এক্সপ্লোর

নার্সিংহোমে বিজেপির পরাজিত প্রার্থীর মৃত্যু, সিবিআই তদন্তের দাবি গেরুয়া শিবিরের

ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছে।  এখনও এব্যাপারে মেলেনি তৃণমূলের কোনও প্রতিক্রিয়া

কলকাতা:  ঠাকুরপুকুরের নার্সিংহোমে মগরাহাট পশ্চিমের বিজেপির পরাজিত প্রার্থীর মৃত্যু। ভোট গণনার দিন বিজেপির প্রার্থীর উপরে হামলা হয়। মাথায় গুরুতর চোট পান তিনি। তারপর থেকেই অসুস্থ ছিলেন বিজেপির ওই পরাজিত প্রার্থী। আজ ঠাকুরপুকুরের নার্সিংহোমে ধূর্জটি ওরফে মানস সাহার মৃত্যু হয়। ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে বিজেপি। ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছে। বিজেপির অভিযোগ উড়িয়ে তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার দাবি, ‘কারা মারধর করেছিল জানা নেই, তখন গণনাকেন্দ্রের মধ্যে ছিলাম।’

এই নিয়ে মানস সাহার স্ত্রী বলেন, "গিয়াসুদ্দিন মোল্লা ও মুজিবর রহমানের নেতৃত্বেই মূলত এই হামলা চালানো হয়। এরা দু'জনেরই তৃণমূলের নেতা। ভোট গণনার দিন আমার স্বামীকে চা খাওয়ানোর নাম করে নিচে ডাকে। এরপর ওঁকে মারধর করা হয়। মাথায় চোট লাগে। বাড়ি আসতে বাধা দেওয়া হয়। মানসবাবু পুলিশের ওসির কাছে ফোন করা সত্ত্বেও ওসি বলেন, উনি বলেন কিছু করতে পারবেন না। মারধরের কারণেই মৃত্যু হয়েছে। আমরা বিজেপি করি ও আমার স্বামী ভাল বক্তা ও ভাল নেতৃত্ব দেন বলে গিয়াসুদ্দিনের হিংসা ছিল। সেই আক্রোশেই এই হামলা। আমরা সিবিআই তদন্ত চাই। রাজ্য পুলিশের উপর ভরসা নেই।"

এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, "এটা দুর্ভাগ্যজনক ঘটনা। এমন একটা ঘটনা যা বাংলার মাথা আরও একবার হেঁট করে দিল। শাসক দলের পোষা গুণ্ডাদের হামলায় একজন বিরোধী পক্ষের প্রার্থীকে প্রাণ দিতে হল। আমার মনে হয় বাংলার জন্য আজকের দিনটা কালো।"

বিজেপি নেতা অর্জুন সিংহর (Arjun Singh) কথায়, "সারা বাংলায় যেভাবে বিজেপির উপর অত্যাচার হচ্ছে, যেভাবে অত্যাচার হল, মানুষ খুন হল, এদিকে মাননীয়া বলছেন কিছুই হয়নি। আজকের এই ঘটনা আরও একটা কেস বাড়াল। এই কেসের তদন্ত হবে।"

আরও পড়ুন: Child Death: উত্তরবঙ্গ মেডিক্যালে আরও ১ শিশুর মৃত্যু

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Calcutta High Court: ‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’ কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য
‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’ কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য
News Live Updates: মৃত ও অনুপ্রবেশকারীদের নাম ছিল লক্ষ্মীর ভাণ্ডারের তালিকায়, অনেক ঝাড়াই বাছাই করে টাকা দিচ্ছি: শুভেন্দু অধিকারী
মৃত ও অনুপ্রবেশকারীদের নাম ছিল লক্ষ্মীর ভাণ্ডারের তালিকায়, অনেক ঝাড়াই বাছাই করে টাকা দিচ্ছি: শুভেন্দু অধিকারী
CM Suevndu Adhikari : অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
Annapurna Yojona : যাদের এই অর্থ প্রয়োজন নেই .... অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার এই আবেদন রাখলেন মুখ্যমন্ত্রী
যাদের এই অর্থ প্রয়োজন নেই .... অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার এই আবেদন রাখলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget