এক্সপ্লোর

Madan Mitra: 'দলটা রেস্তরাঁ হয়ে গিয়েছে', কেন এত মুকুল মুকুল, প্রশ্ন মদনের 

Mukul Roy:

কলকাতা: প্রথমে নিখোঁজ বলে হইহই রইরই পড়ে গেল। তার পর জানা গেল দিল্লিতে তিনি। মুকুল রায়কে (Mukul Roy) নিয়ে টানাপোড়েনে এ বার মুখ খুললেন কামারহাটির তৃণমূল (TMC) বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে তাঁর বক্তব্য, "মুকুলকে নেওয়ার সময় মনে হচ্ছিল, দিল্লিতে বিজেপি-র (BJP) সিংহাসন দখল হয়েছে। গতবছর একুশে জুলাই মমতা-অভিষেকের পাশেই মুকুলের চেয়ার ছিল। বিজেপি-তে চলে গিয়ে সব খবর দিয়ে, তারপর পাগল সেজে এলে মঞ্চে জায়গা হয়ে যাবে? কেউ আসছে, যাচ্ছে, দলটা রেস্তরাঁ হয়ে গিয়েছে। সবাই তো এবার মুকুলের পথে হাঁটবে!"

মুকুলকে কেনই বা আনা হল, কেনই বা এত মুকুল মুকুল হচ্ছে, প্রশ্ন মদনের

মুকুলের 'অন্তর্ধানে'র নেপথ্য়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত থাকতে পারে বলেও জল্পনা উস্কে দিয়েছেন মদন। তাঁর কথায়, "এটা শুভেন্দু অধিকারীর গেমপ্ল্যান। মুকুলকে দিয়ে কিছু নাম বলানো হবে, যাতে মানুষ বিশ্বাস করেন। সেই জন্যই মুকুল রায়কে দিল্লি নিয়ে যাওয়া হয়েছে।" তবে গোটা ঘটনাক্রমের জন্য দলের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছেন মদন। মুকুলকে কেনই বা আনা হল, কেনই বা এত মুকুল মুকুল হচ্ছে প্রশ্ন তোলেন তিনি। এই মন্তব্যের জন্য দলের তরফে শোকজ করা হলেও, তিনি তৈরি বলে জানিয়ে দিলেন মদন।

আরও পড়ুন: Mukul Roy: সজ্ঞানেই দিল্লি গিয়েছেন, দাবি মুকুলের, বললেন, ‘CPM-কে হটানোই লক্ষ্য’

মুকুলকে নিয়ে এ দিন প্রতিক্রিয়া জানান তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তাঁর বক্তব্য ছিল, "মুকুল রায় কোথায় যাবেন, সেটা তাঁর ব্যাপার। মুকুল রায় বিজেপি-র বিধায়ক। তাঁর ছেলে যে অভিযোগ করছেন, পুলিশ তার ভিত্তিতে ব্যবস্থা নেবে। হতেই পারে যে ভয় দেখানো হয়েছে।" তৃণমূলের তরফে সাংসদ শান্তনু সেনও জানিয়েছেন, তৃণমূল বঙ্গ রাজনীতিতে এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে, কোন মুকুল গাছে ধরল, কোনটা ঝরে গেল, তাতে কিছু যায় আসে না দলের। কিন্তু যে ভাবে মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বিজেপি-র টিকিটে জেতা মুকুলের হাতে জোড়াফুল পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানানো হয়েছিল, তা নিয়ে মদনের মতো অনেকেই প্রশ্ন তুলছেন।

পঞ্চায়েত নির্বাচনের আগে মুকুলকে নিয়ে তপ্ত বাংলার রাজনীতি

মুকুলের শারীরিক এবং মানসিক অসুস্থতা নিয়েও যদিও প্রশ্ন রয়েছে। মুকুল-পুত্র শুভ্রাংশু রায় খোদ জানিয়েছেন, মুকুল মানসিক ভারসাম্য হারিয়েছেন। গত তিন-চার বছরের ঘটনাবলী মুকুলের স্মৃতি থেকে মুছে গিয়েছে বলেও দাবি করেন তিনি। শুধু তাই নয়, বিগত তিন দিন ধরে মুকুল ইনস্যুলিন নেননি, ওষুধ খাননি, আচমকা গায়েব হয়ে গিয়েছেন বলেও দাবি করেন। শুধু তাই নয়, বাবার দিল্লিযাত্রায় দলের অন্দরে তাঁকেও প্রশ্নের মুখে পড়তে হচ্ছে বলে জানিয়েছেন শুভ্রাংশু। তিনি জানিয়েছেন, মমতাকে দেখে তৃণমূল করেন তিনি। তাঁকে যেন ফের বিজেপি-র দিকে ঠেলে না দেওয়া হয়। 

সেরা শিরোনাম

Eastern Railway: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা, এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল, জরুরি ঘোষণা পূর্ব রেলের
টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা, এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল, জরুরি ঘোষণা পূর্ব রেলের
West Bengal News Live : তারাপীঠে আজও ভক্ত সমাগম, চলছে মায়ের আরাধনা
তারাপীঠে আজও ভক্ত সমাগম, চলছে মায়ের আরাধনা
North Bengal Train: এবার উত্তরবঙ্গে যাওয়ার স্পেশাল ট্রেন চালু, কোন স্টেশন থেকে কোনদিন, কখন ছাড়বে?
এবার উত্তরবঙ্গে যাওয়ার স্পেশাল ট্রেন চালু, কোন স্টেশন থেকে কোনদিন, কখন ছাড়বে?
CM Suvendu Adhikari : রায়গঞ্জে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্তকে এনকাউন্টার, সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
রায়গঞ্জে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্তকে এনকাউন্টার, সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "পুলিশের হাত খুলে দিয়েছি.."

ভিডিও

Sarsuna News | কালীপুজোর রাতে সরশুনায় চলল গুলি! অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ
Raiganj News:
Suvendu Adhikari|
Kolkata Accident | কালীপুজোর রাতে বাইকে রেষারেষির জেরে মৃত্য়ু হল তরুণ-তরুণীর | ABP Ananda
Kali Puja 2026 | দীপাবলিতে শব্দবাজির তাণ্ডব, কলকাতায় ধৃত ৫৯২, বাজেয়াপ্ত প্রায় ২৩৯ কেজি শব্দবাজি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget