এক্সপ্লোর

Maheshtala Child Labor: চুরির অপবাদে নাবালককে উল্টো ঝুলিয়ে অত্যাচার, গ্রেফতার মূল অভিযুক্ত

Kolkata News: মহেশতলার কারখানায় কাজ করত ইসলামপুরের বাসিন্দা নাবালক। মোবাইল চোর অপবাদে কারখানায় উল্টো ঝুলিয়ে কিশোরকে ইলেকট্রিক শক দেওয়ার মতো ঘটনা সামনে এসেছে।

কলকাতা: মোবাইল চুরির অপবাদে নাবালককে নির্মম নির্যাতনের ঘটনায় গ্রেফতার (Maheshtala Child Labor Torture) করা হল মূল অভিযুক্তকে। মুম্বই থেকে গ্রেফতার শাহেনশাহ। এই মামলায় ধৃতের সংখ্যা বেড়ে হল ৩। এখনও মেলেনি নাবালকের খোঁজ।

গ্রেফতার মূল অভিযুক্ত: মহেশতলার কারখানায় কাজ করত ইসলামপুরের বাসিন্দা নাবালক। মোবাইল চোর অপবাদে কারখানায় উল্টো ঝুলিয়ে কিশোরকে ইলেকট্রিক শক দেওয়ার মতো ঘটনা সামনে এসেছে। বেধড়ক মারধরের সেই ভিডিও ভাইরাল হয়েছে। গতকালই এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়। ঘটনার পর থেকেই পলাতক ছিল মূল অভিযুক্ত। যদিও অভিযুক্ত গ্রেফতার হলেও নাবালকের খোঁজ মেলেনি। রবীন্দ্রনগর থানার পুলিশ মোবাইল টাওয়ারের সূত্র ধরে মূল অভিযুক্ত শাহেনশাহকে গ্রেফতার করেছে। মুম্বই থেকে তাকে নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়েছে। 

নাবালকের বাড়ি উত্তর দিনাজপুরের ইসলামপুরের ছঘরিয়া এলাকায়। পরিবারের দাবি, ঘটনার পর থেকেই খোঁজ নেই নাবালকের। ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছে পরিবার। এই ঘটনার প্রতিবাদে ইসলামপুরেও বিক্ষোভ দেখান স্থানীয়রা। এই ঘটনায় এক দাবি, মোবাইল চোর হিসেবে ওরই নাম নিয়েছিল। তিনদিন ধরে মারছিল ওকে। শেষদিন ওকে উল্টো করে ঝুলিয়ে বেল্ট ও লাঠি দিয়ে মারছিল। ৩-৪ দিন ওকে ভাত দেয়নি। কোনও খাবার দেয়নি।' পরিবারের দাবি, গত ২৮ মে তার মোবাইল চুরি হয়ে গিয়েছে বলে ওই নাবালকের পরিবারকে ফোন করে মূল অভিযুক্ত।মোবাইলে ২ লক্ষ টাকা ছিল। সেটাও চাই বলে দাবি করে নাবালকের পরিবারের কাছে। এরপর থেকেই খোঁজ মিলছে নাবালকের। ফেরার হয়ে যায় মূল অভিযুক্তও। শাহেনশাহ বা বাকিরা কেউ নাবালককে কি কেউ লুকিয়ে রেখেছে? উঠছে সেই প্রশ্ন। 

এদিকে গুজরাতে  সিটি গোল্ডের কাজে গিয়ে মালিকের হাতে অত্যাচারিত এক বালক। কালনা থানার অন্তর্গত উপলতি এলাকায় বাড়ি বছর বারোর ওই নাবালকের। বছর দুয়েক আগের পারিবারিক অর্থনৈতিক অনটনের কারণে গুজরাতের রাজকোটে, কালনার শিকারপুরের এক বাসিন্দা হাঁপান মল্লিকের সঙ্গে সিটি গোল্ডের কাজে যায়। অভিযুক্ত হাঁপান গুজরাতে তাঁর কাছে ছেলের মতন রাখবে ও কাজ শেখাব বলে নিয়ে যায়। কিন্তু অভিযোগ, গুজরাতে গিয়েই অত্যাচার শুরু করে দেয় ওই বালকের উপর। এমনকি বাড়িতে ঠিক মতন কথাও বলতে দিত না। দিনদুয়েক আগে এক ব্যক্তির সঙ্গে হাওড়া স্টেশনে পৌঁছয় সে। এরপর তাকে নিয়ে যায় পরিবারের সদস্যরা। আপাতত কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। 

সেরা শিরোনাম

Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
News Live Update : আগের সরকার ওবিসি জট তৈরি করেছিল, এই সরকার ওবিসি জট মুক্ত করেছে : শুভেন্দু
আগের সরকার ওবিসি জট তৈরি করেছিল, এই সরকার ওবিসি জট মুক্ত করেছে : শুভেন্দু
Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
Oppositions Rally :
"যে যে রাজ্যে BJP হেরেছে, সেখানেও কারচুপি হয়েছে..", ? জ্ঞানেশ কাণ্ডের পর এবার বড় দাবি বিজেপি নেতার

ভিডিও

CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP
Congress Protest: ললিত গ্রেট ইস্টার্ন থেকে লোকভবন পর্যন্ত কংগ্রেসের প্রতিবাদ মিছিল |
Abhishek Banerjee: বুধবার সকাল ১০টায় ফের হাজিরার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পুলিশের
Durga Puja 2026: মণ্ডপে মণ্ডপে থিমের চমক, এবছর কেমনভাবে সেজে উঠেছে সুরুচি সঙ্ঘ আর বেহালা নূতন দল?
Supreme Court: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল রাহুল গান্ধীর লিগ্যাল টিমের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget