এক্সপ্লোর

Madan Mitra: 'দাদাগিরি' করছেন দেব, রাজনীতিতে বাড়াবাড়ি করছেন? হঠাৎ নায়কের উপর খাপ্পা মদন

TMC MP Dev: রাজনীতিতে দেব অতিসক্রিয় হয়ে উঠছেন বলেও কটাক্ষ করেছেন মদন।

কলকাতা: রেস্তরাঁর মালিককে মারধরের ঘটনায় সরব হয়েছিলেন দেব। সতীর্থ সোহম চক্রবর্তীর আচরণের সমালোচনা করেছিলেন তিনি। সেই নিয়ে এবার নিজের দলের তারকা সাংসদ, দেবের সমালোচনা করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। তাঁর দাবি, সমালোচনার নামে আসলে 'দাদাগিরি' করছেন দেব। রাজনীতিতে দেব অতিসক্রিয় হয়ে উঠছেন বলেও কটাক্ষ করেছেন মদন। (Madan Mitra)

নিউটাউনের রেস্তোরাঁ মালিককে মারধর করার ঘটনায় খবরের শিরোনামে উঠে এসেছেন সোহম। রেস্তরাঁ মালিকের কাছে তিনি ক্ষমা চাইলেও, বিষয়টি নিয়ে সরগরম রাজ্য রাজনীতি।  নতুন করে সোহমের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলেছেন বিজেপি-র শঙ্কুদেব পণ্ডা। বিজেপি কর্মীদের মারধর করতে সোহম লোক ভাড়া করেছিলেন, নিজের ব্যক্তিগত সচিবকে দিয়ে একাধিক অপরাধমূলক কাজ করিয়েছেন বলে দাবি করেছেন শঙ্কুদেব। সোহমের কথোপকথনের একটি অডিও ক্লিপও প্রকাশ করেন তিনি। (TMC MP Dev)

সেই আবহে তৃণমূলের অন্দরেও সোহমকে নিয়ে ক্ষোভ ধরা পড়েছে। সোহমের আচরণের তীব্র সমালোচনা করতে শোনা গিয়েছে দেবকে। সেই নিয়ে এদিন মদন বলেন, "পশ্চিমবঙ্গে আমার দেখা বিধায়ক এবং শিল্পীদের মধ্যে সবচেয়ে ভাল মানুষ সোহম চক্রবর্তী। কখনও সীমা ছাড়ায় না। ওর বাড়িতে যাই, একসঙ্গে খাওয়াদাওয়াও করি। ওর দোষ হল, ও নিতান্তই নিরীহ একজন যুবক, যে নিজের তালজ্ঞান ঠিক রাখতে পারেনি। সোহমকে মারতে দেখে খারাপ লাগছে আমার। এই সোহমকে আমি দেখিনি। সোহমের পাশে দাঁড়ানো নয়, ভুল করেছো, ক্ষমা চেয়ে নাও না বলে কঠিন সমালোচনা করেছেন দেব। ওটা দাদাগিরি হয়ে গেল।"

আরও পড়ুন: West Bengal DA: মে নয়, এপ্রিল থেকেই বর্ধিত হারে DA রাজ্য সরকারি কর্মীদের

দেবের উদ্দেশে মদন আরও বলেন, "দেবকে আমি অনুরোধ করব, তুমি সিনেমায় ছিলে তো! সিনেমায় তুমে এক নম্বর। আস্তে আস্তে সিনেমা ছেড়ে রাজনীতির আঙিনায় তোমাক পদক্ষেপটা বেশি হয়ে যাচ্ছে। এতে তোমারও ক্ষতি, বাংলারও ক্ষতি। সোহমকে কিছু বলার দরকার হলে দল আছে, সংসদীয় দল আছে, কোর কমিটি আছে, অভিষেক, মমতা বন্দ্যোপাধ্যায় আছেন।"

এর আগে, সোহমের সমালোচনা করে দেব বলেছিলেন, "জনপ্রতিনিধি বলে নয়, যে কোনও মানুষের থেকেই এমন ব্যবহার কাম্য নয়। সোহমকে বুদ্ধিমান বলেভাবতাম। সোহম আমার ভাল বন্ধু। কিন্তু বন্ধু বলে সব কাজ যে ভাল তা নয়। যেদিন শুনলাম, সেদিন ফোন করে যা বলার বলেছি ওকে। এটা হওয়া উচিত নয়। সোহমের ক্ষমা চাওয়া উচিত। নিয়ম কানুন মেনে চলা উচিত। জনপ্রতিনিধিদের এসব থেকে দূরে থাকা উচিত।" সোহম ওই রেস্তরাঁ মালিকের কাছে ক্ষমা চেয়েও, তাঁর নামে থানায় অভিযোগ জানিয়েছেন। মদনের দাবি,  সোহম কাউকে চড় মারতে পারে, তিনি বিশ্বাস করতে পারছেন না বলেও জানান মদন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Abhishek Banerjee:
"অভিষেকের বিরুদ্ধে.." , বিধানসভায় সই জালিয়াতি মামলায় কী নির্দেশ আদালতের ?
West Bengal Weather : ভয়াল বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিভিন্ন এলাকা, জারি হল লাল সতর্কতা, আপনার এলাকাও তালিকায়?
ভয়াল বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিভিন্ন এলাকা, জারি হল লাল সতর্কতা, আপনার এলাকাও তালিকায়?
Kolkata Depression : কলকাতার উপর পরপর দুটি নিম্নচাপের কেন্দ্র ! কতটা ভয়ঙ্কর দুর্যোগ? কী হতে পারে ফল ? বললেন আবহবিদ
কলকাতার উপর পরপর দুটি নিম্নচাপের কেন্দ্র ! কতটা ভয়ঙ্কর দুর্যোগ? কী হতে পারে ফল ? বললেন আবহবিদ

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget