এক্সপ্লোর

Madan Mitra: ‘বলছে অভিষেক পদত্যাগ করবে, অভিষেকের পাপ কী ?’ বিস্ফোরক মদন

Madan Mitra Comments On Abhishek Banerjee: এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কামারহাটির বিধায়ক বলেন, "‘বলছে অভিষেক পদত্যাগ করবে, অভিষেকের পাপ কী ? আমার হৃদয়ে অভিষেক, নয়নে মমতা।"

কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সাম্প্রতিক কিছু মন্তব্য নিয়ে তৃণমূলের (TMC) অন্দরে শুরু হয়েছে 'গৃহসংঘাত'। কেউ সুর চড়িয়েছেন সমর্থনে। কেউ আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই সওয়াল করেছেন। এই প্রেক্ষাপটে জল্পনা বাড়ালেন মদন মিত্র (Madan Mitra)। তৃণমূল নেতার গতকালের বক্তব্যের প্রেক্ষিতে কড়া ব্যবস্থা নিচ্ছে দল। তাঁকে শো-কজ করা হচ্ছে। শো-কজের উত্তরে সন্তুষ্ট না হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে খবর তৃণমূল সূত্রে। 

এই ঘটনার পরই এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কামারহাটির বিধায়ক বলেন, "‘বলছে অভিষেক পদত্যাগ করবে, অভিষেকের পাপ কী ? আমার হৃদয়ে অভিষেক, নয়নে মমতা। এক ব্যক্তি এক পদ শুনেছি। এই নীতি সবাই মেনে চলছেন। আমি অভিষেক অনুগামী নই। অভিষেক আমার ছোট ভাইয়ের মতো, কোলে নিয়ে ঘুরতাম। মমতা যদি বলেন এক ব্যক্তি সব পদ, তাই মেনে নেব’।      

ফেসবুক লাইভে এসে গতকাল রাতে মদন মিত্র বলেন, 'সাংবাদিকরা আমাকে জিজ্ঞেস করেন, পৃথিবীতে আমার কাছে সবথেকে সুন্দর ও পবিত্র কে। আমি বলেছি মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরের নাম বলি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরেই আমার মুখ থেকে বেরিয়ে গেছে কেউ মোটা, কেউ গোটা, কেউ সোঁটা। দয়া করে আমি আমার সমস্ত নেতৃত্বের কাছে করজোরে ক্ষমা চাইছি। মদন মিত্র কেন মুখ দিয়ে বাজে ভাষা বের করবে! আমি লজ্জিত।' এদিন ফেসবুক লাইভে এসে মদন মিত্র জানান যে তাঁর বাড়ি থেকেও তাঁকে 'ভর্ৎসনা' করা হয়েছে। তিনি বলেন, 'বাড়ি থেকে আমাকে বলেছে আমার রাজনীতি (Politics) ছেড়ে দেওয়া উচিত।'

আরও পড়ুন, ‘তাড়ালেও তৃণমূল ছাড়ব না, সিনেমায় চলে যাব’, দলের শো-কজের জবাবে বার্তা মদনের

এদিকে, দলের সিদ্ধান্ত নিয়েও সরব হয়েছেন মদন মিত্র। তৃণমূল নেতার কথায়, "আমি কোনও অন্যায় করিনি, পাপ করিনি। দল শোকজ করলে উত্তর দেব। মানুষ যদি বলে অন্যায় করেছি, তাহলে ক্ষমা চাইব। আগে প্রমাণ দিতে হবে আমার জন্য কটা ভোট নষ্ট হয়েছে? সৌগত রায় প্রকাশ্যে আইপ্যাক নিয়ে বলেছেন, আমি বলিনি। আমার বিরুদ্ধে কোনও দুর্নীতির অভিযোগ নেই। প্রমাণ করতে হবে আমি নির্বাচনের টাকা চুরি করেছি। আমি এক ব্যক্তি এক পদে বিশ্বাস করি না। আমাকে তাড়িয়ে দিতেই পারে।"                 

সেরা শিরোনাম

West Bengal News Live : 'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
West Bengal News Live : অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ

ভিডিও

Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Bhatar News | ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
Japan Typhoon Alert: জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
Embed widget