এক্সপ্লোর

Kolkata News: নদীর তলা দিয়ে ছুটবে মেট্রো, ভারতে প্রথম পরিষেবা শুরু হতে পারে হাওড়া ও কলকাতার মধ্যে

Metro Connection:ভারতে প্রথম নদীর নীচ দিয়ে মেট্রো ছুটবে হাওড়া ও কলকাতার মধ্যে। তার জন্য ইতিমধ্যেই গঙ্গার নীচে তৈরি হয়েছে দু-দু'টি সুড়ঙ্গ! সব ঠিক থাকলে, ভবিষ্যতে গঙ্গার নীচ দিয়ে চলবে পণ্যবাহী গাড়িও।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: ভারতে (India) প্রথম নদীর (Under Water Metro) নীচ দিয়ে মেট্রো ছুটবে হাওড়া (howrah) ও কলকাতার (kolkata) মধ্যে। তার জন্য ইতিমধ্যেই গঙ্গার নীচে তৈরি হয়েছে দু-দু'টি সুড়ঙ্গ! সব কিছু ঠিক থাকলে, ভবিষ্যতে মেট্রোর মতো, গঙ্গার নীচ দিয়ে চলবে পণ্যবাহী গাড়িও। এমনই পরিকল্পনা নিয়েছে কলকাতা বন্দর কর্তৃপক্ষ।

কী হতে চলেছে?
দিনে দিনে কলকাতায় বাড়ছে গাড়ির চাপ!! যানজটে নাকাল হতে হয় শহরবাসীকে!! বিশেষ করে কলকাতা বন্দর থেকে পণ্যবাহী গাড়ি দ্বিতীয় হুগলি ব্রিজ দিয়ে যাতায়াত করায়, এই ব্রিজের উপরও চাপ বাড়ছে। এই সমস্ত কথা ভেবেই, গঙ্গার নীচে শুধুমাত্র পণ্যবাহী গাড়ি যাতায়াতের জন্য আরও একটি সুড়ঙ্গ তৈরির পরিকল্পনা নিয়েছে কলকাতা বন্দর কর্তৃপক্ষ। তার জন্য ইতিমধ্যে একটি সংস্থাকে DETAILED PROJECT REPORT বা DPR তৈরি করতে দেওয়া হয়েছে। কিন্তু, কলকাতা বন্দরের নেতাজি সুভাষচন্দ্র বসু ডক থেকে গঙ্গার তলা দিয়ে সেই সুড়ঙ্গের রাস্তা যাবে কোন জায়গায়? এর জন্য ২টি বিকল্প জায়গার কথা ভেবে রেখেছে বন্দর কর্তৃপক্ষ।

কী হতে চলছে?
আপাতত যা শোনা যাচ্ছে, কলকাতা বন্দর থেকে একটি শালিমার অথবা শিবপুরের বোটানিক্যাল গার্ডেনে গিয়ে উঠতে পারে। তবে DPR তৈরির পরই তা চূড়ান্ত হবে। শুরু হবে মাটি পরীক্ষার কাজ। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরের ডেপুটি চেয়ারম্যান সম্রাট রাহি বলেন, 'ডিপিআর তৈরি হয়ে গেলে কলকাতা পুরসভা, কেএমডিএ, রেলের সঙ্গে কথা বলেই চূড়ান্ত হবে।' গঙ্গার তলা দিয়ে মেট্রো ছুটলে, তা হবে কলকাতার মুকুটে আরেকটি পালক!! তারপর কি একইভাবে নদীর নীচ দিয়ে ছুটবে গাড়িও? আবার ইতিহাস গড়বে কলকাতা? অপেক্ষায় আছেন রাজ্যবাসী। প্রসঙ্গত, কখনও টানেলে ধস, কখনও মাটিতে ফাটল, তার জেরে বাড়িতেও ফাটল,  নানা সময় নানা কারণে বউবাজারে বারবার থমকে গিয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ। এবার ফেরে বাধা কাটিয়ে বউবাজারে শুরু হল ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ। যেখানে দুর্ঘটনা ঘটেছিল আপাতত সেখানকার টানেলের কংক্রিট বেড তৈরির কাজ শেষ করা হবে। ওই কাজের আগেই সর্তকতামূলক পদক্ষেপ হিসেবে ওই এলাকার ৪৫ জন বাসিন্দাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে হোটেলে। প্রথমে ২০১৯ সালে, তারপর ২০২২ সালে মে মাস ও অক্টোবর মাসে পরপর দুর্ঘটনা ঘটে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজে। বউবাজারে ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ চলার সময় ওই বিপর্যয় ঘটেছিল। ফাটল ধরেছিল একাধিক বাড়িতে। ভেঙেও গিয়েছিল কিছু বাড়ি। ওই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছিল এলাকায়। কাজ বন্ধ হয়ে যায়, বাড়ি ছাড়তে বাধ্য হন বাসিন্দারা। দীর্ঘদিন থমকে থাকার পরে অবশেষে বৃহস্পতিবার শুরু হল ওই এলাকায় মেট্রোর কাজ।

আরও পড়ুন:অসুস্থ শরীর, আসানসোল জেল হাসপাতালে আনা হল অনুব্রতকে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nandigram MLA Office: মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
Howrah Municipal Corporation: পুলিশের উপর হামলা, মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার অরূপ ঘনিষ্ঠ হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ
পুলিশের উপর হামলা, মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার অরূপ ঘনিষ্ঠ হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ
News Live Updates: আবারও কৃষ্ণনগর, ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র
আবারও কৃষ্ণনগর, ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget