এক্সপ্লোর

Coal Smuggling Case: কয়লা পাচারকাণ্ডে ফের দিল্লিতে ইডি-র দফতরে হাজিরা এড়ালেন মলয় ঘটক

Malay Ghatak Update: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার মলয় ঘটক। পঞ্চায়েত ভোটের ব্য়স্ততার কথা বলে কয়লা পাচারকাণ্ডে ফের দিল্লিতে ইডি-র দফতরে হাজিরা এড়ালেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী।

প্রকাশ সিনহা, কলকাতা: কয়লা পাচারকাণ্ডে (Coal Smuggling Case) ফের দিল্লিতে ইডি-র দফতরে হাজিরা এড়ালেন মলয় ঘটক। ইডি সূত্রে খবর, চিঠি পাঠিয়ে মন্ত্রী জানিয়েছেন, পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা হয়ে গেছে। তাই ব্যস্ততার জন্য যেতে পারছেন না। বিষয়টি আদালতে জানানো হবে এবং পরবর্তীকালে মলয় ঘটককে কয়লা পাচার মামলায় ফের তলব করা হবে বলে ইডি সূত্রে খবর।

হাজিরা এড়ালেন মলয় ঘটক: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার মলয় ঘটক।পঞ্চায়েত ভোটের ব্য়স্ততার কথা বলে কয়লা পাচারকাণ্ডে ফের দিল্লিতে ইডি-র দফতরে হাজিরা এড়ালেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী।এমনিতেই নিয়োগ-দুর্নীতি কাঁটায় বিদ্ধ হয়ে ইতিমধ্যেই জেলবন্দি তৃণমূলের ৩ বিধায়ক, পার্থ চট্টোপাধ্য়ায়, মানিক ভট্টাচার্য, জীবনকৃষ্ণ সাহা। গরুপাচারকাণ্ডে তিহাড়ে রয়েছেন অনুব্রত মণ্ডল ও তাঁর কন্য়া সুকন্য়া।এবার কয়লাপাচারকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য খনি এলাকা আসানসোলের তৃণমূল বিধায়ক মলয় ঘটককে বুধবার তলব করেছিল ED।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে খবর, চিঠি পাঠিয়ে রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী জানিয়েছেন, পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা হয়ে গেছে, তাই ব্যস্ততার জন্য যেতে পারছেন না। এর আগেও কয়লা পাচার মামলায় একাধিকবার মলয় ঘটককে তলব করা হয়েছিল। ED সূত্রে খবর, শারীরিক অসুস্থতার কথা বলে, দিল্লিতে হাজিরা দিতে চাননি তিনি। এমনকী দিল্লিতে ED-র তলবের বিরোধিতা করে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী।  সেই মামলায়, দেশের সর্বোচ্চ আদালত নির্দেশ দেয়, দিল্লিতে ED-র দফতরেই মলয় ঘটককে হাজিরা দিতে হবে। তবে, নোটিস পাঠানোর পর, ১৫ দিন সময় দিতে হবে তাঁকে।

সূত্রের খবর, সুপ্রিম কোর্টের নির্দেশের পর, মলয় ঘটককে দু'বার মেল করা হয়েছিল। কিন্তু, তিনি কোনও উত্তর দেননি। এরপর, তৃতীয় মেল করা হয়। তখন মলয় ঘটক বলেন, জুন মাসের তৃতীয় সপ্তাহে তিনি সময় দিতে পারবেন। সেই মতো, মলয় ঘটককে ২১ জুন, বুধবার তলব করা হয় বলে ED-সূত্রে দাবি। ইডি সূত্রে দাবি, কয়লা পাচারকাণ্ডে একাধিক তথ্য প্রমাণ সামনে রেখে তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদ করতে চান ED আধিকারিকরা। কিন্তু পঞ্চায়েত ভোটের কথা বলে মলয় ঘটক ফের হাজিরা এড়ানোয় এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আদালতের দ্বারস্থ হতে চলেছে বলে সূত্রের খবর। এর আগে, গত বছর মলয় ঘটকের ছ’টি ঠিকানায় অভিযান চালায় CBI। জিজ্ঞাসাবাদ করা হয় মন্ত্রীকেও। সূত্রের খবর, পঞ্চায়েত ভোটের আগেই ফের একবার মলয় ঘটককে তলব করতে চলেছে ED।

আরও পড়ুন: Homemade Candle: রং-সুগন্ধের সমাহার, ঘরেই চটজলদি তৈরি মোমবাতি

সেরা শিরোনাম

Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Annapurna Yojana: অন্নপূর্ণা ভাণ্ডারে বড় আপডেট: Status Check-এর সঙ্গে Claim ও Objection-এর সুবিধা, কীভাবে করবেন?
অন্নপূর্ণা ভাণ্ডারে বড় আপডেট: Status Check-এর সঙ্গে Claim ও Objection-এর সুবিধা, কীভাবে করবেন?
Annapurna Yojana : এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...
এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget