এক্সপ্লোর

Firhad Hakim: 'পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়', মদনের অস্ত্র-মন্তব্যের তীব্র বিরোধিতা ফিরহাদের

Madan Mitra: সম্প্রতি পঞ্চায়েত ভোটের আগে দলীয় কর্মীতদের অস্ত্র প্রশিক্ষণের নিদান দিয়েছিলেন মদন মিত্র।

কলকাতা: 'অস্ত্র প্রশিক্ষণ' নিয়ে মদনের বক্তব্যের তীব্র বিরোধিতা দলেরই নেতা এবং রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের। মদন মিত্রকে কড়া ভাষায় আক্রমণ ফিরহাদের। 

কী বলেছেন ফিরহাদ: 
মদন মিত্রের বক্তব্য সম্পর্কে ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেন, 'পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়।' মদনের বক্তব্য নিয়ে বলতে গিয়ে দলের অবস্থানের কথাই ফের বলেন ফিরহাদ। তিনি বলেন, 'দলের অবস্থান অভিষেক আগেই স্পষ্ট করেছেন। দলের সিদ্ধান্ত শান্তিপূর্ণ ভোট। মদন মিত্র কে? ট্রেনিং দেওয়ার ক্ষমতা তাঁর নেই। তিনি রাজ্যের মন্ত্রিসভায় নেই। অভিষেক যা বলেছেন, সেটাই চূড়ান্ত।'

কী প্রতিক্রিয়া মদনের:
ফিরহাদের বক্তব্য নিয়েও প্রতিক্রিয়া জানিয়েছেন মদন (Madan Mitra)। তিনি বলেন, 'ফিরহাদ হাকিম আমায় পাগল বললে দুঃখ পাই না। দিলীপ (Dilip Ghosh) আমায় পাগল বললে দুঃখ পাই, কারণ একজন আরেকজনকে পাগল বলছে।' অস্ত্র প্রসঙ্গ নিয়ে ফের মুখ খোলেন তিনি। মদন বলেন, 'ফিরহাদ যেমন নির্বাচিত ফিরহাদ, আমিও তেমন নির্বাচিত বিধায়ক। অস্ত্র শেখাবার লোকজন আমাদের এখানে আছে। ফিরহাদ হাকিম জানেই না অস্ত্র শেখাবার জন্য কত স্কুল আছে।'

কোন ঘটনায় বিতর্ক:
সম্প্রতি পঞ্চায়েত ভোটের আগে দলীয় কর্মীতদের অস্ত্র প্রশিক্ষণের নিদান দিয়েছিলেন মদন মিত্র। তিনি বলেছিলেন, 'আমাদের কাছে ভাল ট্রেনার আছে, প্রশিক্ষণ নেবে কর্মীরা কোথায় কোথায় অস্ত্র পৌঁছচ্ছে জানলে সুবিধে হয়। আমাদের কাছে প্রাক্তন সেনাকর্মীরা আছে, তারাই শেখাবে। কীভাবে লক খুলতে হয়, ল্যাচ কি লাগাতে হয়, শিখবে তৃণমূলকর্মীরা।' নৈহাটিতে এই কথা বলার পরে তুমুল বিতর্ক ছড়ায় রাজ্য-রাজনীতিতে।

এর আগে সৌগত:
সম্প্রতি বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়ের (Sougata Roy) মুখে শোনা গিয়েছিল বোমা তৈরির ফর্মুলা। তাঁকে বলতে শোনা যায়, 'ওই একটি কৌটোর মধ্যে নারকেলের দড়ি পেঁচিয়ে পটাশিয়াম ক্লোরেট, পটাশ আর আর্সেনিক ট্রাই সালফাইড দিয়ে বোমা তৈরি হয়। আধুনিক বোমা পর্যন্ত এখানে তৈরি হয়নি। বরাবরই এই ছিল। ৬০-এর দশকে দেখেছি। তার আগেও নিশ্চয়ই ৫০-এর দশকেও ছিল। তাই এইসব বোমায় ভয় পাওয়ার কিছুই নেই। বিজ্ঞানের অগ্রগতি হয়েছে। আমরা ষাটের দশকে যে বোমা দেখেছি, সেই একই বোমা রয়ে গিয়েছে।'

আরও পড়ুন: গলিত লোহা গায়ে পড়ে মৃত্যু ঠিকা শ্রমিকের, আহত আরও ৩, দুর্গাপুর ইস্পাত কারখানায় গাফিলতির অভিযোগ

 

সেরা শিরোনাম

Durga Puja: কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
News Live Updates: এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
Municipal Elections: পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget