এক্সপ্লোর

Madan Mitra: মুক্তি পেল মদন মিত্রকে নিয়ে তৈরি মিউজিক ভিডিও, অভিনয়ে স্বয়ং কামারহাটির বিধায়ক

Madan Mitra Music Video: চয়নিকার কথায়, 'মদন দা'র সঙ্গে তৈরি করা এই গানটা একটা ডান্স নাম্বার। গানের হুক লাইনটা ভীষণ সুন্দর। 'মদন দাদার নেই যে তুলনা'। দিদিকে সামনে রেখে মদন দাকে উদ্দেশ করে গানটা।'

রুমা পাল, কলকাতা: মদন মিত্রকে (Madan Mitra) নিয়ে প্রকাশ করা হল একটি মিউজিক ভিডিও (Music Video)। তবে এই ভিডিওয় গান করেননি কামারহাটির (Kamarhati) তৃণমূল (TMC) বিধায়ক। তার বদলে তিনি অভিনয় করেছেন এই ভিডিওয়।  

মদন মিত্রকে নিয়ে মিউজিক ভিডিও

কালারফুল মদন মিত্র। এবার তাঁকে নিয়ে প্রকাশিত হল মিউজিক ভিডিও। গানের বিষয়ও তিনি, মিউজিক ভিডিওতে অভিনেতাও তিনি। 

ভিডিওর একাধিক শট নজর কাড়বে। কখনও দেখা যাচ্ছে মদন মিত্র একজনের হাত থেকে সিগারেট নিয়ে পেন ধরিয়ে দিলেন, কখনও একজন প্রতিবন্ধীকে হুইল চেয়ারে বসিয়ে দিলেন। কখনও তিনিই হিন্দু-মুসলমানের মধ্যে মারপিট থামাচ্ছেন।

গত বছর সেপ্টেম্বরে ভবানীপুরে বিধানসভা উপনির্বাচনের আগে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে মিউজিক ভিডিওয় শোনা গিয়েছিল মদন মিত্রর গান। নাম ছিল, 'ইন্ডিয়া ওয়ানা হ্যাভ হার বেটিয়া'। তাঁর মুখে ও লাভলিও হিট। খোদ মুখ্যমন্ত্রী বলেছিলেন, 'মদন কালারফুল ছেলে!'

তা নিয়েও আবার গান বেধে ফেলেছিলেন মদন মিত্র। এবার মদন মিত্র মিউজিক ভিডিওয় অভিনয় করলেন। আর তাঁকে নিয়ে গান লিখেছেন, সুর দিয়েছেন, গেয়েছেন, চয়নিকা। মঙ্গলবার ভবানীপুরে যদুবাবার বাজারের কাছে, তৃণমূলের পার্টি অফিসের বাইরে বড় স্ক্রিন লাগিয়ে দেখানো হল মদন মিত্রর ওপর তৈরি মিউজিক ভিডিও। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ABP Ananda (@abpanandatv)

কী বললেন 'কালারফুল' মদন মিত্র? কামারহাটির তৃণমূল বিধায়কের কথায়, 'গানটি দলকে উত্‍সর্গ করছি।'

চয়নিকার কথায়, 'মদন দা'র সঙ্গে তৈরি করা এই গানটা একটা রিদমিক ডান্স নাম্বার। গানের হুক লাইনটা ভীষণ সুন্দর। 'মদন দাদার নেই যে তুলনা'। দিদিকে সামনে রেখে মদন দাকে উদ্দেশ করে গানটা। '

আরও পড়ুন: Purulia: মাথায় সিঁদুর পরিয়ে বেপাত্তা প্রেমিক, ধর্নায় বসলেন প্রেমিকা

তিনি কখনও গায়ক। আবার কখনও তিনিই নায়ক। মদন মিত্র কালারফুল। 

সেরা শিরোনাম

West Bengal Live Updates: শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
Weather Update: মঙ্গলবার থেকেই এক লাফে নামবে পারদ! আগামী সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীত? কবে কাটবে নিম্নচাপ?
মঙ্গলবার থেকেই এক লাফে নামবে পারদ! আগামী সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীত? কবে কাটবে নিম্নচাপ?
Aparna Sen: এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক
এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক
Singur Factory: সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget