এক্সপ্লোর

Maheshtala Flyover: তেলের গাড়ি উল্টে বিপত্তি, যান চলাচল বন্ধ সম্প্রীতি ফ্লাইওভারে

South 24 Parganas: তারাতলাগামী ভোজ্য তেল সমেত একটি গাড়ি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

জয়ন্ত রায়, মহেশতলা: সাত সকালে মহেশতলায় (Mahershtala) উল্টে গেল ভোজ্য তেলের গাড়ি। তেল সমেত গাড়ি উল্টে যাওয়ায় বিপত্তি। যার জেরে সম্প্রীতি ফ্লাইওভারের যান চলাচল বন্ধ। 

উল্টে গেল ভোজ্য তেলের গাড়ি: দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা থানার অন্তর্গত সম্প্রীতি ফ্লাইওভার। পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন সকালে ডাকঘরের কাছে তারাতলাগামী ভোজ্য তেল সমেত একটি গাড়ি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। গাড়িটি বজবজের দিক থেকে কাঁচরাপাড়া দিকে যাচ্ছিল। গাড়িটি উল্টে যেতেই ভোজ্য তেলের পাউচ এবং বোতলগুলি ফ্লাইওভারের ওপরে পড়ে যায়। এমনকি বেশ কয়েকটি পাউচ ফেটেও ফ্লাইওভারের ওপরে তেল পড়ে যায়।                 

অন্য কোনও গাড়ি যাতে দুর্ঘটনার কবলে না পড়ে তাই যান চলাচল বন্ধ করে দেয় মহেশতলা ট্রাফিক পুলিশের আধিকারিকরা। পরে ব্রেক ডাউন ভ্যান ওই তেলের গাড়িকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যায়। পাশাপাশি অন্য একটি গাড়িতে করে ফ্লাইওভারের ওপর পড়ে থাকা ভোজ্য তেলের প্যাকেট গুলিকেও নিয়ে যাওয়া হয়। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। প্রত্যক্ষদর্শীদের কথা অনুযায়ী, সামনে কোনও গাড়ি হঠাৎই চলে আসায় ভোজ্য তেল সমেত এই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।                           

গত ২৭ মার্চ বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে যায় ঢাকুরিয়া ট্রেন লাইন সংলগ্ন ২০ টি ঝুপড়ি। দুপুর ১টা নাগাদ ঢাকুরিয়া স্টেশন সংলগ্ন বাবুবাগান ঝুপড়ি এলাকায় আগুন লেগেছিল। জানা যায়, ঝুপড়িগুলিতে কাঠ, কয়লার মতো দাহ্য পদার্থ মজুত থাকাতে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। তারই মাঝে সিলিন্ডার বিস্ফোরণ হয়।যার জেরে আরও ভয়াবহ আকার ধারণ করে পরিস্থিতি। যদিও ঘটনায় নিহত হওয়ার কোনও খবর মেলেনি। প্রাথমিকভাবে জানা যায়, রান্না করার সময় স্টোভ থেকে আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৬টি ইঞ্জিন। প্রায় দেড় ঘণ্টা ধরে লাগাতার চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। তবে স্থানীয়দের দাবি বারবার ফোন করলেও আসতে দেরি করেছে দমকল।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: WB Summer Vacation: এগিয়ে আনা হল গরমের ছুটি, নোটিস জারি স্কুল শিক্ষা দফতরের

সেরা শিরোনাম

Ahishek Banerjee : অভিষেক থানা থেকে বেরোতেই চরম উত্তেজনা, মুখোমুখি বিজেপি ও কালীঘাট-তৃণমূলের সমর্থকরা ; যা হল...
অভিষেক থানা থেকে বেরোতেই চরম উত্তেজনা, মুখোমুখি বিজেপি ও কালীঘাট-তৃণমূলের সমর্থকরা ; যা হল...
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ, কলকাতায় ফের হানা ইডির, একযোগে ১২ জায়গায় তল্লাশি
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ, কলকাতায় ফের হানা ইডির, একযোগে ১২ জায়গায় তল্লাশি
Cyclone Akvan : 'আকভান'-এর ল্যান্ডফলেও নেই স্বস্তি, কলকাতার জন্য ১২ ঘণ্টার অ্যাডভাইসরি জারি IMD-র, বড় সতর্কতা
'আকভান'-এর ল্যান্ডফলেও নেই স্বস্তি, কলকাতার জন্য ১২ ঘণ্টার অ্যাডভাইসরি জারি IMD-র, বড় সতর্কতা
ল্যান্ডফল শেষ, কিন্তু কলকাতায় চলবে তুমুল বৃষ্টি? বিপজ্জনক হবে আবহাওয়া? কী জানাল আবহাওয়া অফিস?
ল্যান্ডফল শেষ, কিন্তু কলকাতায় চলবে তুমুল বৃষ্টি? বিপজ্জনক হবে আবহাওয়া? কী জানাল আবহাওয়া অফিস?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget