এক্সপ্লোর

Malda: নীল-সাদার বদলে গেরুয়া! সেই কারণেই কি ভেস্তে গেল দুয়ারে সরকার শিবির?

Duare Sarkar Camp: নীল-সাদার বদলে প্যান্ডেলের রং হয়েছে গেরুয়া। সেই কারণেই আচমকা বাতিল হয়ে গিয়েছে দুয়ারে সরকারের ক্যাম্প। এমনটাই অভিযোগ উঠল মালদার গাজোলে।

করুমাময় সিংহ, মালদা: সাধারণ সরকারি কোনও অনুষ্ঠানের প্যান্ডেলের রং হয় নীল-সাদা। কিন্তু এখানে বদলে গিয়েছিল রং। নীল-সাদার বদলে প্যান্ডেলের রং হয়েছে গেরুয়া। আর সেই কারণেই আচমকা বাতিল হয়ে গিয়েছে দুয়ারে সরকারের (Duyare Sarkar) ক্যাম্প। এমনটাই অভিযোগ উঠল মালদার (Malda) গাজোলে। তৃণমূল ও স্থানীয় ব্লক প্রশাসনের বিরুদ্ধে এমনই অভিযোগ উঠেছে গাজোলে। এর ফলে বুধবার সকালে ক্যাম্পে এসে চরম হয়রানির শিকার হয়েছেন স্থানীয় বাসিন্দারা, এমনটাও অভিযোগ উঠেছে।

সাধারণত, একটা গোটাদিন লাগে দুয়ারে সরকারের (Duare Sarkar Camp) ক্যাম্পে এসে কাজ করার জন্য। ফলে অনেকেই সেদিনের রোজগার ফেলে এসে দুয়ারে সরকারের ক্যাম্পে কাজে আসেন। এমনটাই ছবি দেখা গিয়েছে গাজোলেও। মালদার গাজোলের বাসিন্দা দিলীপ মণ্ডল বলেন, 'একদিনের ৫০০ টাকা মার গেল। কী হবে। আগেই বলত। আমরা আসতাম না। এই হয়রানির কি দরকার ছিল। খাবার কি মমতা দেবে, না কে দেবে...।' সমস্যার কথা শুনিয়েছেন গাজোলেরই আরেক বাসিন্দা মায়া সরকার। তাঁর অভিযোগ, 'জন দেওয়া কামাই করে, লক্ষ্মীর ভান্ডার জমা দিতে এসেছি। বারবার জমা দিচ্ছি, হচ্ছে না। কেন বাতিল হল?' 

বুধবার থেকে দুয়ারে সরকার ক্যাম্প হওয়ার কথা ছিল মালদার (Malda) গাজোলের আলাল গ্রাম পঞ্চায়েতের ময়না এলাকায়। কিন্তু অভিযোগ, সবকিছু হয়ে যাওয়ার পর হঠাৎ প্রশাসনের তরফে বাতিল করে দেওয়া হয় ক্যাম্প। ৩০ আসনের আলাল গ্রাম পঞ্চায়েতে এবার জয়ী হয়েছে বিজেপি। 

তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে যে কোনও সরকারি অনুষ্ঠান বা কর্মসূচিতেই প্যান্ডেলের রং নীল-সাদা করা হয়ে থাকে। তেমনই দুয়ারে সরকার কর্মসূচির ক্ষেত্রেও প্যান্ডেলের রং হয়ে থাকে নীল-সাদা। কিন্তু দেখা গেল, গাজোলের আলাল পঞ্চায়েতে রাজ্য সরকারের অন্যতম এই কর্মসূচির প্যান্ডেলের রং বদলে হয়ে গেছে গেরুয়া ও সাদা। এই অবস্থায় বিজেপির (BJP) গ্রাম পঞ্চায়েত প্রধানের অভিযোগ, মঙ্গলবার রাতে স্থানীয় বিডিও-র তরফ থেকে ফোন করে বলা হয়, গেরুয়া কাপড় না সরালে ক্যাম্প করা সম্ভব হবে না। আলাল গ্রাম পঞ্চায়েত এবং বিজেপি নেত্রী উমা মণ্ডল বলেন, 'রাতে বিডিও সাহেবের মাধ্যমে জানানো হয়েছে ক্যানসেল। কারণ জানানো হয়নি। কোনও সরকারি কর্মী আসেনি। ময়নাতে যাতে না হয়, সেই চেষ্টা করছে। কালকে ফোন এসেছিল বিডিও সাহেবের। বলছিল প্যান্ডেলে অরেঞ্জ দেওয়া হয়েছে। বলেছিল সেটা না সরালে ক্যানসেল করে দেব। আমার রং সম্পর্কে কিছু বলা হয়নি। বিজেপির প্রধান হয়েছি, তাই এত হ্যারাস হতে হচ্ছে।'

প্রশ্ন উঠছে, কোন রঙের কাপড়ের প্যান্ডেল হবে, সেই ভিত্তিতে কি কোনও সরকারি কর্মসূচি বাতিল করা যায়? এই প্রশ্নের উত্তরে ভিন্ন সুর ধরা পড়েছে, স্থানীয় প্রশাসন ও জেলা তৃণমূল নেতৃত্বের গলায়।

একদিকে বিজেপির (BJP) পঞ্চায়েত প্রধানের অভিযোগ উড়িয়ে গাজোলের বিডিও-র দাবি, ময়না এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প বাতিলের নেপথ্যে প্যান্ডেলের রঙের কোনও বিষয় নেই। বৃষ্টি ও সরকারি কর্মীর অভাবেই কারণেই ক্যাম্প বাতিল করা হয়েছে। দু'দিন পর আবার দুয়ারে সরকারের ক্যাম্প বসবে। কিন্তু জেলা তৃণমূল (TMC) নেতৃত্বের দাবি, সরকারি নিয়ম মেনে নীলসাদা রঙের প্যান্ডেল না করার কারণেই বাতিল হয়েছে কর্মসূচি।

সব স্তরের মানুষের কাছে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দিতেই শুরু হয়েছিল দুয়ারে সরকার কর্মসূচি। কিন্তু অভিযোগ, প্যান্ডেলের রং নিয়ে বিতর্কের জেরে বাতিল হয়েছে সরকারি কর্মসূচি। বাসিন্দাদের প্রশ্ন, ক্যাম্প বাতিলের জেরে মানুষের যে চরম হয়রানি হল, তার দায় কে নেবে?

আরও পড়ুন: মোটা টাকার বিনিময়ে রেলে চাকরির টোপ ! বর্ধমানে CIB-র খবরের ভিত্তিতে গ্রেফতার ৭ অভিযুক্ত

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Police Officer Arrested: ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
Flood Panic : এই বুঝি সব ভেসে গেল, সুবর্ণরেখার ভয়ঙ্কর রূপ দেখে আতঙ্কে ৩০০ পরিবার
বাড়ছে সুবর্ণরেখার জল, যে কোনও মুহূর্তে বড় ভাঙন ! প্রমাদ গুনছে ৩০০ পরিবার

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget