এক্সপ্লোর

Madan Mitra: ‘ববির কথায় দুঃখ হয় না, দিলীপ বললে হয়’, কারণ জানালেন মদন

Panchayat Elections 2023: পঞ্চায়েত নির্বাচনের আগে সম্প্রতি রাজ্যের একাধিক জায়গায় বেআইনি অস্ত্রশস্ত্র, বোমা উদ্ধারের ঘটনা সামনে এসেছে। কিন্তু তা নিয়ে মন্তব্য করতে গিয়ে সম্প্রতি বিতর্ক বাধান মদন।

কলকাতা: দলে আজকাল কেউ ধর্তব্যের মধ্যে আনে না বলে একাধিক বার স্বগতোক্তি করতে দেখা গিয়েছে তাঁকে। তাই বলে দলের সঙ্গ ছাড়েননি তিনি। পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Electioons 2023) আগেও দলের হয়ে ব্যাটিং চালিয়ে যাচ্ছেন কামারহাটির তৃণমূল (TMC) বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। কিন্তু একের পর এক অস্ত্র উদ্ধারের ঘটনায় সম্প্রতি বিতর্কিত মন্তব্য করেন। উদ্ধার হওয়া অস্ত্রে দলের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার কথা বলে বিরোধীদের হুঁশিয়ারি দিতে শোনা যায় তাঁকে (Arms Recovery)। সেই নিয়ে মদনকে তীব্র ভর্ৎসনা করেছেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের অন্যতম শীর্ষ নেতা ফিরহাদ হাকিম (Firhad hakim)। কটাক্ষ করেছেন বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষও (Dilip Ghosh)। বরাবরের মতো এ বারও নিজের ভঙ্গিতেই জবাব দিলেন মদন।

'অস্ত্র প্রশিক্ষণ' মন্তব্যে দলের অন্দরেই সমালোচিত মদন

পঞ্চায়েত নির্বাচনের আগে সম্প্রতি রাজ্যের একাধিক জায়গায় বেআইনি অস্ত্রশস্ত্র, বোমা উদ্ধারের ঘটনা সামনে এসেছে। তাতে নির্বাচনের আগে রাজ্যে অস্থিরতা তৈরির পরিকল্পনা চলছে কিনা, উঠছে সেই প্রশ্নও। কিন্তু তা নিয়ে মন্তব্য করতে গিয়ে সম্প্রতি বিতর্ক বাধান মদন। তাঁকে বলতে শোনা যায়, "আমাদের কাছে ভাল ট্রেনার আছে, প্রশিক্ষণ নেবে কর্মীরা। কোথায় কোথায় অস্ত্র পৌঁছচ্ছে জানলে সুবিধে হয়।"

মদনের এই মন্তব্যে বিতর্ক শুরু হতে সময় লাগেনি। সেই আবহে রবিবার মদনকে তীব্র ভর্ৎসনা করেন ফিরহাদ। তিনি বলেন, "পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়! দলের অবস্থান অভিষেক আগেই স্পষ্ট করেছেন। দলের সিদ্ধান্ত শান্তিপূর্ণ ভোট। মদন মিত্র কে? ট্রেনিং দেওয়ার ক্ষমতা তাঁর নেই। তিনি রাজ্যের মন্ত্রিসভায় নেই। অভিষেক যা বলেছেন, সেটাই চূড়ান্ত।"

আরও পড়ুন: Firhad Hakim: 'পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়', মদনের অস্ত্র-মন্তব্যের তীব্র বিরোধিতা ফিরহাদের

রহাদের মন্তব্যে আবার দিলীপ প্রশ্ন তোলেন, "কে পাগল, মদন মিত্র পাগল, না ফিরহাদ হাকিম পাগল? ‘মানুষের মনে এটাই প্রশ্ন।" এ নিয়ে প্রশ্ন করলে চেনা ভঙ্গিতেই জবাব দেন মদন। তিনি বলেন, "ববি আমার ছোট ভাই। ও পাগল বললে দুঃখ পাই না। বিবি আমায় পাগল বললে, ধন্য হয় সে পাগলামি। দিলীপ আমায় পাগল বললে দুঃখ পাই। কারণ একটা পাগল যদি, আর একজনকে পাগল বলে...!"

নিজের অবস্থানে অনড় মদন মিত্র

দলের তরফে ভর্ৎসনা করা হলেও এখনও নিজের 'অস্ত্র প্রশিক্ষণ' মন্তব্যে অনড় মদন। তাঁর কথায়, "দলের নেতা বা মুখপাত্র হিসেবে নয়...আপনি যেমন বিধায়ক, আমিও বিধায়ক। আপনি নির্বাচিত, আমিও নির্বাচিত। অস্ত্র শেখানোর লোক আমাদের কাছে আছে তো! কত প্রাক্তন সেনা কর্নেল রয়েছেন! ববি জানেই না, অস্ত্র শেখানোর কত স্কুল রয়েছে। অর্জুন পুরস্কার পাওয়া লোকগুলো তির, গুলি ছোড়া, রাইফেল প্র্যাকটিক করা শেখান। অস্ত্র শেখা তো অন্যায় নয়!" 

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget