এক্সপ্লোর

Makar Sankranti 2022: করোনায় বন্ধ বাজার- হাট, মাথায় হাত টুসু শিল্পীদের, পরবেও শুনশান জঙ্গলমহল

Makar Sankranti 2022: তিন মাস আগে থেকে ঝাড়গ্রামের বিভিন্ন ব্লকে শিল্পীরা বাড়িতে টুসু পুতুল তৈরির কাজে হাত দিয়েছিলেন। জঙ্গলমহলের বিভিন্ন হাটে নিয়ে গিয়ে সেগুলি বিক্রি করার আশায় বুক বাঁধছিলেন তাঁরা।

অমিতাভ রথ, ঝাড়গ্রাম: বিশ্বায়নের যুগে মাটির প্রতি টান কমছে এমনিতেই। গ্রাম বাংলার সাবেক উৎসব, পরব আজ বিলুপ্তির পথে। পেটের জোগান দিতে তাই বিকল্প রোজগারের রাস্তা খুঁজছেন ঝাড়গ্রামের টুসু শিল্পীরা । এক কালে মকর সংক্রান্তি (Makar Sankranti 2022) ঘিরে গ্রাম বাংলায় প্রবল উৎসাহ থাকলেও, এখন আর ফিরেও তাকান না কেউ। তার উপর করোনায় বাজারঘাট একেবারেই ফাঁকা। তাই টুসুর হাট (Tusu Festival) এ বার শুনশান।   

মকর সংক্রান্তিতে ঝাড়গ্রাম তথা জঙ্গলমহলে টুসু পরব অত্যন্ত জনপ্রিয়। টুসু পুতুল বিক্রির পাশাপাশি দু’দিন ধরে চলে  লাঠিখেলা, পটচিত্রের কর্মশালা। কিন্তু করোনায় এ বার বাজার-হাট বন্ধ। জমায়েতে লাগাম চানতে জায়গায় জায়গায় বিধিনিষেধ চালু করেছে প্রশাসন। ফলে কোপ পড়েছে টুসু হাটেও। তাতেই মন খারাপ টুসু শিল্পীদের।

তিন মাস আগে থেকে ঝাড়গ্রামের বিভিন্ন ব্লকে শিল্পীরা বাড়িতে টুসু তৈরির কাজে হাত দিয়েছিলেন। জঙ্গলমহলের বিভিন্ন হাটে নিয়ে গিয়ে সেগুলি বিক্রি করে দু’পয়সা ঘরে আনার আশায় বুক বাঁধছিলেন তাঁরা। কিন্তু করোনায় বাজার-হাট বন্ধ থাকা। অথৈ জলে পড়েছেন সকলে। ধার-দেনা করে টুসু তৈরিতে হাত দিয়েছিলেন অনেকে। কিন্তু বিক্রিবাটা নেই যেখানে, ধার শোধ করবেন কী ভাবে, সেই চিন্তাই এখন তাড়িয়ে বেড়াচ্ছে সকলকে। পরবে নতুন জামা-কাপড় তোলা ব্যবসায়ীদেরও একই অবস্থা।

আরও পড়ুন: Guwahati-Bikaner Express Accident: ৯৫-১০০ কিমি গতিতে চলছিল ট্রেন,হঠাৎ ঝাঁকুনি অনুভব করি, জানালেন দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের চালক

জঙ্গলমহলের বিভিন্ন এলাকায় টুসু নিয়ে ভিন্ন ভিন্ন লোককথা প্রচলিত রয়েছে। টুসু উৎসবে কোথাও গ্রামের ছোট মেয়েদের পুতুল খেলার প্রাধান্য বেশি। কেউ কেউ আবার বলেন, প্রথম দিকে টুসুর কোনও মূর্তির প্রচলন ছিল না। অনেকে আবার মনে করেন, শস্যকে পুর্নজীবন দানের উৎসব হিসেবে টুসু পালন করতেন আদিম জনজাতি মানুষ। ঝুমুর নাচের আয়োজন হতো, মেলা বসত। সঙ্গে পাতে উঠত নানা রকমের পিঠে।

টুসু দেবীর বন্দনার সঙ্গেও এই পরবের সংযোগ রয়েছে বলে শোনা যায়। টুসুর মূর্তিও সময়ের সঙ্গে সঙ্গে পুতুল থেকে লক্ষ্মী প্রতিমার রূপ নিয়েছে। টুসু ভাসান দেওয়ার আগে রাত জেগে গান ধরেন মহিলারা। কিন্তু বর্তমান প্রজন্মকে সে সব আর টানছে না বলে মনে করছেন স্থানীয়রা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
Tathagato Roy On Saayoni Ghosh:“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়
“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget