এক্সপ্লোর

Malda: লক্ষ্য ছিল পড়ুয়াদের বাঁচানো, প্রাণের ঝুঁকি নিয়ে মালদার বন্দুকবাজকে পাকড়াও করে 'হিরো' DSP আজহারউদ্দিন

Malda Gunman: নিজের প্রাণের ঝুঁকি নিয়ে ঝাঁপিয়ে পড়ে, পড়ুয়া ভর্তি ক্লাসরুম থেকে বন্দুকবাজকে যেভাবে গ্রেফতার করলেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসের অফিসার, মালদার ডিএসপি আজহারউদ্দিন খান, তিনিই এখন 'হিরো'।

করুণাময় সিংহ, মালদা: এবার বাংলার স্কুলেও বন্দুকবাজ। পিস্তল, ছুরি, পেট্রোল বোমা নিয়ে চড়াও। পুরাতন মালদার স্কুলে পিস্তল, ছুরি, বোমা নিয়ে পড়ুয়াদের পণবন্দি করার চেষ্টা। জোড়া পিস্তল, ছুরি, বোতলভর্তি পেট্রোল-সহ অভিযুক্ত আটক। ঝাঁপিয়ে পড়ে বন্দুকবাজকে ক্লাস থেকেই আটক করলেন ডিএসপি। 

পুরাতন মালদার স্কুলে এমন আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। ক্লাসরুমের ভিতর পিস্তল, ছুরি নিয়ে হামলা চালায় ওই ব্যক্তি। এরপরই  আগ্নেয়াস্ত্র সহ ওই ব্যক্তিকে আটক করে পুলিশ। ঘটনায় প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে ছাত্রদের মধ্যে। ধৃত ব্যক্তির দাবি তাঁর ছেলে নিখোঁজ। ছেলেকে খুঁজে দিতে হবে বলেই তিনি আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখাচ্ছেন। ওই ব্যক্তি এলাকারই বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। ধৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন বলেও প্রাথমিক তদন্তে জানিয়েছে পুলিশ।

এদিকে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে ঝাঁপিয়ে পড়ে, পড়ুয়া ভর্তি ক্লাসরুম থেকে বন্দুকবাজকে যেভাবে গ্রেফতার করলেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসের অফিসার, মালদার ডিএসপি আজহারউদ্দিন খান, তিনিই এখন 'হিরো'। যদিও এটা তাঁর কর্তব্য এমনটাই জানিয়েছেন তিনি। বলেন, "আমরা তো পুলিশ অফিসার। আমাদের এটা ডিউটি ছিল।' 

কিন্তু কীভাবে করলেন এই অসাধ্যসাধন?

ডিএসপি বলেন, "আমাকে আমার এসপি স্যার বললেন এরকম একটা ঘটনা হচ্ছে। আমি তারপর আইসি-কে ফোন করলাম। আইসি কে ফোন করে সেখান থেকে বেরোলাম। আমরা ১০ মিনিট ড্রাইভ করে স্কুলটায় এলাম। এসে জানতে পারলাম ওইখানে এরকটি লোক অলমোস্ট ৭০ খানা বাচ্চাকে হোস্টেজ করে নিয়েছে। পুলিশের লোককে দেখলেই বলছে কেউ ঢুকবে না গুলি মেরে দেব।  আমাদের কোনও উপায় ছিল না। স্কুলের পিছনের দিকে একটা পাঁচিল আছে , সেখানে গিয়ে আমি একটি লোকের কাছ থেকে একটি টি শার্চ, চটি নি। এবং আমার ইউনিফর্মটা খুলে ফেলি। তারপর আমার বেল্টটা খুলি। একজন সিভিলিয়ন হিসাবে স্কুলে ঢুকি। আমার সঙ্গে এসআই দিলীপ হালদারকে নিয়ে ঢুকি। দিলীপ হালদারকে বলি আপনি এখানে থাকেন, আমি মিডিয়াম্যান সেজে যাচ্ছি। আমি মিডিয়াম্যান সেজে যাই, ওখানে দাঁড়িয়ে পড়ি। ও বুঝতে পারেনি আমি ডিএসপি (ডিএনটি) মালদা আছি। মোবাইলটা এমনভাবে সামনে রাখি ওর থেকে দূরে,ও যেন মনে করে ওরও রেকর্ডিং আমি মিডিয়াম্যান হিসাবে করছি। ফ্র্যাকশন অফ সেকেন্ডে আমি ঠিক করি আমাকে একটা টার্গেট নিতে হবে। এক দুই পা করে ওর ওপর ঝাঁপিয়ে পড়ি। ঝাঁপানোর পর ওকে আমি ক্যাপচার করে নিতে পারি, তারপর পিছনে আমাকে ব্যাকআপ করে। আমি ধরতে পারি। তারপর বাচ্চাদের রেসকিউ করে বের করে দেওয়া হয়।" 


আজহারউদ্দিনের তৎপরতায় প্রাণ ফিরে পেয়ে এখন বিস্মিত চোখে তাঁকে দেখছে খুদেরা। 

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
TMC News: ‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Fake Currency Recovery: বর্ধমানে চারচাকা গাড়ি থেকে উদ্ধার ১ লক্ষ টাকার জাল নোট, গ্রেফতার মহিলা-সহ ৩
বর্ধমানে চারচাকা গাড়ি থেকে উদ্ধার ১ লক্ষ টাকার জাল নোট, গ্রেফতার মহিলা-সহ ৩

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget