এক্সপ্লোর

Madhyamik Exam 2022: মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে কন্ট্রোল রুম মধ্যশিক্ষা পর্ষদ, রইল নম্বর

Madhyamik Exam: মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, এখানে ফোন করে পরীক্ষা সংক্রান্ত যেকোনও বিষয় জানতে পারবেন পরীক্ষার্থী ও অভিভাবকরা। করোনার কারণে গতবছর পরীক্ষা হয়নি।

কলকাতা: মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে কন্ট্রোল রুম (Control Room) খুলল মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)। সোমবার থেকেই চালু হয়েছে কন্ট্রোল রুম (Madhyamik Control Room)। মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, এখানে ফোন করে পরীক্ষা সংক্রান্ত যেকোনও বিষয় জানতে পারবেন পরীক্ষার্থী ও অভিভাবকরা। করোনার কারণে গতবছর পরীক্ষা হয়নি। এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ৭ মার্চ। কন্ট্রোল রুমের দু’টি ফোন নম্বর হল- ০৩৩ ২৩২১৩৮২৭ এবং ০৩৩ ২৩৫৯২২৭৪

উল্লেখ্য অফলাইনেই হচ্ছে এ বছরের মাধ্যমিক-উচ্চমাধ্যমিক। মার্চের ৭ তারিখ শুরু হচ্ছে মাধ্যমিক। এপ্রিলের শুরুতে উচ্চ মাধ্যমিক। করোনা আবহে জল্পনা ছিল জোড়া পরীক্ষা ঘিরে। মঙ্গলবার রাজ্যের মুখ্যসচিবের পৌরহিত্যে সমস্ত জেলাশাসকদের সঙ্গে মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের প্রস্তুতি বৈঠক হয়। বৈঠকের পরেই স্পষ্ট হয় প্রায় ১৯ লক্ষ পড়ুয়ার এই জোড়া পরীক্ষা হবে অফলাইনেই।

বুধবার ২৩ ফেব্রুয়ারি, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া হবে। মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পর্ষদের ক্যাম্প অফিস থেকে স্কুলগুলি অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবে। অ্যাডমিট কার্ডে যদি কোনও সংশোধনের প্রয়োজন হয়, তা করতে হবে মার্চের ৪ তারিখের মধ্যে। মাধ্যমিক পরীক্ষা দিতে হবে আগের মতোই অন্য স্কুলে। এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে হবে নিজের স্কুলে। 

কবে কী পরীক্ষা জেনে নিন

৭ মার্চ প্রথম ভাষা
৮ মার্চ দ্বিতীয় ভাষার পরীক্ষা
৯ মার্চ ভূগোল পরীক্ষা
১১ মার্চ ইতিহাস পরীক্ষা
১০ মার্চ কোনও পরীক্ষা নেই
১২ মার্চ জীবনবিজ্ঞান পরীক্ষা
১৩ মার্চ রবিবার কোনও পরীক্ষা নেই
১৪ মার্চ অঙ্ক পরীক্ষা
১৫ মার্চ ভৌতবিজ্ঞান পরীক্ষা
১৬ মার্চ ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা

মাধ্যমিক পরীক্ষা ১১.৪৫ থেকে পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর ৩টে পর্যন্ত। ইতিমধ্যেই মাধ্যমিক পরীক্ষাকে ঘিরে পর্ষদ কিছু সিদ্ধান্ত নিয়েছে। সূত্রের খবর, পার্শ্বশিক্ষকদের বাদ রাখা হচ্ছে নজরদারির দায়িত্ব থেকে, শিক্ষকদের মোবাইল ফোন ব্যবহারেও বিধিনিষেধ থাকবে। করোনা আবহে পরীক্ষা। তাই বাড়ছে পরীক্ষাকেন্দ্রের সংখ্যা। সব মিলিয়ে দুই বছর পর রাজ্যে ২টি বড় পরীক্ষা। তাই সাবধানী রাজ্য।

সেরা শিরোনাম

News Live Updates: 'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
CM Suevndu On Chorbagan Stampede :
"সবাইকেই বলব, এই সময় উচিত রাজনীতি থেকে দূরে থাকা", চোরবাগান কাণ্ডে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী
Chorbagan Stampede: চোরবাগানে বিপর্যয়ের পর এবার আরও সতর্ক কলকাতা পুলিশ, জারি একগুচ্ছ নির্দেশিকা
Chorbagan Stampede: চোরবাগানে বিপর্যয়ের পর এবার আরও সতর্ক কলকাতা পুলিশ, জারি একগুচ্ছ নির্দেশিকা
Chorbagan Stampede : 'এতজনের অকালপ্রয়াণ...', চোরবাগান ঘটনা নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ, কী জানালেন ?
'এতজনের অকালপ্রয়াণ...', চোরবাগান ঘটনা নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ, কী জানালেন ?

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget