এক্সপ্লোর

Malda News: ভুয়ো জাতি শংসাপত্র জমা দেওয়ার অভিযোগ, বিজেপি-র জয়ী প্রার্থীর পঞ্চায়েত সদস্যপদ বাতিল, নির্দেশ FIR দায়েরের

Panchayat Elections 2023: এ বছর পঞ্চায়েত নির্বাচনে হবিবপুর পঞ্চায়েত সমিতির ৩৩টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ১৭টি আসন।

করুণাময় সিংহ, হবিবপুর: ভুয়ো জাতি শংসাপত্র জমা দেওয়ার অভিযোগে মালদার হবিবপুরে বাতিল করা হল জয়ী বিজেপি প্রার্থীর পঞ্চায়েত সমিতির সদস্যপদ (Caste Certificate)। স্থানীয় এক মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে প্রশাসন (Panchayat Elections 2023)। শোকজ নোটিস দেওয়া হয় পঞ্চায়েত সমিতির সদস্য সুলেখা সিংহকে। সোমবার বোর্ড গঠন। তার আগে বিজেপি সদস্যের জাতি শংসাপত্র বাতিলের পাশাপাশি, সদস্যপদও খারিজ করল প্রশাসন (Kolkata News)। এর নেপথ্যে ষড়যন্ত্র রয়েছে বলে মত বিজেপি-র। (BJP)

সদস্যপদ বাতিলের নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্র, দাবি খগেন মুর্মুর

এ বছর পঞ্চায়েত নির্বাচনে হবিবপুর পঞ্চায়েত সমিতির ৩৩টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ১৭টি আসন। তৃণমূল ১৩, সিপিএম দুই এবং কংগ্রেস একটি আসনে জয়ী হয়। যদিও বিজেপি সাংসদ খগেন মুর্মুর অভিযোগ, পঞ্চায়েত সমিতি দখল করতেই তৃণমূলের ষড়যন্ত্রে, প্রশাসনের মদতে বিজেপি প্রার্থীর সদস্যপদ বাতিল করা হয়েছে। (Malda News)

সংবাদমাধ্যমে খগেন বলেন, "যেনতেন প্রকারে পঞ্চায়েত দখল করাই লক্ষ্য তৃণমূলের। তার জন্যই এই ষড়যন্ত্র রচনা করা হয়েছে। প্রশাসনেরও মদত ছিল পুরো। তাতেই খারিজ করা হয়েছে সদস্যপদ।" জয়ী বিজেপি প্রার্থী রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন বলে দাবি খগেনের। যদিও তাঁর অভিযোগ খারিজ করেছেন জেলা তৃণমূল নেতৃত্ব। (TMC)

আরও পড়ুন: Jadavpur University: স্বপ্নদীপের মৃত্যু ঘিরে তোলপাড়, তার মধ্যেই যাদবপুর হস্টেলে চুরি, খোয়া গেল ল্যাপটপ-মোবাইল

আইন মেনেই বিজেপি-র জয়ী প্রার্থীর বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে বলে এই ঘটনায় পাল্টা দাবি করেছে তৃণমূল। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে এফআইআর করা হবে বলেও জানিয়েছেন মালদার জেলাশাসক। রাজনৈতিক ষড়যন্ত্রের তত্ত্ব অস্বীকার করেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি। তাঁর বক্তব্য, "কেউ জাল সার্টিফিকেট দেখিয়ে ভোটে লড়লে, তাঁর সার্টিফিকেট বাতিল হওয়াই দস্তুর। সেটাই স্বাভাবিত। এতে তৃণমূলের কোনও হাত নেই।"

ভুয়ো জাতি শংসাপত্র জমা দেওয়ার অভিযোগ, বিজেপি-র জয়ী প্রার্থীর বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ

সুলেখা সিংহের সদস্যপদ বাতিল হওয়ার নেপথ্যে তৃণমূলের কোনও ভূমিকা নেই, প্রশাসন আইন মোতাবেকই কাজ করেছে বলে দাবি জেলা তৃণমূল নেতৃত্বের। মালদার জেলাশাসক নিতিন সিংহানিয়া জানিয়েছেন, ভুয়ো সার্টিফিকেট দেখিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্যই পদক্ষেপ করা হয়েছে। বিজেপি-র জয়ী প্রার্থীর বিরুদ্ধে এফআইআর দায়ের করারও নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সেরা শিরোনাম

News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Jadavpur University: যাদবপুরে ABVP-র তাণ্ডব, নেতা-মন্ত্রীদের উল্টো সুর অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের
যাদবপুরে ABVP-র তাণ্ডব, নেতা-মন্ত্রীদের উল্টো সুর অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের
Burdwan Medical College: বর্ধমান মেডিক্যালের দেওয়ালে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
বর্ধমান মেডিক্যালের দেওয়ালে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget