এক্সপ্লোর

Mahua Moitra : এথিক্স কমিটির সাংসদ পদ খারিজের সুপারিশ, তারপরও দলে সাংগঠনিক স্তরে দায়িত্ব বৃদ্ধি মহুয়ার

Mahua Maitra promoted : এথিক্স কমিটি সাংসদ পদ খারিজের সুপারিশ করলেও তৃণমূল দলে মহুয়া মৈত্রের ক্ষমতা বৃদ্ধি করল।

কলকাতা : ক্যাশ ফর কোয়েশ্চেন' বিতর্কে মহুয়া মৈত্রকে নিয়ে প্রথমে নীরব থেকেছে তৃণমূল ( TMC ) । কিন্তু দিন যত গড়িয়েছে, এক এক করে মুখ খুলেছেন তৃণমূল নেতারা। মহুয়ার ( Mahua Maitra ) পাশে থাকার বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ( Abhishek Banerjee )।  মন্ত্রী ফিরহাদ হাকিম, শোভনদেব চট্টোপাধ্যায়রা আগেই মহুয়া মৈত্রর পাশে দাঁড়িয়েছিলেন। কিন্তু, দলগতভাবে গত ৯ তারিখ নীরবতা ভেঙে কৃষ্ণনগরের সাংসদের পাশে দাঁড়ায় তাঁর দলের শীর্ষ নেতৃত্ব। এবার নিজেদের আবস্থান আরও পরিষ্কার করে দিল তৃণমূল কংগ্রেস। এথিক্স কমিটি সাংসদ পদ খারিজের সুপারিশ করলেও তৃণমূল আস্তা রাখল মহুয়া মৈত্রের উপর। সাংগঠনিক স্তরে মহুয়ার ক্ষমতা বৃদ্ধি করল দল।  

পাখির চোখ চব্বিশের লোকসভা ভোট। তার আগে তৃণমূলের কৃষ্ণনগর সাংগঠনিক জেলার সভানেত্রী করা হল মহুয়া মৈত্রকে। তৃণমূলের কৃষ্ণনগর সাংগঠনিক জেলার সভাপতি পদ থেকে সরানো হল কল্লোল খানকে। লোকসভা ভোটের আগে তৃণমূলের সংগঠনে এই পরিবর্তনে মহুয়ার পাশে থাকার বার্তা শুধু স্পষ্ট হল তাই নয়, দল যে তাঁর উপর যথেষ্ট আস্থা রাখছে, তাও পরিষ্কার করে দেওয়া হল।

অন্য়দিকে, তৃণমূলের বহরমপুর সাংগঠনিক জেলার সভানেত্রী পদ থেকে সরানো হল শাওনি সিংহ রায়কে। তাঁকে করা হল তৃণমূলের রাজ্য সম্পাদক। বহরমপুর সাংগঠনিক জেলার সভাপতি করা হল অপূর্ব সরকারকে। রাজ্য সম্পাদক করা হল প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্রকে। জেলবন্দি অনুব্রত মণ্ডলকে বীরভূমের জেলা সভাপতি পদেই বহাল রাখল তৃণমূল। জেলার সংগঠনের দায়িত্ব দেওয়া হল তৃণমূলের কোর কমিটিকে।  

সম্প্রতি টাকার বিনিময়ে প্রশ্ন বিতর্কে প্রথমবার মহুয়া মৈত্রর পাশে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ,  বিএসপি সাংসদ দানিশ আলি সম্পর্কে বিজেপি সাংসদ রমেশ বিধুরি যেভাবে আক্রমণ করেছিলেন, সেই প্রসঙ্গ টেনে, মোদি সরকারের বিরুদ্ধে কার্যত দ্বিচারিতার অভিযোগ তোলেন।  বলেন, 'এথিক্স কমিটির রিপোর্টের যে অংশ আমি পেয়েছি, তাতে এথিক্স কমিটির চেয়ারম্যান লিখেছেন, এর বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে তদন্ত করুন। যদি কোনও অভিযোগ না থাকে, এটা তদন্ত সাপেক্ষ হয়, তাহলে পদ খারিজের সুপারিশ কীভাবে করলেন? আমার প্রশ্ন একটাই।'  

অভিষেক এভাবে পাশে দাঁড়ানোর দিন কয়েকের মধ্যেই দলের মধ্যে মহুয়াকে নতুন দায়িত্ব দেওয়ার বিষয়টি স্পষ্ট করে দিন দল তাঁর পাশেই আছে। 

মহুয়া মৈত্রর সাংসদ পদ খারিজের জন্য সুপারিশ করেছে লোকসভার এথিক্স কমিটি। ৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে লোকসভার শীতকালীন অধিবেশন। চলবে, ২২ তারিখ পর্যন্ত। এই অধিবেশনেই কি কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন লোকসভার স্পিকার ওম বিড়লা? সকলেই তাকিয়ে সেইদিকে। 

সেরা শিরোনাম

Abhijeet Dipke : 'পুলিশের নোটিস', ১০ অক্টোবর দিল্লির কর্মসূচির আগে বিস্ফোরক অভিযোগ অভিজিৎ দীপকের
'পুলিশের নোটিস', ১০ অক্টোবর দিল্লির কর্মসূচির আগে বিস্ফোরক অভিযোগ অভিজিৎ দীপকের
Nandigram-Reginagar By-Polls LIVE: অশান্তির অভিযোগে গ্রেফতার হুমায়ুন, রিপোর্ট তলব CEO দফতরের, নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় উত্তেজনা
অশান্তির অভিযোগে গ্রেফতার হুমায়ুন, রিপোর্ট তলব CEO দফতরের, নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় উত্তেজনা
Rejinagar By Elections: উত্তর ২৪ পরগনার খড়দায় বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষ, বোমাবাজি, আহত বেশ কয়েক জন
উত্তর ২৪ পরগনার খড়দায় বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষ, বোমাবাজি, আহত বেশ কয়েক জন
মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার ভোট দিলেন শুভেন্দু অধিকারী, নন্দীগ্রামে দাঁড়িয়েই কথা দিলেন ...
মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার ভোট দিলেন শুভেন্দু অধিকারী, নন্দীগ্রামে দাঁড়িয়েই কথা দিলেন ...

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget