এক্সপ্লোর

Malaria News: এপ্রিল থেকে জুন, দু'মাসে রাজ্যে দ্বিগুণ বাড়ল ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা

Malaria Cases Increased: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক রাজ্যের দেওয়া যে ম্যালেরিয়া-রিপোর্ট প্রকাশ করেছে, তাতে দেখা গেল গত ২ মাসেই বাংলায় এই রোগে আক্রান্তের সংখ্যা বেড়েছে দ্বিগুণেরও বেশি।

সন্দীপ সরকার, কলকাতা: রাজ্যে লাফিয়ে বাড়ছে ম্যালেরিয়া (malaria) আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক (health ministry) রাজ্যের (west bengal) দেওয়া যে ম্যালেরিয়া-রিপোর্ট (malaria report) প্রকাশ করেছে, তাতে দেখা গেল গত ২ মাসেই বাংলায় এই রোগে আক্রান্তের (infected) সংখ্যা বেড়েছে দ্বিগুণেরও বেশি। তার উপর বর্ষার মরসুম এখনও শেষ হয়নি। সব মিলিয়ে চিন্তা থাকছেই।

কী বলছে পরিসংখ্যান?
ম্যালেরিয়া, ডেঙ্গির মতো পতঙ্গবাহিত রোগগুলির তথ্য় রাজ্য নিয়মিত কেন্দ্রকে পাঠিয়ে থাকে। সেই পরিসংখ্যান অনুযায়ী, গত ৩০ এপ্রিল রাজ্যে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৮৬০। ৩০ জুন অর্থাৎ ঠিক দুমাসের মাথায় তা পৌঁছে গিয়েছে ৪ হাজার ৫১৫-য়। আক্রান্তের সংখ্যার এমন বাড়বাড়ন্তে সিঁদুরে মেঘ দেখছেন বিশেষজ্ঞরা। তাঁদের বক্তব্য, মে ও জুনের এই তথ্য আসলে প্রাক-বর্ষার ম্যালেরিয়া আক্রান্তের তথ্য। অর্থাৎ বর্ষা আসার আগে রাজ্যে কজন এই রোগে আক্রান্ত হয়েছেন সেটাই ধরা পড়েছে এই পরিসংখ্যানে। কিন্তু চলতি মাস ও তার আগের মাসের পরিসংখ্যান ধরলে ছবিটা আরও উদ্বেগজনক হতে পারে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, জুলাই-অগাস্ট-সেপ্টেম্বরকে মোটামুটি ভাবে ম্যালেরিয়া ও ডেঙ্গির মাস বলে ধরা হয়।  গত দুমাসে রাজ্যে অনেকেরই ম্যালেরিয়া ধরা পড়েছে। ফলে সবটা বিবেচনা করলে আক্রান্তের পরিসংখ্যান আরও বাড়তে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। 

লালচোখ ডেঙ্গিরও
ম্যালেরিয়ার পাশাপাশি রাজ্যে ফিরেছে ডেঙ্গি আতঙ্কও। রোগ-প্রতিরোধে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রীও। সেই বার্তার পরেই সতর্কবার্তা মেয়র ফিরহাদ হাকিম এবং বিধাননগর পুরনিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তীর। রাজ্যে ফের ফিরে এসেছে ডেঙ্গি আতঙ্ক। ইতিমধ্যে রাজ্যের বেশ কয়েকটি জেলা থেকে ডেঙ্গি আক্রান্তের খবর মিলেছে। এরইমধ্যে ডেঙ্গি প্রতিরোধে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সেই বার্তার পরে পথে নেমেছিল বিধাননগর পুরনিগম। গত সপ্তাহের সোমবার বিধাননগর পুরনিগমের অর্জুনপুর, দেশবন্ধু নগরসহ বিভিন্ন অঞ্চলে ডেঙ্গি সচেতনতা যাত্রা করা হয়। সচেতনতা যাত্রায় বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী-সহ মেয়র পরিষদ দেবরাজ চক্রবর্তী ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা পা মেলান। ডেঙ্গি সচেতনতা ক্ষেত্রে বিভিন্ন প্ল্যাকার্ড ও পোস্টার নিয়ে এই পদযাত্রা করা হয়। এর মধ্যে কালীঘাটে এক বালকের ডেঙ্গিতে মৃত্যু হয় বলে খবর।  জ্বর হওয়ায় তাকে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেই বেসরকারি হাসপাতালেই মৃত্যু হয় বিশাখ মুখোপাধ্যায়ের। শহরবাসীকে সচেতনতার দেন কলকাতা পুরসভার মেয়রও।

আরও পড়ুন:সিবিআই-এর খাতায় তিনি 'বেপাত্তা', বিধানসভায় এলেন মানিক, বললেন, '১০০% সহযোগিতা করেছি'

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kharagpur News : হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget