বলেন, "সোহম ক্ষমা চেয়েছে। আমি বলছি, শুধরে যাও। ভবিষ্যতে যেন এমন না হয়। আমরাও জীবনে অনেক ভুল করেছি। ভুল শুধরে নেওয়াই আসল মহত্ব। কিন্তু ভুলের পর ভুল করলে মানুষ ক্ষমা করে না। খুব দুর্ভাগ্যজনক ঘটনা। আমি তীব্র নিন্দা করছি। ২০২৬ সালে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে সোনার বাংলা গড়তে চাইছেন, সেখানে এসব বেরোতে শুরু করলে...মানুষ যদি দেখেন তৃণমূল এসব করছে! আমরা কিন্তু কখনও এসব করিনি!"

সোহমের সমালোচনা করার আগেই যদিও দেবকে একহাত নিয়েছিলেন মদন। প্রকাশ্যে সোহমের সমালোচনা করে দেব 'দাদাগিরি' করছেন, সিনেমা ছেড়ে রাজনীতিতে একটু বেশি জড়িয়ে পড়ছেন বলেও মন্তব্য করেন মদন। কিন্তু সোহমের কথোপকথন অডিও বলে যে ক্লিপ সামনে এসেছে, সেই নিয়ে একেবারে উল্টো সুর ধরা পড়ে মদনের গলায়।

সেরা শিরোনাম

OBC Reservation Bill: আগেই নির্দেশ দিয়েছিল আদালত, এবার তৃণমূল আমলের বিধি বাতিল করে পাস করা হল OBC সংরক্ষণ সংশোধনী বিল
আগেই নির্দেশ দিয়েছিল আদালত, এবার তৃণমূল আমলের বিধি বাতিল করে পাস করা হল OBC সংরক্ষণ সংশোধনী বিল
West Bengal News Today Live Updates: বিধানসভায় পাশ হল গুন্ডা দমন বিল, সম্পত্তি নষ্ট করলে গ্রেফতার, সম্পত্তি বাজেয়াপ্ত
বিধানসভায় পাশ হল গুন্ডা দমন বিল, সম্পত্তি নষ্ট করলে গ্রেফতার, সম্পত্তি বাজেয়াপ্ত
CM Suvendu Adhikari: বিধানসভায় পাশ গুন্ডা দমন বিল, কী কী করলেই বিপদে পড়বেন? একনজরে সরকারের নতুন পদক্ষেপের খুঁটিনাটি
বিধানসভায় পাশ গুন্ডা দমন বিল, কী কী করলেই বিপদে পড়বেন? একনজরে সরকারের নতুন পদক্ষেপের খুঁটিনাটি
Taratala Building Collapse: কোন কারণে তারাতলার নির্মীয়মান গোডাউন হয়ে উঠেছিল 'ত্রাসের ঘর'? অনুসন্ধানে উঠে এল কী কী গাফিলতি?
কোন কারণে তারাতলার নির্মীয়মান গোডাউন হয়ে উঠেছিল 'ত্রাসের ঘর'? অনুসন্ধানে উঠে এল কী কী গাফিলতি?

ভিডিও

CM Suvendu Adhikari: 'আগুন লাগালেন, আর ওই আগুনে জ্বলল বাংলা', আক্রমণ মুখ্যমন্ত্রীর | ABP Ananda Live
Abhishek Banerjee: অভিষেকের PA-র খোঁজে তল্লাশি, ফুটেজ সংরক্ষণের নির্দেশ
BJP News: 'রেলে শুধু হিন্দু চড়ে, মুসলমান চড়ে না, শামসির রেললাইন উপড়ে দেওয়া হল',বললেন মুখ্যমন্ত্রী
Tmc News | ধর্মতলায় মাপজোক, 'কালীঘাট তৃণমূল'-এর বিরুদ্ধে FIR | ABP Ananda LIVE
Agnimitra Paul: 'আজকের বাংলা আইনের বাংলা, সাধারণ মানুষের বাংলা',মন্তব্য অগ্নিমিত্রা পালের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
North Bengal Weather: টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
Dev Tollywood: 'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
Bengal Cricket: টাকা নিয়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রীকে চিঠি, অভিযুক্ত বললেন 'ভোট এলেই...'
টাকা নিয়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রীকে চিঠি, অভিযুক্ত বললেন 'ভোট এলেই...'
CM Suvendu Adhikari:
"পেন ফিরহাদ হলে, দোয়াত মমতা", তারাতলা বিপর্যয়ে কল্যাণ-কটাক্ষের পর হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Kalker Rashifal : রাত পোহালেই অপ্রত্যাশিত অর্থলাভ এই রাশির, 'ব্রহ্মা যোগে' বিরাট ভাগ্য পরিবর্তন
রাত পোহালেই অপ্রত্যাশিত অর্থলাভ এই রাশির, 'ব্রহ্মা যোগে' বিরাট ভাগ্য পরিবর্তন
Naushad Siddiqui : হুমায়ুনকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, কী বললেন নৌশাদ ?
হুমায়ুনকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, কী বললেন নৌশাদ ?
Control of Anti-Social Activities Bill: বিধানসভায় পাশ হয়ে গেল গুন্ডাদমন বিল, পক্ষে ভোট দিলেন ১৭৬ বিধায়ক
বিধানসভায় পাশ হয়ে গেল গুন্ডাদমন বিল, পক্ষে ভোট দিলেন ১৭৬ বিধায়ক
Embed widget