এক্সপ্লোর

Madan Mitra: 'মাল বলার মধ্যে কোনও অন্যায় নেই..', ফিরহাদের পাশে দাঁড়ালেন মদন মিত্র

Madan Mitra On Firhad On Rekha Patra Controversy : রেখাকে নিয়ে 'কুমন্তব্য' ফিরহাদের, পাশে দাঁড়ালেন মদন, কী প্রতিক্রিয়া তৃণমূল বিধায়কের ?

কলকাতা: আর জি কর-কাণ্ডের পর নারী নিরাপত্তা নিয়ে তোলপাড় গোটা রাজ্য। এদিকে এমনই এক আবহে সন্দেশখালির বিজেপি নেত্রী রেখা পাত্রকে কুরুচিকর ভাষায় আক্রমণ করেন ফিরহাদ হাকিম বলে অভিযোগ। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তিনি। তবে ফিরহাদের সমর্থন এবার পাশে দাঁড়িয়েছেন মদন মিত্র। তাঁর স্পষ্ট বক্তব্য, 'মাল বলার মধ্যে তো কোনও অন্যায় নেই। বিজেপি তো মাল-ই।' 

এদিন মদন মিত্র বলেন, এর মধ্যে এফআইআর এর কী হবে আমি জানি না।  ফলে ধরুন, যারা টিয়া পাখি নিয়ে বসে, এই দিন অমুকের মৃত্যু হবে, অমুকের জন্ম হবে, অমুক এই দিন চন্দ্রযানে যাবে, এই সবেই তো এফআইআর হওয়া উচিত। এফআইআর-টা কেন ? ভবিষ্যত বক্তব্যের জন্য তো ? মাল বলার মধ্যে তো কোনও অন্যায় নেই। বিজেপি তো মাল-ই। 

এদিকে বিতর্কিত মন্তব্যের পর ফিরহাদের সাফাই, নারীদের আমি মাতৃরূপে দেখি। হেরো ভূত, হেরো মাল- এটা হচ্ছে ভোটের প্রার্থী , কোনও নারীর বিষয় নয়। রেখা পাত্রকে আমি ভদ্রমহিলা বলে সম্বোধন করেছি। আমি বলেছি, তিন লাখ ভোটে হেরে গিয়েও, হেরো মালরা, অর্থাৎ বিজেপি, কেসে গেছে।এটা দুভার্গ্যজনক। যদিও কারোর যদি লেগে থাকে মনে, আমি তার জন্য অত্যন্ত দুঃখিত। কারণ কোনও নারীকে অসম্মান করব, এটা আমি স্বপ্নেও ভাবতে পারি না। 

বুধবার হাড়োয়া বিধানসভা উপনির্বাচনে দলীয় প্রার্থী শেখ রবিউল ইসলামের সমর্থনে প্রচারে যান পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। সেখানেই লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্রে পরাজিত বিজেপি প্রার্থী রেখা পাত্রকে বিতর্কিত ভাষায় আক্রমণ করেন তিনি।পুর ও নগরোন্নয়নমন্ত্রী   ফিরহাদ হাকিম বলেন, 'এখানে প্রার্থী দিয়ে দিলেন সন্দেশখালিতে। সে ভদ্রমহিলা কোথায়? এই তো হাজি নুরুলের বিরুদ্ধে কেস করেছিল। হেরে গিয়ে, কয়েকলক্ষ ভোটে হেরে গেল। তারপরে কেস করল। বিজেপি কেস জানে, মানুষের পাশে আসতে জানে না।' 

আরও পড়ুন, দুবরাজপুরে বাড়িতে একাই ছিলেন তরুণী, সেই 'সুযোগ' নিয়ে ভিতরে ঢুকে পড়ে প্রতিবেশী যুবক..

সন্দেশখালির বিজেপি নেত্রী রেখা পাত্র বলেন, 'যে ভাষায় আক্রমণ করেছেন, সেটা খুবই নিন্দনীয়। একজন মহিলা, খেটে-খাওয়া পরিবার থেকে উঠে আসাকে প্রার্থী করেছিলেন নরেন্দ্র মোদি। যাদের সহ্য হয় না, তারা বারেবারে কুুরুচিকর ভাষায় আক্রমণ করে। ব্যক্তিগত আক্রমণ, কমিউনিটি নিয়েও আক্রমণ করেছেন। এই অপমান সন্দেশখালির প্রত্যেকটি মা-বোনের অপমান।' সন্দেশখালির প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীকেও নিশানা করেন ফিরহাদ।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
Bankura Police: বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট
বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার পোর্টাল ব্যবহার করতে জানেন না ? সাহায্য করবেন এই সব লোকেরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণা যোজনার পোর্টাল ব্যবহার করতে জানেন না ? সাহায্য করবেন এই সব লোকেরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Medinipur Hotel: মন্ত্রীর পরিদর্শনের পর মেদিনীপুরে ২টি হোটেল, একটি শপিং মল সিল
Kolkata Metro: গঙ্গার তলা দিয়ে মেট্রো চলাচলের আজ দুই বছর, এখনও দ্বিধায় দুর্গাপিতুরি লেনের বাসিন্দারা
BJP News: পালাবদলের সাড়ে ৩ মাসেই বিজেপিতে তোলাবাজির কাঁটা
CM Suvendu Adhikari:
Kolkata Hotel Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, গ্রেফতার মূল অভিযুক্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Embed widget