এক্সপ্লোর

Maha Kumbh Stampede: একদিন কেটে গেলেও মিলল না হদিশ, কুম্ভে গিয়ে এখনও নিখোঁজ বৃদ্ধ

East Midnapore: ইতিমধ্যে মহা কুম্ভের উদ্দেশ্যে রওনা দিয়েছেন নিখোঁজ ব্যক্তির ছেলে আনন্দ জানা।

ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: মহাকুম্ভে গিয়ে নিখোঁজ কাঁথি ছোটবাঁধ তলিয়ার জুনপুট কোস্টাল থানার বাসিন্দা প্রণব কুমার জানা। বয়স ৭৫। একদিন কেটে গেল খোঁজ নেই ওই ব্যক্তির। তাই চোখের জলে চিন্তায় উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পরিবারের লোকজনেরা। 

ইতিমধ্যে মহাকুম্ভের উদ্দেশ্যে রওনা দিয়েছেন নিখোঁজ ব্যক্তির ছেলে আনন্দ জানা। এমনকী তিনি কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ করেছেন। সৌমেন্দু অধিকারী ওখানকার প্রশাসনকে মেল করে সমস্ত ঘটনা জানিয়েছেন বলে জানা গেছে। গত সোমবার কলকাতার আত্মীয় বলাই দাসের পরিবারের সঙ্গে পবন কুমার জানা কুম্ভ মেলার উদ্দেশ্যে রওনা দেন। গত মঙ্গলবার গাড়িতে সমস্ত কাপড় রেখে স্নানের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। আত্মীয়র অন্যান্য লোকেরা ফিরে এলেও এখনও পর্যন্ত পবন কুমার জানার কোনোও খোঁজ নেই। ঘনঘন সেখানে মাইকিং এর প্রচার হয়েছে। এখনও পর্যন্ত পরিবারের লোকেরা তার খোঁজ না পাওয়ায় আজ ভোরে মহা কুম্মের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আনন্দ বাবু জানান,  "বাবার খোঁজ না পাওয়ায় ভীষণ দুশ্চিন্তায় পড়েছি। তাই মহা কুম্ভের উদ্দেশ্যে রওনা দিয়েছি জানি না বাবাকে আর ফিরে পাব কি না।'' তবে সেখানকার প্রশাসনের সঙ্গে যোগাযোগ চলছে বলেও তিনি জানিয়েছেন।

মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে এরাজ্যের দুই বাসিন্দার। কলকাতা পুরসভার ৯৫ নম্বর ওয়ার্ডের বিজয়গড়ের বাসিন্দা বাসন্তী পোদ্দার। সোমবার পরিবারের সদস্যদের সঙ্গে প্রয়াগরাজে গেছিলেন তিনি। মৌনী অমাবস্যার শাহিস্নানের আগেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর। এদিকে, মহাকুম্ভে চূড়ান্ত পুলিশি অব্যবস্থার অভিযোগ করেছেন নিহতের ছেলে। বৃহস্পতিবার, প্রয়াগরাজ থেকে মৃতদেহ পাঠানোর ব্যবস্থা করা হয় বিজয়গড়ের বাড়িতে। এদিকে বৃদ্ধার দেহ হস্তান্তর করা নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর। তাঁর অভিযোগ, ইস্যু করা হয়নি কোনও ডেথ সার্টিফিকেট। এমনকী, দেহ হস্তান্তর করার সময় মৃতার ছেলেকে দিয়ে একটি কাগজে সই করিয়ে নেওয়া হয়। অভিযোগ, সেই কাগজে ছিল না কোনও সরকারি আধিকারিকের সই। এর ফলে মৃতার পরিবার আদৌ আর্থিক সাহায্য পাবেন কিনা, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন স্থানীয় কাউন্সিলর।

মহাকুম্ভে পুণ্যস্নান করতে গিয়ে ফেরা হল না পশ্চিম মেদিনীপুরের এক বাসিন্দারও। শালবনির গোদাপিয়াশালের বাসিন্দা ঊর্মিলা ভুঁইয়া (৭৫)। দুই মেয়ে, জামাই, আত্মীয়দের নিয়ে তিনিও সোমবার গেছিলেন প্রয়াগরাজে। পরিবারের দাবি, মঙ্গলবার রাতে হুড়োহুড়ির সময় বৃদ্ধা আলাদা হয়ে যান। বুধবার সকালে মেলা প্রাঙ্গণে, হাসপাতালে খোঁজ নিতে গিয়ে পরিবারের লোকজন জানতে পারেন, পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে তাঁর। এসবের মধ্যে প্রশাসনিক ব্যর্থতা নিয়ে প্রশ্নের মুখে পড়ে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে যোগী আদিত্যনাথের সরকার।

আরও পড়ুন: MAKAUT Wedding Controversy: "জোলো লেগেছে...কার ইঙ্গিতে এই ঘটনা?'' ম্যাকাউটের ঘটনায় মন্তব্য শিক্ষামন্ত্রীর

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget